একঝলক (০৩ অক্টোবর ২০২৬)

নদীর পাড়ে ঘুরে ঘুরে খাবার খুঁজছে ঘুঘু পাখি। গোসিংগা, শ্রীপুর, গাজীপুর, ৩ অক্টোবর
ছবি: সাদিক মৃধা
নিজের জমিতে চাষ করা মিষ্টিকুমড়ার শাক তুলছেন তিনি। ভান্তির চর, বুড়িচং উপজেলা, কুমিল্লা, ৩ অক্টোবর
মাঠ থেকে কচুমুখী তুলে ভারে নিয়ে বাড়িতে ফিরছেন এই কৃষক। গরীবপুর গ্রাম, শিবগঞ্জ উপজেলা, বগুড়া, ৩ অক্টোবর
শিশুপার্কে ঘুরে বেড়াচ্ছে রাজহাঁসের ঝাঁক। পৌর শিশুপার্ক, সিরাজগঞ্জ, ৩ অক্টোবর
সবুজ ঘাসে পাখা মেলে বসে আছে প্রজাপতি। কয়ড়া, মানিকগঞ্জ, ৩ অক্টোবর
লজ্জাবতী ফুলের ওপর ওড়াউড়ি করছে মৌমাছি। কাটাছড়ি গ্রাম, রাঙামাটি, ৩ অক্টোবর
রংপুরে শুরু হয়েছে ৫৩তম উপ–আঞ্চলিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিযোগিতার কাবাডি খেলার একটি মুহূর্ত। জিলা স্কুল মাঠ, রংপুর, ৩ অক্টোবর