বসন্তের সকালে সূর্যোদয়। দীঘলি বাঁক, রাঙামাটি, ১১ মার্চবসন্তে ফুটেছে গোলাপি করবী ফুল। র্যাব কার্যালয়, ময়মনসিংহ, ১১ মার্চ ২০২৬উপজেলা বন বিভাগ চত্বরে ফুটেছে ফুল। রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১১ মার্চবাড়ির সামনের উঠানে বসে এক নারীর কাছে শিশুরা কোরআন ও সিপারা পড়া শিখছে। গ্রামের বিভিন্ন বাড়ির কয়েকটি শিশু তাঁর কাছে প্রতিদিন আরবি শিক্ষা নেয়। ফুলতলা, বাবুগঞ্জ, বরিশাল, ১১ মার্চ ২০২৬
বিজ্ঞাপন
ঝরা পাতা কুড়িয়ে বস্তায় ভরে সাইকেলে করে নিয়ে যাওয়া হচ্ছে। এই পাতা জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে। শিরোমনি, খুলনা, ১১ মার্চবীজতলা থেকে ইরি ধানের চারা তুলে জমিতে লাগানোর জন্য নিয়ে যাচ্ছেন এক কৃষক। বাবুগঞ্জ, বরিশাল, ১১ মার্চ ২০২৬
বিজ্ঞাপন
বন থেকে গাছের শুকনা ডাল সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন পাহাড়ি নারী। কাট্টোলতলী, রাঙামাটি, ১১ মার্চপলাশ ফুলের মৌসুম প্রায় শেষের দিকে। ফুলের মধু নিতে এসেছে কাঠশালিক। কর্ণপুর, শ্রীপুর, গাজীপুর। ১১ মার্চ ২০২৬পেঁয়াজ ফুলে মৌমাছি এসেছে। চন্দ্রশেখরদী, দাউদকান্দি, কুমিল্লা, ১১ মার্চঘড়ি, শিশুদের বাহারি চশমা ও খেলনার পসরা নিয়ে সকাল সকাল দোকান খুলে বসেছেন এক ব্যক্তি। ঈদের কেনাকাটায় এগুলোরও চাহিদা থাকে। ডাকবাংলো, খুলনা, ১১ মার্চ ২০২৬মান্দারগাছের ফুলের মধু খাচ্ছে টিয়া পাখি। খাগড়াছড়ি, ১১ মার্চগাছের ডালে বসে আছে প্যাসেরিন পাখি। ক্যমলং, বান্দরবান, ১১ মার্চ ২০২৬শসাখেতে বালাইনাশক দিচ্ছেন কৃষক। হাসানপুর, মৌলভীবাজার, ১১ মার্চপথের পাশে ফুটে থাকা দাঁতরাঙা ফুলের ওপর বসেছে পতঙ্গ। কানাপাড়া, বান্দরবান, ১১ মার্চ ২০২৬রমজান মাসে কাজের আশায় ভোর থেকে শহরে এসে বসে আছেন দিনমজুরেরা। লোহাপট্টি, রংপুর, ১১ মার্চযাঁদের ঈদের পোশাক কেনা শেষ, তাঁরা এখন ছুটছেন প্রসাধনীর দোকানে। রবিউল মার্কেট, পাবনা, ১১ মার্চ ২০২৬গ্রাম থেকে পাইকারি দরে বেল সংগ্রহ করে শহরে বিক্রি করতে এসেছেন এই ব্যবসায়ী। নিউ ইঞ্জিনিয়ারপাড়া, রংপুর, ১১ মার্চবগুড়ার এডওয়ার্ড পার্কে বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মাণাধীন জিম (ব্যায়ামাগার) ভবনের ছাদটি আধঘণ্টার মধ্যে ধসে পড়েছে। পরে ধসে পড়া ছাদের রড খুলে নিচ্ছেন শ্রমিকেরা। এডওয়ার্ড পার্ক, বগুড়া, ১১ মার্চ ২০২৬বসন্তে ফুটেছে বাহারি রঙের ফুল। লুম্বিনী, রাঙামাটি, ১১ মার্চমেঘাচ্ছন্ন আকাশ। বৃষ্টির আশঙ্কায় ভাটায় কাঁচা ইট পলিথিন দিয়ে ঢেকে রাখছেন শ্রমিকেরা। ডাংগি, ফরিদপুর, ১১ মার্চ ২০২৬সকাল সকাল আড়ত থেকে পেয়ারা কিনে এনে খুচরা বিক্রি করতে ভ্যানে সাজিয়ে রাখছেন বিক্রেতা। গোয়ালচামট, ফরিদপুর, ১১ মার্চ ২০২৬ঈদের বেতন ও বোনাসের দাবিতে কর্মবিরতি পালন করছেন বরিশাল সিটি করপোরেশনের শ্রমিকেরা। তাই গতকাল থেকে নগরের বর্জ্য সরিয়ে নেননি পরিচ্ছন্নতাকর্মীরা। এতে নগরের বিভিন্ন সড়কে বর্জ্য জমে পরিবেশ দূষিত হচ্ছে। সাহেবের গোরস্তান সড়ক, বরিশাল, ১১ মার্চ ২০২৬রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে ঈদগাহ মাঠ নির্মাণের কথা বলে গাছ কাটছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কেন্দ্রীয় মসজিদ এলাকা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর, ১১ মার্চ ২০২৬ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমতলী এলাকায় মহাসড়কের সংস্কারকাজের জন্য যানবাহনের ধীরগতির কারণে যানজট ও ভোগান্তি। আমতলী, কুমিল্লা, ১১ মার্চ ২০২৬পাইকারি আড়তে ট্রাকে করে আনা হয়েছে আনারস। ট্রাক থেকে আনারস নামাচ্ছেন শ্রমিকেরা। কদমতলি, সিলেট, ১১ মার্চ ২০২৬