একঝলক (১৩ মে ২০২৪)

বাঁশের খুঁটিতে বসে আছে একটি চিল। ঝালোপাড়া এলাকা, সিলেট, ১৩ মে
ছবি: আনিস মাহমুদ
বাঁশের খুঁটিতে কাঠঠোকরা। চুপিনগর গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ১৩ মে
সড়কের পাশে কচু বিক্রি করছেন বিক্রেতারা। সোবহানীঘাট, সিলেট, ১৩ মে
পুনঃপ্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এসব কাগজ থেকে আবার নতুন শক্ত কাগজ তৈরি হবে। যুগিপাড়া মোড়, পাবনা, ১৩ মে
খালে জাল ফেলছেন দুই তরুণ। কিসমত ফুলতলা, বটিয়াঘাটা, খুলনা, ১৩ মে
রাঙামাটি শহরের বনরুপা সমতা ঘাটে পাইকারেরা লিচু কেনার জন্য এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। বনরুপা সমতা ঘাট, রাঙামাটি, ১৩ মে
শিমুলগাছের ডালে বসে আছে একঝাঁক শামুকখোল পাখি। মহাস্থানগড় গোবিন্দ ভিটা এলাকা, শিবগঞ্জ, বগুড়া, ১৩ মে
কয়েক দিন তাপমাত্রা কম থাকলেও আবার বাড়তে শুরু করেছে গরমের তীব্রতা। রোদ-গরম উপেক্ষা করে কাঁচা–পাকা ধান কেটে নিয়ে ফিরছেন কৃষক। গাছপাড়া, পাবনা, ১৩ মে
গাছ থেকে পিঁপড়ার ডিম সংগ্রহ করেছেন এক ব্যক্তি। বড়শি দিয়ে মাছ ধরতে এ ডিম ব্যবহার করেন মৎস্য শিকারিরা। সালমানপুর গ্রাম, কুমিল্লা, ১৩ মে
মজুত করে রাখা পাট কেনাবেচা চলছে হাটে। নতুন পাট ওঠার আগপর্যন্ত এই পাট বেচাকেনা করবেন কৃষক ও ব্যবসায়ীরা। রেলবাজার, চাটমোহর, পাবনা, ১৩ মে
সুরমা নদী পারাপারের জন্য রয়েছে বেশ কয়েকটি খেয়াঘাট। ঘাটলাগোয়া বাসিন্দারা তীরে ময়লা-আবর্জনা ফেলেছেন। ঘাট ছাড়িয়ে নদীতেও পড়ছে আবর্জনা। কালীঘাট, সিলেট, ১৩ মে
ফসলি জমি থেকে গোখাদ্য হিসেবে ঘাস নিয়ে বাড়ি ফিরছেন এই নারী। মুলগ্রাম, চাটমোহর, পাবনা, ১৩ মে
সকালে শ্রমিকেরা ট্রাক থেকে পেঁয়াজের বস্তা নামাচ্ছেন। কালীঘাট বাজার, সিলেট, ১৩ মে
পায়ে ঘুঙুর আর বাহারি রঙের পোশাকে সেজে পথে পথে ঘুরে মিষ্টি পান বিক্রি করেন সবুজ মিয়া। আলাদা আলাদা মিষ্টি মসলা দিয়ে তৈরি ভালোবাসার পান, খাইরুন সুন্দরী পান, জামাই-বউ পান, বেনারসি পান প্রভৃতি বিচিত্র নাম দিয়ে প্রতিটি পানের খিলি ১০ টাকা থেকে ৫০ টাকায় বিক্রি করেন। উকিলপাড়া এলাকা, নারায়ণগঞ্জ, ১৩ মে
ব্যাটারিচালিত ইজিবাইকে করে লাউ বিক্রির জন্য মোকামে নিয়ে যাওয়া হচ্ছে। মহাস্থান জাহাজঘাটা এলাকা, শিবগঞ্জ, বগুড়া, ১৩ মে
আকাশে মেঘ দেখে রোদে শুকাতে দেওয়া ভুট্টা তড়িঘড়ি করে উঠিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়েছেন এই গৃহবধূ। কাইমউদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকা, নর্থ চ্যানেল, ফরিদপুর, ১৩ মে
খেতেই ভুট্টা মাড়াই করে শুকিয়ে নেওয়া হচ্ছে। খলিশাকান্দি গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ১৩ মে
মাঠের কাজ সেরে নাইঙ্গা কাঁধে বাড়ি ফিরছেন এক কৃষক। সজনী রায়ের ডাঙ্গী এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর, ১৩ মে
পার্বত্য অঞ্চলে ধান কাটা ও মাড়াইয়ের পর খড় বেচাকেনা চলছে। খড় বিক্রির জন্য ট্রাকে তুলছেন শ্রমিকেরা। লুম্বিনী গেট এলাকা, রাঙামাটি, ১৩ মে
কর্কশিটের কাগজে বাক্সে মাছ পরিবহন করা হয়। এসব পুরোনো বাক্স প্রতিটি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হয়। জিরো পয়েন্ট, খুলনা, ১৩ মে
পদ্মা নদী থেকে মাছ ধরে বাড়ি ফিরছেন এক মৎস্য শিকারি। বালিয়াডাঙ্গী এলাকা, ডিক্রিচর, ফরিদপুর, ১৩ মে
পাকা লাউ থেকে বীজ সংরক্ষণ করছেন চাষি। ছালাপাক এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ১৩ মে
দূরবর্তী স্থান থেকে গবাদিপশুর খাবারের জন্য তাজা ঘাস সংগ্রহ করে পদ্মা নদী পাড়ি দিয়ে বাড়ি ফিরছে এক কিশোরী। বালিয়াডাঙ্গী এলাকা, ডিক্রিচর, ফরিদপুর, ১৩ মে
মৌসুমি ফল আম, জাম, কাঁঠাল আর লিচুর পাশাপাশি মানুষের আগ্রহ থাকে তালশাঁসে। চট্টগ্রামের পাইকারি বাজারে এই কচি তাল আসে চাঁদপুর, ময়মনসিংহ, কুমিল্লা, রাজশাহী, খুলনা, যশোরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে। কদমতলী এলাকা, চট্টগ্রাম, ১৩ মে
বাসার সব সদস্য বেড়াতে যাওয়ায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী তাসফিয়া আক্তার নিজ গৃহে পালিত বিড়াল টিমটিমকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ের ক্লাসে এসেছে। সুবল আফতাব উচ্চবিদ্যালয়, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ১৩ মে