নদীর পানিতে শরীর ভিজিয়ে নিচ্ছে শালিক পাখিটি। গোসিংগা, শ্রীপুর, গাজীপুর, ১৩ জুলাইসড়কের ধারে মাচায় ফুটে আছে কাঁকরোল ফুল। ব্রাহ্মণকান্দা, ফরিদপুর, ১২ জুলাইখেতের আল ধরে গবাদিপশু নিয়ে ঘরে ফিরছেন কৃষক। বনভেটি, শাজাহানপুর, বগুড়া, ১৩ জুলাইসবুজ পাতায় বসেছে রঙিন প্রজাপতি। গল্লামারী, খুলনা, ১৩ জুলাই
বিজ্ঞাপন
সাপ্তাহিক হাটে সদাই করতে নৌকায় চেপে জেলা শহরে আসছেন পাহাড়ের মানুষেরা। মধ্যম পাড়া, বান্দরবান, ১৩ জুলাইপাবনায় চলছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। ক্রেতা আকর্ষণে রাখা হয়েছে ফলসহ বিভিন্ন গাছ। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর, পাবনা, ১৩ জুলাই
বিজ্ঞাপন
হাটে নেওয়ার জন্য নৌকায় তোলা হচ্ছে পাহাড়ি ফল। মারমা বাজার ঘাট, বান্দরবান, ১৩ জুলাইবিক্রির জন্য গাছ থেকে কাঁঠাল কেটে নিচে জমা করা হচ্ছে। শেখপাড়া, রংপুর, ১৩ জুলাইআমড়া বিক্রি করতে বেড়িয়েছেন বিক্রেতা। বাইশটিলা, সিলেট, ১৩ জুলাইরোদ থেকে বাঁচতে ছাতা মাথায় বিদ্যালয়ে যাচ্ছে দুই শিক্ষার্থী। তালুক ধর্মদাস, রংপুর, ১৩ জুলাইকলি থেকে পাপড়ি মেলছে সুন্দর একটি ফুল। বাকছড়ি, রাঙামাটি, ১৩ জুলাই।নোয়াখালীতে দুই দিন তেমন বৃষ্টি হয়নি। তবে এখনো পানি জমে আছে জেলা জজ আদালত প্রাঙ্গণে। নোয়াখালী, ১৩ জুলাইপ্রখর রোদের মধ্যে বিদ্যালয়ে যাচ্ছে এক শিক্ষার্থী। বাইশটিলা, সিলেট, ১৩ জুলাইপথের ধারে গাছে ফুটে আছে বন বেগুন ফুল। বাড়ইকান্দি, চাঁদপুরা, বরিশাল, ১৩ মেইঞ্জিনচালিত নৌকায় করে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে কাঠ। দীঘলিবাঁক, রাঙামাটি, ১৩ জুলাইবিভিন্ন গন্তব্য থেকে নদীপথে আসা মালামাল খালাস করে ঠেলাগাড়িতে করে নিয়ে যাচ্ছেন এক শ্রমিক। বালুঘাট, বরিশাল, ১৩ জুলাইক্রেতার অপেক্ষায় সবজির পসরা সাজিয়ে বসেছে দুই শিশু বিক্রেতা। কাশিপুর, পাবনা, ১৩ জুলাইপড়ন্ত বিকেলে ডিঙিতে গন্তব্যের উদ্দেশে যাত্রা। বড় হাওর, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ১২ জুলাইআদালতের নিষেধাজ্ঞায় থমকে গেছে পাবনার ইছামতী নদী পুনরুদ্ধার প্রকল্পের কাজ। আটুয়া, পাবনা, ১৩ জুলাইনিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে কুমার নদে মাছ শিকারে ব্যস্ত পারের এক বাসিন্দা। আলীপুর, ফরিদপুর, ১৩ জুলাই