চুকুই ফুল থেকে ফল ধরেছে। টক চুকুইয়ের কচি পাতা আর ফলের বেশ চাহিদা রয়েছে পাহাড়ের বাজারে। কুদুকছড়ি, রাঙামাটি, ১ এপ্রিলতেল ও গ্যাসের সরবরাহ না থাকায় বন্ধ রাখা হয়েছে ফিলিং স্টেশন। পরীবাগ, ঢাকা, ১ এপ্রিলকয়েক পশলা বৃষ্টির পর ভেজা মাটিতে ফসল বোনা শুরু করেছেন পাহাড়ি কিষানি। কামিলা ছড়ি, রাঙামাটি, ১ এপ্রিলজ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ সারি। বান্দরবান, ১ এপ্রিল
বিজ্ঞাপন
রঙন ফুলে বসেছে প্রজাপতি। নিউজিল্যান্ড, খাগড়াছড়ি, ১ এপ্রিলস্থানীয়ভাবে তেঁতুল সংগ্রহ করে রোদে শুকাচ্ছেন খুচরা ব্যবসায়ীরা। নীলাচল, বান্দরবান, ১ এপ্রিল
বিজ্ঞাপন
চৈতালি ফসল গম উঠছে কৃষকের ঘরে। নিজের খেতের গম নিজেই কেটে নিচ্ছেন কৃষক আফজাল শেখ। আকইন ভাটপাড়া, ফরিদপুর, ১ এপ্রিলকাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে ব্যবসায়ীদের সতর্ক করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। কাজীপাড়া, ঢাকা, ১ এপ্রিলজলাশয়ে জাল ফেলে মাছ ধরছেন মৎস্যজীবীরা। রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১ এপ্রিলফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএমপির অভিযান। ধোলাইখাল, ঢাকা, ১ এপ্রিলফিলিং স্টেশন বন্ধ, কখন খুলবে তারও ঠিক নেই, তবু মোটরসাইকেল নিয়ে অপেক্ষা। শাপলা চত্বর, রংপুর, ১ এপ্রিলসরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে গাছের চারা রোপণ করছে স্কুলশিক্ষার্থীরা। রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক, নব্দীগঞ্জ, রংপুর, ১ এপ্রিলবাজার থেকে পাইকারি দরে পেয়ারা কিনে তা পাড়ায় ঘুরে বিক্রি করতে বেরিয়েছেন ভ্রাম্যমাণ ব্যবসায়ী। সদর হাসপাতাল এলাকা, রংপুর, ১ এপ্রিলসরকারি কর্মসূচির আওতায় পলাশগাছের চারা রোপণ করছেন স্কুলের শিক্ষক–শিক্ষার্থীরা। যৌথ খামার, রাঙামাটি, ১ এপ্রিলগাছ কাটা তাঁর পেশা। কাজে যাওয়ার আগে কাঁধে করে নিয়ে যাচ্ছেন বিশেষ দড়ি। দলদলি চা-বাগান, সিলেট, ১ এপ্রিলজরাজীর্ণ পদচারী–সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারীরা। পরীবাগ, ঢাকা, ১ এপ্রিলসকাল থেকে সিলেটের আকাশে মেঘ ছিল। কালো মেঘ শেষে বৃষ্টিতে রূপ নেয়। বৃষ্টিতে থেমে নেই জীবন। বারুতখানা, সিলেট, ১ এপ্রিলবেলুন উড়িয়ে ও কেক কেটে রাজশাহী কলেজের ১৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা। কলেজের প্রশাসন ভবনের সামনে, ১ এপ্রিলবিশাল লেকের পানিতে সাঁতার কাটছে কালিম পাখি। গাজীপুর সাফারি পার্ক, গাজীপুর, ১ এপ্রিলইরি-বোরো ধানের খেতে সেচ দেওয়ার জন্য ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের দীর্ঘ সারি। কুমারপাড়া, রাজশাহী, ১ এপ্রিলকম মূল্যে ওএমএসের চাল-আটা কিনতে ভোর থেকে ডিলারের দোকানের সামনে বসে নিম্ন আয়ের মানুষেরা। টেপাখোলা, ফরিদপুর, ১ এপ্রিলদীর্ঘ বিরতি ও নানা বাধা পেরিয়ে পাবনায় অনুষ্ঠিত হলো স্বাধীনতার আবহে ‘জাগরণের গান ও কবিতা’ শীর্ষক এক ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক আয়োজন। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তন, পাবনা, ৩১ মার্চসবুজের মাঝে শোভা ছড়াচ্ছে বেগুনি কাঁটামেহেদি ফুল। ফুলবাড়িয়া, ময়মনসিংহ, ১ এপ্রিল