একঝলক (২০ জানুয়ারি ২০২৬)

জলপথে নেওয়ার জন্য ট্রলারে মালামাল তুলছেন শ্রমিকেরা। বড় বাজার, খুলনা, ২০ জানুয়ারি
 ছবি: সাদ্দাম হোসেন
জলাশয়ে ফুটেছে লাল শাপলা। সূর্যের আলোতে এর সৌন্দর্য আরও বেড়েছে। বান্দ রোড, বরিশাল, ২০ জানুয়ারি
চেটেপুটে খাবার খাচ্ছে শিশুটি। বিআইডব্লিউটিএ লঞ্চঘাট এলাকা, খুলনা, ২০ জানুয়ারি
গাছে ধরেছে পিত্তরাজ ফল। স্থানীয়ভাবে এটি বদ্দিরাজ ফল নামেও পরিচিত। এর বীজ দিয়ে গ্রামে তেল তৈরি করা হয়। গোসিংগা, শ্রীপুর, গাজীপুর, ২০ জানুয়ারি
জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় উপলক্ষে আসামিদের পুলিশি পাহারায় আদালতে নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর, ঢাকা, ২০ জানুয়ারি
উপজেলার বিভিন্ন গ্রামের ফসলের মাঠগুলো ফুলে ফুলে ভরে উঠেছে। চক্রতলা, দাউদকান্দি, কুমিল্লা, ২০ জানুয়ারি
বিদ্যুতের তারে উড়ে এসে বসেছে শালিকের ঝাঁক। স্টেশন সড়ক, বগুড়া, ২০ জানুয়ারি
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ২২ জানুয়ারি সিলেট থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করবেন। এ উপলক্ষে নগরের বিভিন্ন এলাকায় দলটির নেতা-কর্মীরা বিলবোর্ড ও ব্যানার, তোরণ নির্মাণ করেছেন। রিকাবীবাজার-চৌহাট্টা সড়ক, সিলেট, ২০ জানুয়ারি
পথের ধারে ফুটে আছে বুনো ফুল। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২০ জানুয়ারি
নিজের খেতের তুলা সংগ্রহ করছেন পাহাড়ি একজন কিষানি। ঘিলাছড়ি, রাঙামাটি, ২০ জানুয়ারি
দুই বিড়ালের ঝগড়া। উত্তর কেল্লাবন্দ, রংপুর, ২০ জানুয়ারি
সিএনজিচালিত অটোরিকশার গ্যাস নিতে তিন কিলোমিটার লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন চালকেরা। ভেদাভেদী, রাঙামাটি, ২০ জানুয়ারি
কলার মোচা খেতে মজা। ভগবানপুর, মানিকগঞ্জ, ২০ জানুয়ারি
ঝুঁকি নিয়ে এক মোটরসাইকেলে চারজন নিয়ে চালাচ্ছেন একজন। রেলগেট, রাজশাহী, ২০ জানুয়ারি
টক বরইয়ের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতা। ফতেহ আলী সেতু এলাকা, বগুড়া, ২০ জানুয়ারি
রাজশাহীর নিউ গভ. ডিগ্রি কলেজে প্রথমবারের মতো রোদ পোহানো উৎসবের আয়োজন করা হয়েছে। কলেজ মাঠ, রাজশাহী, ২০ জানুয়ারি
খালি ড্রামের তলায় তেল জমে আছে কি না, তা পরীক্ষা করে দেখছেন তিনি। বড় বাজার বলাকা ঘাট, খুলনা, ২০ জানুয়ারি
গণভোটে ‘হ্যাঁ’–এর পক্ষে টাঙানো ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু, বাবুগঞ্জ, বরিশাল, ২০ জানুয়ারি
প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করেন বন্ধুসভার সদস্যরা। শহীদ মিনার প্রাঙ্গণ, সুনামগঞ্জ, ২০ জানুয়ারি
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। বেলকুচি, সিরাজগঞ্জ, ২০ জানুয়ারি
বোরো ধান রোপণের জন্য ট্রাক্টর দিয়ে খেত প্রস্তুত করছেন এক কৃষক। চোহাট্টা, গেরদা, ফরিদপুর, ২০ জানুয়ারি
রাঙামাটির কাপ্তাই হ্রদের পাড়ে অবৈধ ১৩টি বসতঘর আগুনে পুড়ে গেছে। কাপ্তাই হ্রদ, রাঙামাটি, ২০ জানুয়ারি