বৃষ্টিহীন সকালের সোনালি রোদে আলোকিত আলুটিলা। রাঙামাটি, ২৫ জুলাইগাছের গুঁড়িতে ঠোকর দিচ্ছে একটি কাঠঠোকরা। দৌলতপুর, খুলনা, ২৫ জুলাই
বিজ্ঞাপন
বিরামপুর সীমান্তে ৯ নারীকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করলে বিজিবি ও গ্রামবাসী প্রতিরোধ করে তাঁদের ভারতে ফিরিয়ে দেন। খিয়ারমামুদপুর সীমান্ত, দিনাজপুর, ২৫ জুলাই
বিজ্ঞাপন
আমন চাষের জন্য জমি প্রস্তুতের কাজ চলছে। দিঘি, মানিকগঞ্জ, ২৫ জুলাইবাঙ্গালী নদীর পাড় ধরে বিদ্যালয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। ছাগলধরা, সারিয়াকান্দি, বগুড়া, ২৫ জুলাইবর্ষায় চলনবিলে পর্যটকদের নৌভ্রমণে মুখর পরিবেশ। কুন্দইল, তাড়াশ, সিরাজগঞ্জ, ২৫ জুলাইবেলুন উড়িয়ে উদ্বোধন করা হলো ‘দ্য ন্যাশনাল ম্যাথমেটিকস কার্নিভ্যাল ২০২৬’। ডুয়েট, গাজীপুর, ২৫ জুলাইগৃহস্থালিসামগ্রী বিক্রি করতে ঘুরছেন এই ফেরিওয়ালা। নিয়ামত, রংপুর, ২৫ জুলাইডিঙিনৌকায় বাগানের ফসল নিয়ে রাঙামাটি শহরের পথে গ্রামীণ মানুষ। রিজার্ভ বাজার এলাকা, কাপ্তাই হ্রদ, রাঙামাটি, ২৫ জুলাইবিক্রির অপেক্ষায় রাখা সারি সারি কলা। দৌলতপুর, খুলনা, ২৫ জুলাইভ্রাম্যমাণ বইমেলার চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ব্যস্ত শিশুরা। বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সামনে, রংপুর, ২৫ জুলাইসকাল থেকেই সিলেটে ছিল রোদের দাপট। প্রচণ্ড গরম উপেক্ষা করে শিশুকে নিয়েই গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন এক নারী। কিনব্রিজ এলাকা, সিলেট, ২৫ জুলাইজীবিকার তাগিদে প্রখর রোদের মধ্যেই রিকশা নিয়ে বেরিয়েছেন এক চালক। রোদ থেকে বাঁচতে মাথাল ব্যবহারের পরও গরমে নাকাল তিনি। বন্দরবাজার, সিলেট, ২৫ জুলাইনৌকায় জাল নিয়ে মাছ ধরতে হাওরে যাচ্ছেন এক জেলে। মিঠামইন হাওর, কিশোরগঞ্জ, ২৪ জুলাইত্বীন ফল ধরেছে কুমিল্লা সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণের একটি গাছে। ফলটি দেশীয় ডুমুর ফলেরই একটি প্রজাতি। কুমিল্লা, ২৫ জুলাইহিজলগাছের ডালে বসে আছে ফিঙে পাখি। দিল্লির আখড়া এলাকা, মিঠামইন, কিশোরগঞ্জ, ২৪ জুলাইপ্রথম আলোর উদ্যোগে এবং ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ফুটবল বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়, বারুতখানা, সিলেট, ২৫ জুলাইপ্রথম আলোর উদ্যোগে এবং ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত বিশ্বকাপ ফুটবল কুইজ প্রতিযোগিতার বিজয়ীরা পুরস্কার হাতে। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়, খুলনা, ২৫ জুলাইবৃষ্টিতে জমা পানিতে দুরন্তপনায় মেতে উঠেছে শিশুরা। নতুন বসতি, মানিকগঞ্জ, ২৫ জুলাইস্থানীয়ভাবে সংগ্রহ করা গাব গুছিয়ে রাখছেন এক ব্যাপারী। পরে এসব গাব ঢাকার ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হবে। চর আইচা, চরকাউয়া, বরিশাল, ২৫ জুলাইরাজধানীতে তীব্র গ্যাস–সংকটের কারণে বাসিন্দাদের অনেককে বিকল্প চুলায় রান্না করতে হচ্ছে। পশ্চিম ইব্রাহিমপুর, কাফরুল, মিরপুর, ঢাকা, ২৫ জুলাই