সূর্যোদয়ের সময় শোলমারী নদীর বুকে সোনালি আভা ছড়িয়ে পড়ছিল। ছয়ঘড়িয়া, বটিয়াঘাটা, খুলনা, ১৮ জানুয়ারিসকালের মিষ্টি রোদে ঘুঘু পাখিটি স্থির হয়ে বসে আছে। শেখের টেক, ঢাকা, ১৮ জানুয়ারিকুকুরছানাগুলো ভীষণ প্রিয় এই শিশুটির। উষ্ণতা দিতে ওদের গরম কাপড়ে মুড়িয়ে দিচ্ছে সে। আমতৈল, জুড়ী, মৌলভীবাজার, ১৮ জানুয়ারিজাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরুর সময় ঘনিয়ে আসছে। তাই প্রার্থীদের লিফলেট ছাপাতে ছাপাখানাগুলোতে এখন ব্যস্ত সময় পার করছেন ছাপাখানাকর্মীরা। নিউ ক্রস সড়ক, রংপুর, ১৮ জানুয়ারি
বিজ্ঞাপন
বীজ থেকে নিজে উৎপাদন করা মাশরুম বিক্রি করতে এসেছেন পাহাড়ি নারী। শীত মৌসুমে এই মাশরুমের চাষ বেশ ভালো হয়। রাঙামাটি–খাগড়াছড়ি সড়কের বোদিপুর এলাকা, ১৮ জানুয়ারিজোড়া মহিষ দিয়ে জমিতে মই চাষ শেষে বাড়ি ফিরছেন মসলেম মণ্ডল। প্রতি বিঘা জমিতে মই চাষ দেওয়ার জন্য তাঁকে দেওয়া হয় ৪০০ টাকা। টেবুনিয়া, পাবনা, ১৮ জানুয়ারি
বিজ্ঞাপন
জলাশয়ের ধারে রাজহাঁসেরা। ধলাই নদ, মৌলভীবাজার, ১৮ জানুয়ারিপুরোনো জাল মেরামতের পাশাপাশি তৈরি হচ্ছে নতুন জাল। পুকুর বা নদীতে মাছ ধরার জন্য বড় আকৃতির এমন জাল তৈরিতে ১০ জন জেলের ৪ থেকে ৫ দিন সময় লাগে। দাপুনিয়া, পাবনা, ১৮ জানুয়ারিবিক্রির জন্য খেত থেকে সবজি সংগ্রহ করছেন কৃষক। জলমা, বটিয়াঘাটা, খুলনা, ১৮ জানুয়ারিখিরাই নদীর ওপর নির্মিত বেইলি সেতুর পাটাতন ভেঙে পণ্যবাহী ট্রাক আটকে যায়, ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। খামারপাড়া, দাউদকান্দি, কুমিল্লা, ১৮ জানুয়ারিকেউ বলে কাগজ ফুল, কেউ বলে বাগানবিলাস। বাগানে শোভা ছড়াচ্ছে ফুলটি। বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্র, ময়মনসিংহ, ১৮ জানুয়ারিহাওরে হাঁটুসমান পানিতে নেমে ঠেলা জাল দিয়ে মাছ শিকারে নেমেছেন এক মৎস্যশিকারি। বাউয়ারকান্দি হাওর, সিলেট, ১৮ জানুয়ারিভ্যানে ফার্মের মুরগির খাবারের বস্তা নিয়ে যাচ্ছেন একজন। গোপালখালী, বটিয়াঘাটা, খুলনা, ১৮ জানুয়ারিহাওরের পানি কমেছে। তাই হাওরের পাশের ছোট খালে হাঁসগুলোকে খাওয়াতে নিয়ে এসেছেন এক হাঁস পালনকারী। উফতার হাওর, সিলেট, ১৮ জানুয়ারিশীতের সকালে শর্ষে ফুলে শিশিরবিন্দু। কয়ড়া, মানিকগঞ্জ, ১৮ জানুয়ারিজুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় নিহত ব্যক্তিদের স্বজনের বক্তব্য শুনে আবেগাপ্লুত বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তন, ঢাকা, ১৮ জানুয়ারিবাড়ির পাশেই পথের ধারে বসে নতুন জাল বানাচ্ছেন এই ব্যক্তি। বালা কইগাড়ি, বগুড়া, ১৮ জানুয়ারি নির্বাচন কমিশনের সামনে নিরাপত্তা জোরদারে সেনাসদস্যরা। আগারগাঁও, ঢাকা, ১৮ জানুয়ারিদূর গ্রামের মাঠ থেকে জ্বালানির জন্য খড়কুটো সংগ্রহ করে বাড়িতে ফিরছেন এক নারী। দক্ষিণভাগ, বগুড়া, ১৮ জানুয়ারি।দেখতে সূর্যমুখী ফুলের মতো হলেও ফুলটি চন্দ্রমল্লিকার একটি জাত। পথের ধারে একটি নার্সারিতে ফুটে ফুলটি নজর কাড়ছে পথচারীর। সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে, রংপুর, ১৮ জানুয়ারিফুটে আছে শুভ্র কসমস ফুল। নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ, কুমিল্লা, ১৮ জানুয়ারিসারা দেশের মতো খাগড়াছড়িতেও দেখা দিয়েছে গ্যাসের সংকট। ফিলিং স্টেশনের সামনে সিএনজিচালিত অটোরিকশার দীর্ঘ লাইন। জিরো মাইল, খাগড়াছড়ি, ১৮ জানুয়ারিপ্রথম আলো ট্রাস্টের উদ্যোগে অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। কলমাকান্দা, নেত্রকোনা, ১৮ জানুয়ারিসনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজার প্রস্তুতিতে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। বাহিরদিয়া, অম্বিকাপুর, ফরিদপুর, ১৮ জানুয়ারি শীতে খেজুরের রস আহরণে দরকার পড়ে মাটির হাঁড়ির, তাই পালপাড়া থেকে মাটির হাঁড়ি সংগ্রহ করে বাড়ি ফিরছেন এক গাছি। বাহিরদিয়া, ফরিদপুর, ১৮ জানুয়ারি