মাছের খামারে ব্যবহারের জন্য বানা বা বেড়া তৈরি করছেন কারিগর। লাঙ্গলবন্দ, প্রেমতলা, নারায়ণগঞ্জ, ১৭ জুলাইপুকুরের মধ্যে জালের ঘের দিয়ে চাষ করা হচ্ছে মাছ। নদিয়াবাদ, দেবীদ্বার, কুমিল্লা, ১৭ জুলাই
বিজ্ঞাপন
শরৎকালে পদ্মা নদীতে ভ্রমণ ও মানুষ পারাপারে ব্যবহৃত হয় এসব বড় নৌকা। তাই আগে থেকে নৌকা সংস্কার ও প্রস্তুত করে রাখছেন মাঝিরা। পদ্মাঘাট, পাবনা, ১৭ জুলাই
বিজ্ঞাপন
শ্রাবণ মাস চললেও বৃষ্টির দেখা নেই। জলাশয়ে পানি না থাকায় পাট জাগ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। পাটেশ্বর, দেবোত্তর, আটঘরিয়া, পাবনা, ১৭ জুলাইবেশ কিছুদিন ধরে বৃষ্টির দেখা নেই। তাই বৃষ্টিনির্ভর আমন ধান চাষে বৈদ্যুতিক সেচযন্ত্র দিয়ে সেচ দিচ্ছেন কৃষক বাবুল মিয়া। উত্তম বানিয়াপাড়া, রংপুর, ১৭ জুলাইমৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের জুড়ী থেকে কুলাউড়াগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে প্রায় ২৫ জন যাত্রী আহত হন। জুড়ী, মৌলভীবাজার, ১৭ জুলাই
ঈদ শেষে সবাই ছুটছে কর্মস্থলে। বাস, লঞ্চ ও ফেরির পাশাপাশি ট্রেনেও দেখা গেছে প্রচণ্ড ভিড়। খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী নকশিকাঁথা এক্সপ্রেসের কোথাও দাঁড়ানোর জায়গা ছিল না। গোয়ালন্দ ঘাট স্টেশন, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৭ জুলাই সিলেটে কয়েক দিন ধরে চলছে দাবদাহ। প্রখর রোদ আর গরমে অতিষ্ঠ জনজীবন। গরমে ক্লান্ত হয়ে ফুটপাতে শুয়ে আছেন কয়েকজন। চৌহাট্টা, সিলেট, ১৭ জুলাইসিলেটের হাওরগুলো এখন পানিতে টইটম্বুর। হাওরের স্বচ্ছ পানিতে অনেকেই পরিবার-পরিজন নিয়ে নৌকায় করে ঘুরে বের হন। উফতার হাওর, বাইশটিলা, সিলেট, ১৭ জুলাইফরিদপুরে এ বছর ভুট্টার ফলন ভালো হয়েছে। বাজারে দামও পাওয়া যাচ্ছে ভালো। খেত থেকে ভুট্টা তুলে পরিবারের সদস্যদের নিয়ে চলছে খোসা ছাড়ানোর কাজ। জমাদ্দার ডাঙ্গী, ফরিদপুর, ১৭ জুলাইগন্তব্য ময়মনসিংহের গফরগাঁও। ট্রেন আসতে এখনো দেরি। এদিকে প্রচণ্ড গরম পড়েছে। তাই ব্যাগের ওপর সন্তানকে বসিয়ে বাতাস করছেন মা। কমলাপুর রেলস্টেশন, ১৭ জুলাইনড়াইলের লোহাগড়ায় সাম্প্রদায়িক হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের মানববন্ধন। শাহবাগ, ঢাকা, ১৭ জুলাইসড়কে বেপরোয়া গতিতে চলছে যাত্রীবাহী পরিবহন। এতে যেকোনো সময়ে ঘটতে পারে দুর্ঘটনা। আমিনবাজার, ঢাকা, ১৭ জুলাই
বিয়ের অনুষ্ঠানের জন্য উড়ালসড়ক দিয়ে ঘোড়া নিয়ে যাচ্ছেন সওয়ারিরা। তেজগাঁও সাতরাস্তা এলাকা, ঢাকা, ১৭ জুলাইঈদ শেষে আবার কর্মব্যস্ত হয়ে উঠেছে ঢাকা। সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানীর বিভিন্ন সড়কে ছিল যানবাহনের চাপ। বনানী সড়ক, ১৭ জুলাই