একঝলক (৩০ মার্চ ২০২৬)

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রকৃতিতে বাড়ছে প্রজাপতির আনাগোনা। ঝোপঝাড়ের ভাঁট ফুলে ডানা মেলে উড়ছে রঙিন প্রজাপতিটি। জলমা, বটিয়াঘাটা, খুলনা, ৩০ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
ওএমএস পণ্য (চাল ও আটা) বিক্রির দোকান খুলবে সকাল ১০টায়। প্রায় পাঁচ ঘণ্টা আগে থেকে লাইন দিয়ে বসে আছেন ক্রেতারা। সাবগ্রাম, বগুড়া, ৩০ মার্চ
শহরতলির পিচঢালা পথে ধরে ভোরের আলো ফুটতেই হাল চাষের জন্য গরু নিয়ে বের হয়েছেন কৃষক শাহজাহান আলী। সাবগ্রাম, বগুড়া, ৩০ মার্চ
ভুট্টা ও বিভিন্ন শাকসবজির খেত থেকে মিষ্টিকুমড়ার ফুল তুলছেন পাহাড়ি এক নারী। বোদিপুর, রাঙামাটি, ৩০ মার্চ
মরা গাছের উঁচু ডালে নীরবে বসে আছে চিল। খাবার চোখে পড়লেই পাখা মেলে দেবে উড়াল। খালপাড়, দক্ষিণ সুরমা, সিলেট, ৩০ মার্চ
সুরমা নদীতে পানি বাড়ছে, নতুন পানিতে ভাসছে ময়লা-আবর্জনা।  ঘাটে বেঁধে রাখা হয়েছে নৌকা। টুকেরবাজার, সিলেট, ৩০ মার্চ
গাছের শুকনা ডালে ঝিম ধরে বসে আছে ফড়িং। জয়রা, মানিকগঞ্জ, ৩০ মার্চ
সিলেটের বিভিন্ন এলাকায় এখন বাণিজ্যিকভাবে কচু চাষ করা হয়। এসব কচু বিক্রি হয় বিভিন্ন বাজারে। গোলাপগঞ্জ উপজেলা থেকে সিলেট শহরে কচু বিক্রির জন্য এনেছেন এক ব্যবসায়ী। সোবহানীঘাট, সিলেট, ৩০ মার্চ
জ্বালানি তেলের জন্য জারকিন নিয়ে নারী-পুরুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে। কল্যাণপুর, রাঙামাটি, ৩০ মার্চ
বোরো ধানের মাঠজুড়ে এখন সবুজের হাতছানি, কিন্তু ইঁদুরের উপদ্রবে দিশাহারা কৃষক মিঠু মন্ডল। দুই বিঘা পাঁচ কাঠা জমির ধান রক্ষায় সনাতন ধর্মীয় বিশ্বাস থেকে খেতের মধ্যে রোপণ করেছেন কলাগাছ। লোকবিশ্বাস অনুযায়ী, সিদ্ধিদাতা গণেশকে সন্তুষ্ট রাখলে তাঁর বাহন ইঁদুর আর ফসলের ক্ষতি করবে না। দেবীতলা, বটিয়াঘাটা, খুলনা, ৩০ মার্চ
তেলের জন্য মধ্যরাত থেকে এভাবেই অপেক্ষায় মোটরসাইকেলের চালকেরা। নতুন বাজার, রাজবাড়ী, ৩০ মার্চ
বিশাল মাঠের নির্দিষ্ট জায়গায় ঘাস দেওয়া হয়েছে। সেখানে ছানাকে নিয়ে ঘাস খেতে এসেছে গয়াল। গাজীপুর সাফারি পার্ক, শ্রীপুর, গাজীপুর, ৩০ মার্চ