একঝলক (১ জুলাই ২০২৬)

বিক্রি করা হচ্ছে বিদেশি জাতের আম। রাঙামাটির বিভিন্ন পাহাড়ে চাষ করা হয় এসব আম। কল্যাণপুর, রাঙামাটি, ১ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
গাছের ডালে হলদে রঙা পাখি। রাজবন বিহার, রাঙামাটি, ১ জুলাই
বসে আছে একটি দোয়েল পাখি। অরণ্য কুটির, পানছড়ি, খাগড়াছড়ি, ১ জুলাই
হাঁস-মুরগি পালনের জন্য ঘর কিনে ব্যাটারিচালিত অটোরিকশায় করে নিয়ে যাওয়া হচ্ছে। লক্ষ্মীকোলা সেতু, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১ জুলাই
মাঠে গজিয়েছে মাশরুম। স্থানীয়ভাবে এটিকে ‘ব্যাঙের ছাতা’ বলা হয়। আটঘড়িয়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১ জুলাই
পাখির জন্য রেখে দেওয়া হয়েছিল এক টুকরা রুটি। সেটি খাচ্ছে দুটি চড়ুই। ইন্দ্রপুর, শ্রীপুর, গাজীপুর, ১ জুলাই
কাজ পাওয়ার আশায় বসে আছেন এক দিনমজুর। শাপলা চত্বর, রংপুর, ১ জুলাই
মাছের প্রজনন-বংশবৃদ্ধির মৌসুমে কাপ্তাই হ্রদে মাছ আহরণ নিষিদ্ধ। তাই জেলেরা এভাবে নৌকা ও জাল ফেলে রেখেছেন। কাটাছড়ি, রাঙামাটি, ১ জুলাই
কচুপাতায় বৃষ্টির পানি। পানির বড় একটি ফোঁটার কাছে এসেছে মাকড়সা। পেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ১ জুলাই
শাপলা ফুল হাতে নিয়ে স্কুলে যাচ্ছে এক খুদে শিক্ষার্থী। নাজিরদিগর, রংপুর, ১ জুলাই
বৃষ্টি উপেক্ষা করে স্কুলের পথে শিশুরা। সঙ্গে অভিভাবক। জিলেরডাঙ্গা, ডুমুরিয়া, খুলনা, ১ জুলাই