একঝলক (১৭ মে, ২০২৩)

গরমে ফেনীর সোনাগাজীতে বেড়েছে ডাবের পানির চাহিদা। লালপুল এলাকা, ফেনী, ১৭ মে
ছবি: আমজাদ হোসাইন
জামরুল ফুলে মৌটুসি পাখি। ইজ্জতপুর, শ্রীপুর, গাজীপুর, ১৭ মে
ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে এক মোটরসাইকেলে ঝুঁকি নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরতে এসেছেন চারজন। কারও মাথায় নেই হেলমেট। বেলা সাড়ে ১১টার দিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সিলেট, ১৭ মে
বৃষ্টি আর বাতাসের মধ্যেই বেরিয়েছেন তাঁরা। এক নম্বর ঘাট এলাকায়, নারায়ণগঞ্জ, ১৭ মে
ঢাকা-বরিশাল মহাসড়কে নিষিদ্ধ থ্রি হুইলার চলছে।  মালপত্র নিয়ে যাচ্ছে ছোট ভ্যান। এসব ছোট যানবাহনের কারণে প্রায়ই ঘটে দুর্ঘটনা। রেইন্ট্রিতলা, বরিশাল সদর, ১৭ মে
হাতি দিয়ে বিভিন্ন সড়কে চাঁদাবাজি। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়ক, কুট্টাপাড়া এলাকা, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, ১৭ মে।
রাতে বৃষ্টি হয়েছে। বাড়ির আশপাশে পানিও জমেছে।  কলাগাছ দিয়ে ভেলা বানিয়েছে এই শিশু। আলালচর এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ১৭ মে। ছবি: মঈনুল ইসলাম
ঝুড়িভরা লিচুতে নাম ও নম্বর লিখে দেওয়া হচ্ছে। এরপর ট্রাকে করে এসব লিচু চলে যাবে ঢাকায়। প্রতিবছর লিচু পরিবহনের জন্য তৈরি হয় এমন অস্থায়ী মোকাম। তিনগাছা, দাপুনিয়া, পাবনা, ১৭ মে
মাড়াইয়ের পর বাড়ির উঠানে ফ্যান চালিয়ে ধান ঝাড়ছেন তিনি। নাজিরপুর, পাবনা, ১৭ মে
গ্রামের পথে তোশক বিক্রি করতে বেরিয়েছেন এই ফেরিওয়ালা। গঙ্গাচড়া, শংকরদহ এলাকা, রংপুর, ১৭ মে  
খেত থেকে ভুট্টা তুলে আনার পর পদ্মা নদীর পাড়ে মেশিনে মাড়াই চলছে। দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট–সংলগ্ন পদ্মা নদীর পাড়। গোয়ালন্দ, রাজবাড়ী, ১৭ মে
খেত থেকে বিলেতি ধনেপাতা তুলে এনেছেন এই নারী। ওয়াগ্গার দেবতাছড়ি গ্রাম, কাপ্তাই, রাঙামাটি, ১৭ মে
সিলেটের হজরত শাহজালাল (রহ. )-এর বার্ষিক ওরস সামনে রেখে বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ঐতিহ্যবাহী ‘লাকড়ি তোড়া’ সংগ্রহ হয়েছে। সিলেট অঞ্চলসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে দরগাহভক্ত নারী ও পুরুষ এতে অংশ নেন। বার্ষিক ওরসের তিন সপ্তাহ আগে হিজরি সাল অনুযায়ী এ উৎসব হয়। সংগ্রহ করা এই লাকড়ি জ্বালানি হিসেবে ওরসে শিরনি রান্নার কাজে ব্যবহৃত হবে। দরগাহ এলাকা, সিলেট, ১৭ মে
বোরো ধানের খেতে কীটনাশক ছিটাচ্ছেন চাষিরা। হাবু এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ১৭ মে
সিলেট নগরে বেড়েই চলেছে মশার উপদ্রব। মশায় অতিষ্ঠ নগরবাসী। তাই মশারির চাহিদা থাকায় নগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ বিক্রেতারা মশারি বিক্রি করেন। ম্যাজিক মশারি নামের মশারি নিয়ে ক্রেতার অপেক্ষায় বশির মিয়া। মানভেদে প্রতিটি মশারি ২০০-৩০০ টাকায় বিক্রি করেন তিনি। কিনব্রিজ এলাকা, সিলেট নগর, ১৭ মে
গত রোববার বিকেলে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বিশালাকার এই পুরোনো কড়ইগাছ উপড়ে পড়েছে। পুলিশ লাইনস স্কুল রোড, ময়মনসিংহ মহানগর, ১৭ মে
বঙ্গবন্ধু সাফারি পার্কে আছে অসংখ্য বানর। এরা দল বেঁধে আবার একাও ঘুরে বেড়ায় পার্কের বিভিন্ন স্থানে। এসব বানরের লাফালাফি আর ছোটাছুটি মন কাড়ে পর্যটকদের। চকরিয়া, কক্সবাজার, ১৬ মে
হঠাৎ বৃষ্টিতে দুর্ভোগে পড়েন নগরবাসী। বেলা তিনটা, প্রবর্তক মোড়, চট্টগ্রাম, ১৭ মে
১০ দফা দাবি বাস্তবায়নে ঢাকা মহানগর বিএনপি উত্তর আয়োজিত পদযাত্রা। প্রগতি সরণি, ঢাকা, ১৭ মে