একঝলক (০৫ মে, ২০২৩)

বোরো ধান কাটার মৌসুম চলছে। ধান কেটে পাড়ে নিয়ে আসছেন দুই কৃষক। গোয়ালকান্দি, ফরিদপুর, ৫ মে
ছবি: আলীমুজ্জামান
যমুনা নদীতে মাছ শিকারের জন্য খেপলা জাল ছুড়েছেন এক জেলে। কাজীরহাট, বেড়া, পাবনা, ৫ মে
রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে দক্ষিণ ডিহি রবীন্দ্র কমপ্লেক্সে চলছে নানা আয়োজন। তাই রবীন্দ্র কমপ্লেক্সের ভেতরে ঝেড়েমুছে পরিষ্কার করা হচ্ছে। দক্ষিণ ডিহি, ফুলতলা উপজেলা, খুলনা, ৫ মে
ভৈরব নদের সিকিরহাট খেয়াঘাট। এ ঘাট থেকে বড় খেয়ায় মাইক্রোবাস পর্যন্ত পারাপার করা যায়। সিকিরহাট, ফুলতলা, খুলনা, ৫ মে
আলুর দাম বেড়েছে। প্রতি কেজি ২৪ টাকা দরে বিক্রি করা হচ্ছে। পাইকার বিক্রির আশায় সেই আলু নেওয়া হচ্ছে বাজারে। দেওয়ানটুলি, রংপুর ৫ মে
চাতালে ধান শুকাতে ব্যস্ত নারী-পুরুষেরা। হোসেন নগর, রংপুর, ৫ মে
নিজ বাড়িতে বানানো মাটির তৈরি মালসা ফেরি করে বিক্রির আশায় বেরিয়েছেন কুমারেশ পাল। প্রতি মালসার দাম ৩০ টাকা হাঁকছেন তিনি। সিকিরহাট, ফুলতলা, খুলনা, ৫ মে
পথের ধারে ফুটেছে গোলাপি রঙের বনফুল। বিবিরবাজার, কুমিল্লা, ৫ মে
গোমতী নদীতে পানি কমে যাওয়ায় কলাগাছ ভাসিয়ে সাঁতার কাটছে দুই কিশোর। চানপুর, কুমিল্লা, ৫ মে
বুদ্ধপূর্ণিমা উদ্‌যাপিত হচ্ছে রাঙামাটি শহরের সাধনাপুর লুম্বিনী বনবিহারে। এ উপলক্ষে নতুন প্রবজ্জ্যা, শ্রমন হওয়া ভিক্ষুরা গ্রাম থেকে খাবার গ্রহণ করে বৌদ্ধমন্দিরে ফিরছেন। লুম্বিনী বনবিহার, রাঙামাটি, ৫ মে
খেত থেকে ধান কেটে এনে যন্ত্রের সাহায্যে মাড়াই করছেন দুই কৃষক। পসরা, কৈজুরী, ফরিদপুর, ৫ মে
সিলেট অঞ্চলের পাহাড়-টিলাসহ বিভিন্ন এলাকা থেকে ট্রাকে করে ফলের আড়তে কাঁঠাল আনছেন ব্যবসায়ীরা। আকারভেদে প্রতিটি কাঁঠাল বিক্রি হচ্ছে ৮০-১৫০ টাকায়। কদমতলী, সিলেট, ৫ মে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে থোকায় থোকায় ঝুলছে সোনালু ফুল। গোভানিয়, মিরসরাই, ৫ মে
জাহাজভাঙা কারখানা থেকে পুরাতন বৈদ্যুতিক তার এনে বিক্রি করা হয়। মানভেদে প্রতি কেজি তারের দাম ৫০০ টাকা থেকে ২ হাজার ৬০০ টাকায় বিক্রি করা হয়। সিডিএ মার্কেটে, পাহাড়তলী, চট্টগ্রাম, ৫ মে
আজ দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বের হয়ে আসছেন। অভিভাবকদের ভিড় থাকায় চট্টগ্রাম মেডিকেলে যাওয়ার প্রবর্তক এলাকার সড়কটিতে যান চলাচল বন্ধ রাখা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ৫ মে
ব্রহ্মপুত্র নদ বাঁচাতে স্বেচ্ছাসেবকদের উদ্যোগে এক প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। কাছারিঘাট এলাকা, ময়মনসিংহ, ৫ মে
প্রখর রোদে মাথায় গামছা দিয়ে হেঁটে যাচ্ছেন দুই শ্রমিক। সেউজগাড়ী আমতলা মোড় এলাকা, বগুড়া, ৫ মে
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে সর্বজনীন শোভাযাত্রা। কলেজ রোড, খাগড়াছড়ি, ৫ মে
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ভারত সীমান্তঘেঁষা মহানন্দা নদীতে নুড়িপাথর সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন হাজারো শ্রমিক। নদী থেকে পাথর সংগ্রহ করে পাড়ে নিয়ে আসছেন শ্রমিকেরা। বেলা ১১টার দিকে, মহানন্দা নদী, তেঁতুলিয়া, পঞ্চগড়, ৫ মে
অবৈধ তিন চাকার যান চলাচলের কারণে মহাসড়কে দেখা দিচ্ছে বিশৃঙ্খলা। মহাসড়কে চলাচল নিষেধাজ্ঞা থাকলেও দাপিয়ে বেড়াচ্ছে এসব ছোট যানবাহন। এতে বড় গাড়ির নির্বিঘ্নে চলাচল ব্যাহত হচ্ছে। ঢাকা-খুলনা মহাসড়ক, বদরপুর এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ৫ মে
ঢাকার বিভিন্ন স্কেটিং সংগঠনের সদস্যরা সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বিকেলে জড়ো হন। বিভিন্ন রকম কসরত প্রদর্শন করেন তাঁরা। কসরতের একপর্যায়ে জাকিরের (বসা) হাত ধরে শাওন এগিয়ে আসছেন দারুণ গতিতে। মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা, ৫ মে