এক ঝলক ( ০৬ জুলাই ২০২৩)

পিকআপে মালপত্রসহ গাদাগাদি করে উঠেছেন নির্মাণশ্রমিকেরা। এভাবে ঝুঁকি নিয়ে গন্তব্যে যাওয়ার পথে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ৬ জুলাই
 ছবি: আবদুর রহমান ঢালী
কাঠ–টিন দিয়ে তৈরি দুটি ঘর বিক্রির জন্য রাখা হয়েছে। আরেকটি বানাতে কাজ করছেন এক শ্রমিক। কাঠপট্টি কলাবাগান, লৌহজং, মুন্সিগঞ্জ, ৫ জুলাই
পদ্মায় মাছ ধরেন জেলে মোমিন আলী শেখ। নদীর পারে নিজ বাড়ির উঠানে চায়না দুয়ারি জালের ছেঁড়া-ফাটা অংশ মেরামত করছেন তিনি। দৌলতদিয়া নতুনপাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ৬ জুলাই
বিক্রির জন্য হাটে তোলা হয়েছে নৌকা। আকার ও মানভেদে প্রতিটি বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ১০ হাজার টাকায়। এরশাদনগর নৌকার হাট, বৃলাহিড়ীবাড়ী, ফরিদপুর, পাবনা, ৫ জুলাই
পবিত্র ঈদুল ফিতরের ছুটি এখনো শেষ হয়নি। বিদ্যালয় বন্ধ। তাই শিশুদের দিন কাটছে নানা ধরনের খেলাধুলায়। ব্যানারের অংশ দিয়ে ‘ক্যারাম বোর্ড’ বানিয়ে খেলছে কয়েকটি শিশু। সুলতান খার ডাংগী, নর্থ চ্যানেল, সদর উপজেলা, ফরিদপুর, ৬ জুলাই
পাহাড়ে তুলার বীজ বুনছেন জুমচাষি সোনালি চাকমা। এবার বৃষ্টি কম হওয়ায় একটু দেরিতে বীজ বোনা হচ্ছে বলে জানালেন পাহাড়ি এই নারী। কুদুকছড়ি মধ্যপাড়া, সদর উপজেলা, রাঙামাটি, ৬ জুলাই
অনুযায়ী অনুযায়ী আকারে ইস্পাতের শিট কাটার কাজ করছেন শ্রমিকেরা। প্রতিদিন এ কাজের জন্য তাঁরা মজুরি পান ৭০০ থেকে ৮০০ টাকা। লোহাপট্টি, বরিশাল নগর, ৬ জুলাই
ভ্যানে করে জাম বিক্রি করছেন ব্যবসায়ী মামুন মিয়া। প্রতি কেজির দাম ১৩০ টাকা। পেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ৬ জুলাই
পিকআপ ভ্যানে বোঝাই মালাপত্রের ওপর বসে মুঠোফোন দেখছেন এক ব্যক্তি। এমন অসতর্কতায় যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা, ৬ জুলাই
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আজ বৃহস্পতিবার ডেঙ্গু রোগী ভর্তি আছেন ১৯ জন। অথচ ডেঙ্গু রোগীদের জন্য বরাদ্দ বেড মাত্র ৮টি। ফলে বাধ্য হয়ে সাধারণ রোগীদের সঙ্গে থেকে চিকিৎসা নিতে হচ্ছে তাঁদের। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, ৬ জুলাই
তৈরির পর মাটির ব্যাংকগুলো সাজিয়ে রাখছেন কারিগর লিটন চন্দ্র পাল। আকার ভেদে প্রতিটি ব্যাংক পাইকারিতে বিক্রি করেন ২৫ থেকে ১৫০ টাকায়। বারপাড়া গ্রাম, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা, ৬ জুলাই
রাস্তার সংস্কার কাজ শুরু করার পর তলিয়ে যায় পানিতে। বয়রা এলাকা, নিয়ামতপুর-মরিচখালী সড়ক, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, জুলাই
পদ্মার ভাঙনে শতাধিক পরিবারের ঘরবাড়ি বিলীন। ভাঙনের মুখে বিদ্যালয় আর স্বাস্থ্যকেন্দ্রও। ভাঙনকবলিত এলাকা থেকে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন বাসিন্দারা। ইউসুফ মাতুব্বরের ডাংগী, নর্থ চ্যানেল, সদর উপজেলা, ফরিদপুর, ৬ জুলাই
বৃষ্টিতে ফুটবল খেলার আনন্দে মেতেছে গ্রামীণ শিশুরা। নিয়ামতপুর রৌহা এলাকা, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ৬ জুলাই
নতুন ও পুরাতন বাইসাইকেল বিক্রির হাট বসেছে নয়মাইলে। সেখানে প্রকারভেদে প্রতিটি বাইসাইকেল ২ থেকে ৯ হাজার টাকায় বিক্রি হচ্ছে। নয়মাইল হাট, শাজাহানপুর, বগুড়া, ৬ জুলাই
মাটি সরে বিলীন হচ্ছে পদ্মা নদীতে। ঘরবাড়ি, বিদ্যালয় ও স্বাস্থ্যকেন্দ্র ঝুঁকিতে। ইউসুফ মাতুব্বরের ডাংগী, নর্থ চ্যানেল, সদর উপজেলা, ফরিদপুর, ৬ জুলাই
সাঁতার শিখতে শরীরে প্লাস্টিকের বোতল বেঁধে পানিতে নেমেছে এই কিশোর। জল্লারপাড় এলাকা, নারায়ণগঞ্জ, ৬ জুলাই
দুরন্ত শৈশব যেন কোনো বাধা মানে না। বাড়ির পাশের নদীর পানি উপচে পড়েছে মাঠে। পানিতে খাবার শিকারে ছিল রাজহাঁসের দল। রাজহাঁসের দলকে ঘিরে নতুন পানিতে দুরন্তপনায় মেতেছে শিশুরা। বাউয়ারকান্দি, সদর উপজেলা, সিলেট, ৬ জুলাই
মায়ের কোলে থাকা শিশুটি ঘুমে হাই তুলছে। সামনে বসিয়েছেন আরেক শিশুকে। মহাসড়কে দিয়ে ঝুঁকি নিয়ে মোটসাইকেল আরোহীরা যাচ্ছেন গন্তব্যের উদ্দেশ্যে। কুন্দারহাট, নন্দীগ্রাম, বগুড়া, ৬ জুলাই
ভ্যান ভরে প্লাস্টিকের পণ্য গ্রামে ঘুরে ঘুরে বিক্রির জন্য বের হয়েছেন এক ফেরিওয়ালা। সেখানে কেনাকাটায় ভিড় জমিয়েছেন গ্রামীণ নারীরা। খোট্রাপাড়া, শাজাহানপুর, বগুড়া, ৬ জুলাই
কাঁচা মরিচের বাজার টালমাটাল। ভিড় লেগেই আছে মরিচের চারার গ্রামে। প্রতি হাজার বিজলি জাতের মরিচের চারা ৮০০ থেকে ১০০০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। শাহনগর গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ৬ জুলাই
এখন মাছ ধরা বন্ধ। তাই ট্রলার ও এর বিভিন্ন যন্ত্রপাতি মেরামতের কাজ চলছে। সকালে চট্টগ্রাম নগরের ফিশারিঘাট এলাকায় ট্রলারের প্রপেলার (পাখা) মেরামত করছেন এক শ্রমিক। ফিশারিঘাট, চট্টগ্রাম, ৬ জুলাই