একঝলক (১০ জুলাই,২০২৩)

কুড়িল বিশ্বরোড সড়কের এক পাশে পড়ে আছে সড়কে সৌন্দর্যবর্ধনের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে বসানো লাইট। ভেঙে যাওয়া লাইটের ভেতরে জমে আছে বৃষ্টির পানি, যা এডিস মশার জন্য আদর্শ প্রজননস্থল। ঢাকা, ১০ জুলাই
 ছবি: দীপু মালাকার
দুই সপ্তাহ পর হালকা একপশলা বৃষ্টি নেমেছে শহরে। বনরূপা বাজার এলাকা, রাঙামাটি, ১০ জুলাই
সিলেট শহরে আজ সোমবার সকালে বৃষ্টি হয়েছে। বৃষ্টির মধ্যে ছাতা মাথায় কাজে বেরিয়েছেন লোকজন। জিন্দাবাজার, সিলেট, ১০ জুলাই
গণ অধিকার পরিষদের কাউন্সিলে দলের সদস্যসচিব নুরুল হকসহ অন্যরা। রাজধানীর পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে, ১০ জুলাই
পানির গভীরতা না থাকায় নৌকা চলাচল করতে পারছে না। তাই ঘাটে বেঁধে রাখা হয়েছে নৌকা। এসব নৌকায় নদীপথে মালামাল ও যাত্রী পরিবহন করা হয়। কাপ্তাই হ্রদ, রিজার্ভ বাজার এলাকা, রাঙামাটি, ১০ জুলাই
খেতের আলের খুঁটিতে বসে আছে একটি নীলকণ্ঠ পাখি। গিলারচালা, শ্রীপুর, গাজীপুর, ১০ জুলাই
ঝুঁকি নিয়ে চলন্ত গাড়ির সামনে দিয়ে স্কেটিং করছেন এক যুবক। গুলিস্তান, ১০ জুলাই
ধানের চারা রোপণ করার জন্য জমি প্রস্তুত করছেন দুই কৃষক। আলিশ্বর এলাকা, লালমাই, কুমিল্লা, ১০ জুলাই
রংপুরে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে লটকন। প্রতি মণ লটকন বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকা থেকে ২ হাজার ৫০০ টাকায়। নিউ জুম্মাপাড়া, রংপুর, ১০ জুলাই
রাজধানীর গুলিস্তানে মাঝসড়কে বাস থামিয়ে তোলা হচ্ছে যাত্রী। যত্রতত্র যাত্রী তোলার কারণে গুলিস্তান এলাকায় দিনের বেশির ভাগ সময় যানজট লেগে থাকে। ঢাকা, ১০ জুলাই
চা-পাতা তোলার কাজে বাগানে যাচ্ছেন নারী শ্রমিকেরা। মালনীছড়া চা-বাগান, সিলেট, ১০ জুলাই
সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। অতিরিক্ত রোগীর কারণে হাসপাতালের মেঝেতে ঠাঁই হচ্ছে রোগীদের। মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা, ১০ জুলাই
নৌকায় করে ছাগল নিয়ে উজানচর বদ্ধ জলমহাল পাড়ি দিচ্ছেন এক নারী। গোয়ালন্দ, রাজবাড়ী, ১০ জুলাই
বর্ষাকালে রাজধানীর অনেক সড়কে খোঁড়াখুঁড়ি ও মেরামতকাজ চলছে। সায়েদাবাদ এলাকা, ১০ জুলাই
খেত থেকে তিলসহ গাছ তোলার পর বাড়ির পাশের মাঠে তা রোদে শুকাচ্ছেন এক নারী। বিলভরা, মানিকদি, ভাঙ্গা, ফরিদপুর, ৯ জুলাই
নিখোঁজ স্কুলছাত্র আহনাফ রহমানের সন্ধানের দাবিতে মানববন্ধনে ছেলের সহপাঠী সামিউল ইসলামকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন মা আঞ্জুমান আরা বেগম। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ১০ জুলাই
ভোরের আকাশে সূর্যের খোঁজে কয়েকজন। ফুরমোন পাহাড়, সাপছড়ি, সদর উপজেলা, রাঙামাটি, ৯ জুলাই
ফিটনেসবিহীন গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়ায় বিপাকে চলাচলকারীরা। কুড়িল বিশ্বরোড, ১০ জুলাই
পিকআপ ভ্যান থেকে বরফের পাটা নামাচ্ছেন শ্রমিকেরা। ৩ নম্বর মাছ ঘাট এলাকা, নারায়ণগঞ্জ, ৯ জুলাই
রাজধানীর কুড়িল বিশ্বরোডে একটি ব্যক্তিগত গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। পরে দুই চালক বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। ঢাকা, ১০ জুলাই
খেত থেকে পাটগাছ তুলে জাগ দেওয়ার জন্য ভ্যানে করে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। যাত্রাবাড়ী, কৃষ্ণপুর, সদরপুর উপজেলা, ফরিদপুর, ৯ জুলাই
রাজধানীসহ সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। খালবিলে ফেলা ডাবের খোসা, প্লাস্টিকের মধ্যে জমে থাকা পানি এডিস মশার বংশবৃদ্ধির জন্য আদর্শস্থল। পশ্চিম আগারগাঁওয়ে কল্যাণপুর খালের একাংশে,  ১০ জুলাই
কাপ্তাই হ্রদে জেগে ওঠা চরে তোলা হয়েছে বড় বড় ডিঙি নৌকা। সেগুলো মেরামত করছেন কারিগরেরা। হ্রদের পানি বাড়লে এ নৌকায় মালামাল পরিবহন করা হবে। পোড়া পাহাড় এলাকা, রাঙামাটি, ১০ জুলাই
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত বুধবার হাসপাতালে ভর্তি হন মো. ইসমাইল। এখন কিছুটা সুস্থ। মেডিসিন ওয়ার্ড, খানপুর হাসপাতাল, নারায়ণগঞ্জ, ১০ জুলাই
রাঙ্গুই আমের ভালো ফলন হয়েছে পাহাড়ে। পাইকারদের কেনা আম ট্রাকে তুলছেন একজন শ্রমিক। ট্রাক টার্মিনাল, রাঙামাটি, ১০ জুলাই
সকাল থেকে ছিল রোদ। দুপুরে নেমেছে বৃষ্টি। তখন মাথায় একটি খালি বস্তা দিয়ে গন্তব্যের পথে হাঁটেন এই ব্যক্তি। ময়লাপোতা, খুলনা নগর, ১০ জুলাই
এই রোদ, এই বৃষ্টি। কখনো নীলাকাশ হঠাৎ মেঘে ছেয়ে যায়। সিলেটের প্রকৃতি এখন ঠিক এমন। বৃষ্টিস্নাত চা-বাগান ঘুরে দেখছেন পর্যটক। মালনীছড়া চা-বাগান, সিলেট, ১০ জুলাই
কাটারি, আটাশ, সুবললতাসহ বাহারি নামের চাল বিক্রি হচ্ছে হাটে। পাইকারিতে প্রতি কেজি চাল ৪৬ থেকে ৫৬ টাকায় বিক্রি হচ্ছে। বারদুয়ারীহাট, শেরপুর, বগুড়া, ১০ জুলাই
গাছের কোটরে কাঠ ঠোকরার তৈরি বাসায় ঢুকেছে ভাতশালিক। ঈশান গোপালপুর, সদর উপজেলা, ফরিদপুর, ১০ জুলাই
গ্রামীণ পাকা সড়ক দিয়ে বাইসাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাচ্ছে দুই শিক্ষার্থী। ঈশান গোপালপুর, সদর উপজেলা, ফরিদপুর, ১০ জুলাই