ধানখেতে সার দিচ্ছেন দুই ভাই মো. ইয়াছিন ও মো. মেহেদী। নোয়াগাঁও, দাউদকান্দি, কুমিল্লা, ৫ জুলাইগোমতী নদীতে কারেন্ট জাল ফেলে মাছ ধরছেন এক জেলে। পাচথুবী এলাকা, সদর উপজেলা, কুমিল্লা, ৫ জুলাই
বিজ্ঞাপন
ঈদের পর কর্মস্থলে ফিরছেন মানুষ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ৫ জুলাই।
বিজ্ঞাপন
বৃষ্টিতে সতেজ হয়েছে সবজি, ফুটেছে ঝিঙে ফুল। খেত পরিচর্যায় ব্যস্ত কৃষক নুরুল ইসলাম। সুবর্ণপুর গ্রাম, সদর উপজেলা, কুমিল্লা, ৫ জুলাইবৃষ্টির পানি জমেছে মাঠে। সেদিকে ভ্রূক্ষেপ নেই দুই খুদে খেলোয়াড়ের। চানপুর এলাকা, সদর উপজেলা, কুমিল্লা, ৫ জুলাই বর্ষায় পানিতে থই থই করছে ব্রহ্মপুত্র নদ। অনেকেই ভরা এ নদের সৌন্দর্য্য উপভোগ করতে পরিবার ও বন্ধুবান্ধবদের নিয়ে নৌকা ভ্রমণে আসেন। তাঁদের জন্য নৌকা নিয়ে অপেক্ষায় মাঝিরা। জয়নুল উদ্যান, ময়মনসিংহ, ৫ জুলাইযশোরের কেশবপুরের আবু সাঈদ ঘুরে ঘুরে ফোম দিয়ে তৈরি করা খেলনা টিয়া পাখি বিক্রি করেন। বাস্তুহারা, খুলনা, ৩ জুলাইচলন্ত মোটরসাইকেলে থাকা অবস্থায় মুঠোফোন ব্যবহার করছেন এক চালক। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। কাজীরবাজার সেতু, সিলেট, ৫ জুলাইবর্ষায় বেড়েছে নদ–নদীর পানি। এ সময় মাছও ধরা পড়ে বেশি। নরসুন্দা নদীতে জাল ফেলে মাছ ধরছেন দুই ব্যক্তি। সাকুয়া এলাকা, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ৫ জুলাইদূষণের কারণে কুচকুচে কালো হয়ে গেছে খালের পানি। এর মধ্যেই প্লাস্টিকের পণ্য খুঁজছেন এক ব্যক্তি। এসব প্লাস্টিক বিক্রি করে প্রতিদিন পাঁচ শ থেকে ছয় শ টাকা আয় করেন তিনি। এতেই চলে তাঁর সংসার। বহদ্দারহাট এলাকা, চট্টগ্রাম, ৫ জুলাই
ঝলমলে রোদ, এর মধ্যেই হঠাৎ আষাঢ়ে বৃষ্টি। সঙ্গে ছাতা থাকায় একটু সুবিধা হয়েছিল। কিন্তু বাতাসে ছাতা উড়িয়ে নেওয়ার চেষ্টায় বিপাকে এই পথচারী। জোড়াগেট, খুলনা, ৫ জুলাইটলমলে পুকুরের পানিতে সাঁতার কাটছে এই শিশু। জোড়াগেট, খুলনা, ৫ জুলাইরংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন। রংপুর ৫ জুলাই রাজবাড়ীর দৌলতদিয়া থেকে পাবনার কাজীর হাট নৌপথে প্রতিদিন ছয়টি স্পিডবোট ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী নিয়ে পারাপার করছে। যাত্রীদের গায়ে নেই লাইফ জ্যাকেট। দৌলতদিয়া ঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী, ৫ জুলাই নিজের বাগানের লটকন বিক্রি করছেন পাহাড়ি এক নারী। গাছপাকা সুস্বাদু এ ফল প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। দেওয়ানপাড়া, বনরুপা, রাঙামাটি, ৫ জুলাইবাড়ির পাশের মাঠে রোদে ধান শুকাচ্ছেন গৃহবধূ রাহেলা বেগম। চর নসিপুর, অম্বিকাপুর, সদর উপজেলা, ফরিদপুর, ৫ জুলাইপবিত্র ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী গরুর হাট বসেছিল। ঈদ শেষে কেটে গেছে বেশ কয়েক দিন। অস্থায়ী হাটের স্থাপনা অবসারণ করা হয়নি। আবর্জনার সঙ্গে বৃষ্টির পানিও জমে আছে। জমে থাকা পানিতে মশার প্রজনন হয়ে উপদ্রব ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। দিয়াবাড়ি হাট, উত্তরা, ঢাকা, ৫ জুলাই