মনু নদে জাল ফেলে মাছ ধরছেন এক ব্যক্তি। মনু সেতু এলাকা, মৌলভীবাজার, ১১ অক্টোবরনদীর পাড়ের বালুচরে খাবারের খোঁজে ঘুরছে একটি খঞ্জনা পাখি। শ্রীপুর, গাজীপুর, ১১ অক্টোবর
বিজ্ঞাপন
লাল জবা ফুলে পোকামাকড়ের আনাগোনা। আগরবাগান এলাকা, জীবতলি, রাঙামাটি, ১১ অক্টোবর
বিজ্ঞাপন
অটোরিকশায় করে গ্রামে প্লাস্টিকের পণ্য বিক্রি করতে এসেছেন এক ফেরিওয়ালা। পছন্দের জিনিস আগ্রহ নিয়ে দেখছে এক পাহাড়ি শিশু। মোরঘোনা গ্রাম, বড়াদম, রাঙামাটি, ১১ অক্টোবরবেগুনখেতে আগাছা পরিষ্কারে ব্যস্ত কৃষক। গাবতলী, বগুড়া, ১১ অক্টোবরবাস না পেয়ে দুই সন্তানকে নিয়ে বাসস্টেশনে অপেক্ষা করছেন এক মা। চার দিন ধরে বান্দরবান-থানচি সড়কে গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বাসস্টেশন, বান্দরবান , ১১ অক্টোবর বৈদ্যুতিক তারে সারিবদ্ধভাবে বসে আছে একঝাঁক পাখি। রানীর পাড়া, গাবতলী, বগুড়া, ১১ অক্টোবরবাড়িতে ফলানো কাঁচকলা বিক্রি করতে শহরে যাচ্ছেন এক ব্যক্তি। নিসবেতগঞ্জ, রংপুর, ১১ অক্টোবরফুলকপির খেতে নিড়ানি দিচ্ছেন এক কৃষক। নয়াপুকুর, রংপুর, ১১ অক্টোবরভাটায় পোড়ানোর পর দইয়ের পাত্র নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীদের লোকজন। ধানগড়া পালপাড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ