একঝলক (১৭ মে ২০২৬)

বাবার কোলে হাসপাতালে চিকিৎসাধীন হামে আক্রান্ত শিশুসন্তান। ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ, ১৭ মে
ছবি: মোস্তাফিজুর রহমান
নির্জন পুকুরে বিশ্রাম নিচ্ছে পাতি সরালি। গোপালপুর, ঈশান গোপালপুর, ফরিদপুর, ১৭ মে
প্রস্তাবিত বাজেটে মোটরসাইকেলের ওপর অগ্রিম আয়কর আরোপের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধনে বাইকারেরা। যশোর, ১৭ মে
জলাবদ্ধ খেত থেকে বোরো ধান কেটে তাফালে রাখছেন কৃষক। গোপালপুর, ফরিদপুর, ১৭ মে
যমুনার নদীর তীরে বাঁধে পরিবার নিয়ে বসবাস করেন রব্বানী ও রুপালী দম্পতি। পরিবারের অর্থ উপার্জনের একমাত্র উপায় নদীতে মাছ শিকার। চায়না দুয়ারি জাল ফেলে মাছ ধরছেন তাঁরা। ইছামারা, সারিয়াকান্দি, বগুড়া, ১৭ মে
গাছের ডালে বসে আছে কালোমাথা বেনেবউ। কৃষি গবেষণা কেন্দ্র এলাকা, খাগড়াছড়ি, ১৭ মে
টোপাপানার ওপর বসে আছে একটি পাখি। সরকারি আজিজুল হক কলেজ চত্বর, বগুড়া, ১৭ মে
রোদ্দুরের ফাঁকেই কালো মেঘের আনাগোনা, বৃষ্টির শঙ্কা মাথায় নিয়ে আধুনিক যন্ত্রে দ্রুত বোরো ধান মাড়াই করে ঘরে তুলতে ব্যস্ত কৃষকেরা। দেবীতলা, বটিয়াঘাটা, খুলনা, ১৭ মে
ওড়ানোর সময় কাটাকাটিতে সুতা কেটে যায় ঘুড়িটির। পরে ঘুড়িটি উদ্ধার করা হয়। সরকারি আজিজুল হক কলেজ চত্বর, বগুড়া, ১৭ মে
পথের ধারে ফুটে আছে রুয়েলিয়া ফুল। স্থানীয়ভাবে এটি পটপটি নামে পরিচিত। রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৭ মে
গাছের ডালে ঝুলছে কাঁচা–পাকা কামরাঙা। কলা বোন্নে, রাঙামাটি, ১৭ মে
সবুজ পাতার আড়ালে বসে খই বাবলা ফল খাচ্ছে শালিকটি। মল্লিকের মোড় এলাকা, বটিয়াঘাটা, খুলনা, ১৭ মে
ভেলায় চড়ে ময়ূর নদ পার হচ্ছেন এক ব্যক্তি। দারোগার ভিটা, বটিয়াঘাটা, খুলনা, ১৭ মে
রোদে শুকানো হলুদ ঢেঁকিতে গুঁড়া করে নিচ্ছেন মা–মেয়ে। ভাঙা মুড়া কাপ্তাই, রাঙামাটি, ১৭ মে
বৃষ্টি থেমে যাওয়ার সুযোগে ধান মাড়াই করছেন কৃষকেরা। পানবাজার, রংপুর, ১৭ মে
বৃষ্টি সময় মাছ ধরতে বাঁশের তৈরি ফাঁদ নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ভেলুপাড়া, রংপুর, ১৭ মে
বিশ্ব উচ্চরক্তচাপ দিবসে ‘একসঙ্গে উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ করি’ স্লোগানে রংপুরে হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টারের আয়োজনে শোভাযাত্রা। জিলা স্কুল মোড়, রংপুর, ১৭ মে
যাত্রীর অপেক্ষায় থেমে থাকা রিকশাতেই চলছে যত্নের কাজ। ব্যস্ত সড়কের পাশে উল্টে ধরে চাকার যন্ত্রাংশে মোবিল দিচ্ছেন এক রিকশাচালক। প্রতিদিনের জীবিকার সঙ্গী এই রিকশা সচল রাখতেই এমন ছোট ছোট মেরামত আর যত্নের কাজ চালিয়ে যান তাঁরা। কিন ব্রিজ এলাকা, সিলেট, ১৭ মে
ঢাকা-সিলেট মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার লক্ষ্যে চলমান উন্নয়ন প্রকল্পের কাজ চলছে ধীরগতিতে। তবে মহাসড়কে উন্নয়নকাজের জন্য এখন প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে এই মহাসড়ক ব্যবহারকারীদের। মোমিনখলা, দক্ষিণ সুরমা, সিলেট, ১৭ মে
ফুটপাতসহ মূল সড়কের বেশির ভাগ জায়গা দখল করে অবৈধভাবে বসানো হয়েছে দোকান। চলাচলে ভোগান্তিতে পথচারী ও যানবাহনের চালকেরা। মিরপুর ১ নম্বর এলাকা, ঢাকা, ১৭ মে