কাঠগোলাপ, স্থানীয়ভাবে বকফুল নামে পরিচিত। এই ফুল সুগন্ধ ছড়ায় আশপাশে। জুম কিং রিসোর্ট প্রাঙ্গণ, রাঙামাটি, ৪ এপ্রিলতেলের জন্য রাতভর জেগে থাকতে থাকতে মোটরসাইকেলে ঘুমিয়ে পড়েছেন এক ব্যক্তি। মেসার্স রহমান ফিলিং স্টেশন, মোহনপুর, রাজশাহী, ৪ এপ্রিলগাছের ডালে বসেছে ফড়িং। পানছড়ি কলাবাগান, খাগড়াছড়ি, ৪ এপ্রিল মৌটুসী পাখিটি লতায় ঝুলে বাসা বেঁধেছে, সেখানে ডিম পেড়ে তা দিচ্ছে। জীবতলি হেডম্যানপাড়া, রাঙামাটি, ৪ এপ্রিল
বিজ্ঞাপন
ধানখেতের চারপাশে চিংড়ি মাছের ঘের। ফসল রক্ষা করতে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। বিলপাবলা, ডুমুরিয়া, ৪ এপ্রিলচৈত্রের খরতাপে একটু স্বস্তি পেতে এক পথচারী মুখ ধুয়ে নিচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, ৪ এপ্রিল
বিজ্ঞাপন
গাছে সবুজ পাতার ফাঁকে ঝুলছে ডেউয়া ফল, আর কয়েক দিন পর তা পাকতে শুরু করবে। আন্ধারমানিক, মানিকগঞ্জ, ৪ এপ্রিলআগুনে ভস্মীভূত গ্যাসলাইটার কারখানা। কদমতলী, কেরানীগঞ্জ, ঢাকা, ৪ এপ্রিলদুই দিনের গরমে তরমুজের চাহিদা বেড়েছে, বরিশাল থেকে ট্রাকে তরমুজ এনেছেন ফল ব্যবসায়ী। সিটি বাজার, রংপুর, ৪ এপ্রিলঢাকাস্থ নাটোর জেলা সাংবাদিক সমিতির ঈদ পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনায় বক্তব্য দেন রুহুল কুদ্দুস তালুকদার। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ৪ এপ্রিলযানজটে স্থবির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। বিশ্বরোড, দাউদকান্দি, কুমিল্লা, ৪ এপ্রিলচলছে বৈশাখী মেলার শখের হাঁড়ি তৈরির প্রস্তুতি। পবা, রাজশাহী, ৪ এপ্রিলআগে ধান একবার সেদ্ধ করলেই ভানার সময় দানা ভেঙে যেত। তাই এখন কিষানিরা প্রথমে আধা সেদ্ধ করে রেখে দিচ্ছেন; পরে আবার পুরো সেদ্ধ করে নেওয়া হবে। বিলপাবলা, ডুমুরিয়া, খুলনা, ৪ এপ্রিলচৈত্রের খরতাপে পেঁয়াজখেতে কাজের পর বিশ্রামে শ্রমিকেরা। বাগসারা, পবা, রাজশাহী, ৪ এপ্রিলটমেটোর ফলন শেষের দিকে। খেত থেকে এই টমেটো আনা হয়েছে বাজারে। বিলপাবলা, ডুমুরিয়া, খুলনা, ৪ এপ্রিল‘জ্ঞানের আলোয় আলোকিত হোক এই শহর’ স্লোগানে জাসাস পাবনা জেলা শাখা ব্যবস্থাপনায় পাবনায় আট দিনব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর, পাবনা, ৩ এপ্রিলফসলের মাঠ থেকে একটি ঝিঁঝি পোকা ধরেছে চড়ুই পাখিটি। টেপিরবাড়ী, শ্রীপুর, গাজীপুর, ৪ এপ্রিলট্রলারে তেলের ড্রাম নিয়ে ডিপোর জেটিতে এসেছে জ্বালানি তেল নিতে। ডিপোর ছাড়পত্র পাওয়ার পর ড্রামে তেল ভরছেন ট্রলারের শ্রমিকেরা। মুক্তিযোদ্ধা পার্ক, বরিশাল, ৪ এপ্রিল কর্মস্থলে যাওয়ার আগে মোটরসাইকেলে তেল নিতে ভোর থেকে অপেক্ষায় চালকেরা। এই লাইন ফিলিং স্টেশনের আধা কিলোমিটার দূরেও বিস্তৃত হয়েছে। ধাপ, রংপুর, ৪ এপ্রিলবউমেলায় কেনাকাটা করতে নারীদের উপচে পড়া ভিড়। বারুহাঁস বাজার, তাড়াশ, সিরাজগঞ্জ, ৪ এপ্রিল