জলাশয়ে জিরিয়ে নিচ্ছে সুইচোরা পাখিটি। হাটবাটী, বটিয়াঘাটা, খুলনা, ১২ মেবৃষ্টিতে খেতে জমেছে পানি। ধান কেটে নিয়ে আসছেন কৃষক। পশ্চিম গোয়ালচামট, ফরিদপুর, ১২ মে
বিজ্ঞাপন
কাজীবাছা নদীতে মাছ ধরায় ব্যস্ত মৎস্যশিকারিরা। কিসমত ফুলতলা, বটিয়াঘাটা, খুলনা, ১২ মে
বিজ্ঞাপন
বোরো ধান মাড়াই শেষে ভ্যানে তুলছেন এক কৃষক। গোয়ালচামট, ফরিদপুর, ১২ মে ফুলটির নাম ফাস্ট লাভ। লাল পেন্ডা নামেও পরিচিত। রাজবন বিহার, রাঙামাটি, ১২ মে‘আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন’ স্লোগানে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে রংপুর নগরে সরকারি ও বেসরকারি বিভিন্ন নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শোভাযাত্রা বের করেন। জিলা স্কুল মোড়, রংপুর, ১২ মেগাছের ডালে একঝাঁক চড়ুই পাখির কিচিরমিচির। শব্দ শুনে লাফিয়ে মগডালে উঠে পড়ে প্রতিবেশীর বিড়ালটি। ইন্দ্রপুর, শ্রীপুর, গাজীপুর, ১২ মে হারভেস্টার দিয়ে ধান কাটছেন কৃষকেরা। ভবানীগঞ্জ, বগুড়া, ১২ মেমাঠ থেকে বেছে বেছে বরবটি তুলছেন এক কৃষক। ভবানীগঞ্জ, বগুড়া, ১২ মেবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ফুটেছে পালাম ফুল। শহীদ মিনার এলাকা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর, ১২ মেআসছে কোরবানির ঈদ। তাই মসলা বাটার পাটা বানাতে ব্যস্ত সাইদুর রহমান। আশরতপুর, রংপুর, ১২ মে