বুনো ফুলে বসে মধু আহরণ করছে বাহারি রঙের প্রজাপতি। জাবুসা, রূপসা উপজেলা, খুলনা, ১২ মার্চধানখেতে খাবারের খোঁজে সাদা বক। জাবুসা, রূপসা উপজেলা, খুলনা, ১২ মার্চ
বিজ্ঞাপন
হলুদ রঙের অর্কিড। প্রজাতির নাম ডেনড্রোবিয়াম। নজরকাড়া এ অর্কিড সৌন্দর্য বাড়িয়েছে রাজ বনবিহারে। রাঙামাটি, ১২ মার্চ
বিজ্ঞাপন
শুকনা পাতায় বসেছে রঙিন প্রজাপতি। জামছড়ি, বান্দরবান, ১২ মার্চসড়কের পাশে নির্মাণকাজের ইট–বালু রেখেছেন স্থানীয় ব্যবসায়ীরা। এতে চলাচলে ভোগান্তির মুখে পড়ছেন পথচারীরা। গৌরীপুর বাজার, দাউদকান্দি, কুমিল্লা, ১২ মার্চনিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে কাভার্ড ভ্যান। এতে ভ্যানটির জ্বালানি তেলের ট্যাংক ছিদ্র হয়ে যায়। সেখান থেকে পড়তে থাকা ডিজেল সংগ্রহ করছেন স্থানীয়রা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, মির্জাপুর, টাঙ্গাইল, ১২ মার্চআমগাছে বসে দুরন্তপনায় মেতেছে দুই শিশু। সাজাপুর, শাজাহানপুর, বগুড়া, ১২ মার্চমাঠ থেকে আলু তুলে এনে স্তূপ করা হয়েছে বাড়ির উঠানে। সেখান থেকে নেওয়া হবে হিমাগারে। এর আগে আলুগুলো বাছাই করছেন কৃষক পরিবারের সদস্যরা। চাঁনপুর, শিবগঞ্জ, বগুড়া, ১২ মার্চঈদের পোশাক কিনতে দোকানে ভিড় করেছেন নারীরা। রবিউল মার্কেট, পাবনা, ১২ মার্চপ্রথম আলো বন্ধুসভার উদ্যোগে ‘সহমর্মিতার ঈদ’ অনুষ্ঠান। এ অনুষ্ঠানে ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুকে নতুন জামা উপহার দেন পাবনা বন্ধুসভার বন্ধুরা। প্রথম আলোর পাবনা কার্যালয়, পাবনা, ১২ মার্চ জ্বালানি তেলের জন্য পাম্পে মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ লাইন। আসাদ গেট, ঢাকা, ১২ মার্চ ঈদ আসন্ন। অনেকেই সালামি ও ঈদ উপহার দেবেন নতুন নোট দিয়ে। তাই খোলাবাজার থেকে বেশি দামে কিনছেন নতুন নোট। গুলিস্তান, ঢাকা, ১২ মার্চপুকুর থেকে মাছ ধরে বাড়ি ফিরছেন মা–ছেলে। ক্রাইক্ষ্যং পাড়া, বান্দরবান, ১২ মার্চ গাছের ডালে বসে রোদ পোহাচ্ছে গিরগিটি। হানসামা পাড়া, বান্দরবান, ১২ মার্চ ঈদে চাই নতুন পোশাক–জুতা। তাই দোকানে জুতা পছন্দ করছেন একজন ক্রেতা। ডাকবাংলা, খুলনা, ১২ মার্চফুটপাতে সাজিয়ে রাখা হয়েছে পুরোনো কাপড়। সেখানে পছন্দের পোশাক কিনতে এসেছেন দুজন। তোপখানা, সিলেট, ১২ মার্চমৌসুমের প্রথম বৃষ্টি হয়েছে আগের রাতে। জমিতে এখন সেই বৃষ্টির পানি। সেখানে দুরন্তপনায় মেতেছে শিশুরা। হরিদেবপুর, রংপুর, ১২ মার্চইফতার ও ঈদ আয়োজনে খাবারের জনপ্রিয় পদ বোরহানি ও মাঠা। পাবনার হোটেল আরমানিয়ার জাফর হোসেন টাক্কু দীর্ঘদিন ধরে মাঠা ও বোরহানি বিক্রি করছেন। রূপকথা রোড, পাবনা, ১২ মার্চ। ছবি: হাসান মাহমুদ ঈদের আগে নগরের বিভিন্ন সড়কে বেড়েছে যানবাহন। ফলে দেখা দিয়েছে যানজট। দক্ষিণ চকবাজার, বরিশাল, ১২ মার্চবন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াডে খুদে শিক্ষার্থীরা। কালিয়াকৈর, গাজীপুর, ১২ মার্চচরাঞ্চলে এ বছর রসুনের ফলন ভালো হয়েছে। খেত থেকে রসুন তুলে সেখানেই রোদে শুকাচ্ছেন এক কৃষক। মোস্তফা ডাঙ্গী, ফরিদপুর, ১২ মার্চস্কুল ছুটি। বাড়ির পাশে বরইগাছে উঠে আনন্দে মেতেছে শিশুরা। বাঘের টিলা, ফরিদপুর, ১২ মার্চ