কচা নদীতে মাছ ধরছেন এক মৎস্যজীবী। আমড়াঝুড়ি, নেছারাবাদ, পিরোজপুর, ২ জুলাইগোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের প্রবেশপথে গতকাল শনিবার সন্ধ্যার দিকে উপড়ে পড়ে একটি কৃষ্ণচূড়াগাছ। গোয়ালন্দ, রাজবাড়ী, ২ জুলাই
বিজ্ঞাপন
খেতে কাজ করছেন কৃষক। নোয়াপাড়া, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা, ২ জুলাই
বিজ্ঞাপন
নাটোর থেকে কুষ্টিয়ায় বউ নিয়ে যাচ্ছিলেন বরযাত্রীরা। মাঝপথে পদ্মা নদীর ওপর নির্মিত লালন শাহ সেতুতে ফটোসেশন। লালন শাহ সেতু, পাকশী, ঈশ্বরদী, পাবনা, ১ জুলাইকক্সবাজার সমুদ্রসৈকতের পানিতে রয়েছে একাধিক গুপ্ত খাল। সেখানে গোসল করতে নামতে নিষেধ করে উড়ানো হয় লাল নিশানা। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে নামছেন অনেকে। সুগন্ধা পয়েন্ট, কক্সবাজার, ২ জুলাইএই বর্ষাকালে চলাচলের বাহন নৌকা। নৌকা কিনে বাড়ি নিয়ে যাচ্ছেন কৃষক। গবাদিপশুর খাবার সংগ্রহের কাজে ব্যবহার করবেন এই নৌকা। শৈলডুবি, কৃষ্ণপুর, সদরপুর, ফরিদপুর, ১ জুলাইবাড়ির পোষা রাজহাঁস বিক্রি করতে হাটে নিয়ে যাচ্ছেন কৃষক। যাত্রাবাড়ী এলাকা, কৃষ্ণপুর, সদরপুর, ফরিদপুর, ১ জুলাই। বিক্রেতার কাছ থেকে কাঁঠাল কেনার পর এই ফলভর্তি ডিঙিনৌকা ট্রাক টার্মিনাল ঘাটে নিয়ে এসেছেন পাইকারেরা। সেখান থেকে নিয়ে যাবেন দেশের বিভিন্ন প্রান্তে। রাঙামাটি, ২ জুলাইনদীতে মাছ ধরতে ছুটছেন জেলে। ইচলি এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ২ জুলাইস্বজনদের সঙ্গে ঈদ উদ্যাপন শেষে এখন কর্মস্থলে ফেরার তাড়া। তাই বৃষ্টির মধ্যেই স্টেশনে এসে বাসে ওঠার জন্য ভিড় করছেন মানুষ। মাসকান্দা বাসস্টেশন, ময়মনসিংহ, ২ জুলাইকয়েক দিনের বৃষ্টিতে সতেজ হয়ে উঠেছে লালশাক। লালশাকের খেতে জন্মানো আগাছা পরিষ্কার করছেন মো. খলিল মিয়া। নলচর গ্রাম, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা, ২ জুলাইকোরবানির গরুর চামড়ায় লবণ মাখিয়ে সংরক্ষণ করা হচ্ছে। ১০ থেকে ১৫ দিন এভাবে রাখার পর বিক্রি করা হবে এসব চামড়া। লবণচরা, খুলনা, ২ জুলাইপবিত্র ঈদুল আজহা উদ্যাপন শেষে পরিবার–পরিজন নিয়ে রাজধানীতে ফিরছেন নগরবাসী। কমলাপুর রেলস্টেশন, ২ জুলাইপবিত্র ঈদুল আজহার ছুটি শেষ হওয়ার পর আজ প্রথম কার্যদিবসে রাজধানীতে সোনালী ব্যাংকের প্রধান শাখায় লেনদেন শুরু হয়। তবে গ্রাহক উপস্থিতি ছিল কম। মতিঝিল, ২ জুলাইকয়েক দিনের টানা বৃষ্টিতে নিচু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বাড়ির উঠানে পানি জমায় দুর্ভোগে পড়েছে অনেক পরিবার। পানি মাড়িয়ে চলাচল করছেন গৃহবধূ মরিয়ম বেগম। পশ্চিম গঙ্গাবরদি এলাকা, কৃষ্ণনগর ইউনিয়ন সদর উপজেলা ফরিদপুর, ২ জুলাইঈদের পর প্রথম কর্মদিবসে সরকারি অফিসগুলো ছিল ফাঁকা। পাবনার আদালত চত্বরেও অন্য সময়ের মতো ভিড় ছিল না। জেলা ও দায়রা জজ আদালত, পাবনা, ২ জুলাইমরিচ খেতে পরিচর্যার ফাঁকে গাছে ধরা মরিচ দেখাচ্ছেন এক কিষানি। নুরুইল গ্রাম, বগুড়া সদর, ০২ জুলাইবেলা শেষে গরুর জন্য ঘাস নিয়ে বাড়ি ফেরা। কিশোরগঞ্জের করিমগঞ্জের বড় হাওর এলাকা, ১ জুলাইসিলেটে দুই দিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে। রোববার সকাল থেকে অবিরাম বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। জলমগ্ন সড়কে ভোগান্তি নিয়ে চলে যানবাহন ও মানুষজন। সিলেট-সুনামগঞ্জ সড়কের পাঠানটুলা এলাকা, ২ জুলাইভরা বর্ষায় মাঠে আউশ ধান রোপণে ব্যস্ত দুই কৃষক। তেলিহারা গ্রাম, বগুড়া সদর, জুলাইতিস্তা নদীর মাঝখানে চরে মাছ ধরছেন এক জেলে। গঙ্গাচড়া উপজেলার মহিপুর এলাকা, রংপুর, ২ জুলাইসড়কের মাঝখানে ম্যানহোলের ঢাকনা নেই। দুর্ঘটনা এড়াতে ম্যানহোলের ভেতরে দেওয়া হয়েছে বাঁশ। পোর্ট কানেকটিং সড়কের সরাইপাড়া এলাকা, চট্টগ্রাম, ২ জুলাই