কাপ্তাই হ্রদে খাদ্যের খোঁজে সাঁতরাচ্ছে পরিযায়ী পাখিরা। নৌযান চলাচল থাকলেও নির্ভয়ে ভেসে বেড়াচ্ছে তারা। লংগদু, রাঙামাটি, ১৫ মার্চকোমরতাঁত বোনার আগে সুতা রোদে দিয়েছেন এই পাহাড়ি নারী। খাগড়াপুর,খাগড়াছড়ি, ১৫ মার্চ
বিজ্ঞাপন
বাস কাউন্টারের সামনে ফিরতি টিকিটের জন্য যাত্রীদের উপচে পড়া ভিড়। শেরপুর সড়ক এলাকা, বগুড়া শহর, ১৫ মার্চ
বিজ্ঞাপন
সড়কে ফেলে রাখা হয়েছে নির্মাণসামগ্রী। এতে পথযাত্রীদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। জলেশ্বরীতলা, বগুড়া, ১৫ মার্চফুলে ভরা কফিগাছ। তঞ্চঙ্গ্যাপাড়া, নিচু বাগান, রাঙামাটি, ১৫ মার্চআখ মাড়াইয়ের পর তা থেকে রস আলাদা করা হয়েছে। এখন চলছে জ্বাল দেওয়ার কাজ। বড় কড়াইয়ে নাড়তে নাড়তে কিছুটা শক্ত হয়ে এলে তরল গুড় নামিয়ে টিনে ভরা হবে। পেলাইদ, শ্রীপুর, গাজীপুর, ১৫ মার্চবড় হচ্ছে আমের গুটি। বাস্তুহারা, খুলনা, ১৫ মার্চবিদ্যুতের তারে বসেছে এক জোড়া কবুতর। আলমনগর, খুলনা, ১৫ মার্চশাকবাড়িয়া নদীর চরে ছোট্ট ম্যানগ্রোভ নার্সারিতে পলি ব্যাগে সাজানো কেওড়া, খলিশা, কাঁকড়া ও বাইন চারার পরিচর্যা করছেন তিনি। টেপাখালী, কয়রা, খুলনা, ১৫ মার্চখালে জাল টেনে মাছ ধরতে নেমেছে দাদা-নাতি। লবণচরা, খুলনা, ১৫ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন ২. কোমরতাঁত বোনার আগে সুতা রোদে দিয়েছেন এই পাহাড়ি নারী। খাগড়াপুর,খাগড়াছড়ি, ১৫ মার্চঈদের আগে শেষ কর্মদিবস সোমবার হলেও টাকা তুলতে আজ রোববার ব্যাংকে ভিড় করেন গ্রাহকেরা। সোনালী ব্যাংক, ঝিলটুলী, ফরিদপুর, ১৫ মার্চকুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জায়গা দখল করে গড়ে তোলা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পদুয়ার বাজার, কুমিল্লা, ১৫ মার্চআমলাহার আশ্রয়ণ প্রকল্পে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ‘সহমর্মিতার ঈদ উদ্যাপন উপলক্ষে’ নতুন পোশাক বিতরণ করেছেন প্রথম আলোর পঞ্চগড় বন্ধুসভার সদস্যরা। মাগুরা, পঞ্চগড়, ১৫ মার্চবন্ধুসভার আয়োজনে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ অলিম্পিয়াডে বন্ধুসভার বন্ধুদের সঙ্গে কুইজ বিজয়ীরা। ভৈরব, কিশোরগঞ্জ, ১৫ মার্চবগুড়া শহরের সাতমাথা-বনানী সড়ক সংস্কারের কাজ চলছে। এক লেন খোঁড়াখুঁড়ি করায় যানজটের দুর্ভোগ পোহাতে হচ্ছে শহরবাসীকে। কলোনি, বগুড়া, ১৫ মার্চএবার আগেভাগেই বৃষ্টি শুরু হয়েছে। তাই মাটির তৈরি টব বিক্রির হিড়িক পড়েছে। দূরদূরান্তের নার্সারিমালিকেরা ট্রাকে টব কিনে নিয়ে যাচ্ছেন। দক্ষিণ মমিনপুর, রংপুর, ১৫ মার্চঈদ উপলক্ষে বিক্রির জন্য মাটি দিয়ে নানা খেলনা তৈরি শেষে রং করা হচ্ছে। পালপাড়া, রংপুর, ১৫ মার্চমুক্তিযুদ্ধভিত্তিক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমন্ত্রিত অতিথিরা। গোপালগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, ১৫ মার্চপাহাড়ি গ্রামীণ পরিবেশে ঘরের আঙিনায় খেলায় মেতে উঠেছে দুই শিশু। তংপ্রু পাড়া, বান্দরবান, ১৫ মার্চ