একঝলক (১৪ মার্চ ২০২৬)

দই তৈরির পর ঢেকে রাখতে হয়, এই ঢাকনি সেই জন্য। নতুন ঢাকনা ভ্যানে করে নিয়ে যাচ্ছেন একজন। নয়মাইল, শাজাহানপুর, বগুড়া, ১৪ মার্চ
ছবি: সোয়েল রানা
বাড়ির পাশে সড়কের ধারে খালের পানিতে মশারির নেট দিয়ে মাছ ধরছে দুই শিশু। গোয়ালকান্দি, ফরিদপুর, ১৪ মার্চ
নিজের ধানখেতে আগাছা পরিষ্কার কাজ করছেন মা–মেয়ে। কাপ্তাই হ্রদের জেগে ওঠা চরে ধান চাষ করা হয়। মাহিল্যা, বাঘাইছড়ি, রাঙামাটি, ১৪ মার্চ
কাপ্তাই হ্রদে জেগে ওঠা চরে আবাদ হচ্ছে তরমুজ, শসা, ক্ষীরাসহ বিভিন্ন শাকসবজির। কাপ্তাই হ্রদ থেকে পানি তুলে জমিতে দিচ্ছেন তরুণ এক চাষি। বাঘাইছড়ি, রাঙামাটি, ১৪ মার্চ
মায়ের কোলে এক শিশু, আরেকজনের হাত শক্ত করে মায়ের জামা ধরা, সড়কের পাশ দিয়ে হেঁটে চলেছেন তাঁরা। গোপালখালি, বটিয়াঘাটা, খুলনা, ১৪ মার্চ
ছোট্ট ট্রলারে শান্ত কাজীবাছা নদী ধরে গন্তব্যের পথে যাত্রীরা। কাতিয়ানাংলা, খুলনা, ১৪ মার্চ
গাড়ির পুরোনো টায়ার সংগ্রহ করে তা দিয়ে বিভিন্ন উপকরণ তৈরি করে বিক্রি করেন রঞ্জিত কুমার দাস। পরিত্যক্ত টায়ারের উপাদান শ্যালো মেশিন, পাওয়ার টিলার ও ধান ভাঙানো মেশিনের যন্ত্রে ব্যবহার করা হয়। ব্রাহ্মণকান্দা, কৈজুরী, ফরিদপুর, ১৪ মার্চ
বাগানে গাছ থেকে স্ট্রবেরি তুলছেন দুই শ্রমিক। পাঞ্জনখাড়া, মানিকগঞ্জ, ১৪ মার্চ
ঈদের অন্য কেনাকাটা সেরে ফুটপাতের পাশে চশমার দোকানে শিশুটি। কেনার আগে দেখে নিচ্ছে, চশমায় তাকে কেমন দেখা যায়। খান বাহাদুর মার্কেট, পাবনা, ১৪ মার্চ
ঈদবাজারে আসা শিশুদের দৃষ্টি আকর্ষণ করতে নানা ধরনের গ্যাস বেলুন নিয়ে ঘুরছেন বিক্রেতারা। কার্টুন আঁকা এসব বেলুন কিনতে বাবা–মার কাছে বায়না ধরে শিশুরা। মহিলা কলেজ রোড, পাবনা, ১৪ মার্চ
বাগানে ফুটেছে গোলাপি অ্যাজালিয়া ফুল। কাচারিঘাট, ময়মনসিংহ, ১৪ মার্চ