একঝলক (২৯ জুন ২০২৫)

নিজের পুকুরে মাছের খাবার হিসেবে খইল ছিটাচ্ছেন মৎস্যচাষি ফয়সাল শেখ। বোকাইল, ফরিদপুর, ২৮ জুন
ছবি : আলীমুজ্জামান
গবাদিপশুর জন্য খাদ্য সংগ্রহ করে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। কাউনিয়া, রংপুর, ২৯ জুন
খেত থেকে পাট কেটে এনে বাড়ির পাশে ডোবায় জাগ দিচ্ছেন এক কৃষক। দয়ারামপুর, ফরিদপুর, ২৮ জুন
তালশাঁস সংগ্রহ করে ভ্যানে করে বাজারে নিয়ে যাচ্ছেন এক ব্যবসায়ী। প্রতিটি তালশাঁসের খুচরা মূল্য ২০ থেকে ৩০ টাকা। পেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ২৯ জুন
মাঠে গরুগুলোকে ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছেন এক নারী। তেঁতুলতলা, বটিয়াঘাটা, খুলনা, ২৯ জুন
পড়ন্ত বিকেলে হঠাৎ বৃষ্টি। এর মধ্যে নৌকায় করে বিল পাড়ি দিয়ে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। গৌরাঙ বিল, জুড়ী, মৌলভীবাজার, ২৮ জুন
মাছ ধরার ফাঁকে বিশ্রামের সময়েও যেন বিশ্রাম নেই জেলেদের। চলছে রান্না ও জাল মেরামতের কাজ। কচুবুনিয়া, বটিয়াঘাটা, খুলনা, ২৯ জুন
হাওরের পানিতে মাছ শিকারে ব্যস্ত কয়েকজন। নিকলী, কিশোরগঞ্জ, ২৯ জুন
নিজের খেত থেকে বিলেতি ধনেপাতা সংগ্রহ করে বিক্রি করতে নিয়ে যাচ্ছেন পাহাড়ি কিষানি। দেবতাছড়ি, কাপ্তাই, ২৯ জুন
লাল জামরুল ফল থোকা থোকা ঝুলছে গাছে। দীঘলছড়ি, রাঙামাটি, ২৯ জুন
গাইবান্ধা থেকে কোয়েল পাখি বিক্রি করতে এসেছেন নজরুল ইসলাম। কাউনিয়া রেলগেট, রংপুর, ২৯ জুন
খাবারের সন্ধানে রাজহাঁসের পাল নিয়ে হাওরে যাচ্ছেন এক ব্যক্তি। নিকলী, কিশোরগঞ্জ, ২৯ জুন
বাড়ির সামনে ছায়ায় বসে সুতা দিয়ে মাছ ধরার বিশেষ ফাঁদ ‘ডারকি’ গাঁথছেন এই ব্যক্তি। ভূতছাড়া, কাউনিয়া, রংপুর, ২৯ জুন
বৃষ্টিতে মাঠে জমে থাকা পানিতে ঘুরে ঘুরে খাবার খুঁজছে এক ঝাঁক হাঁস। লাহোর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৯ জুন
ঘোড়ার গাড়িতে উঠে যাত্রীরা ছুটে চলছেন নিজ গন্তব্যে। বিভিন্ন অনুষ্ঠান–পার্বণে ঘোড়ার গাড়িতে যাত্রী পরিবহন করেন রানা মিয়া। পলিপাড়া, দুপচাঁচিয়া, বগুড়া, ২৯ জুন
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের অপসারণের দাবিতে আন্দোলন। এনবিআর ভবন, আগারগাঁও, ঢাকা, ২৯ জুন
সাতসকালেই লালন–পালন করা গরু ও ছাগল নিয়ে মাঠে চড়াতে যাচ্ছেন এক নারী। আঘোরশাল, বগুড়া, ২৯ জুন
প্রচণ্ড গরমে খাবারের সন্ধানে বের হয়েছে শালিক পাখি। গোসিংগা, শ্রীপুর, গাজীপুর, ২৯ জুন
বানার নদের পাড়ে ঘাসফুলে খাবারের খোঁজ করছে রঙিন পতঙ্গ। গোসিংগা, শ্রীপুর, গাজীপুর, ২৯ জুন
পাবনা মানসিক হাসপাতাল থেকে দালাল চক্রের সদস্যদের গ্রেপ্তার করে পুলিশ। মানসিক হাসপাতাল প্রাঙ্গণ, পাবনা, ২৯ জুন