একঝলক (২৪ মে ২০২৪)

চলনবিলে উজানের ঢলের পানি ঢুকতে শুরু করেছে। এর মধ্যে ধান কাটাও শেষ। সেই জমিতে জমা কাদাপানির মধ্যে ঘোড়দৌড় প্রতিযোগিতায় পাল্লা দিয়ে ছুটছেন ঘোড়সওয়ারিরা। বিনগ্রাম বটতলা মাঠ, নাটোর, ২৪ মে
ছবি: মুক্তার হোসেন
রোদে মাথায় ছাতা দিয়ে গোপালভোগ আম বিক্রি করছেন এক বিক্রেতা। প্রতি কেজি আম বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। ইন্দারা মোড়, পাবনা, ২৪ মে
যমুনা নদীতে বড়শি দিয়ে মাছ শিকারে নেমেছেন নয়ন শেখ। তাঁর বড়শিতে প্রায় পাঁচ কেজি ওজনের চিতল মাছ ধরা পড়ায় আনন্দে মাতোয়ারা উপস্থিত মৎস্যশিকারিরা। রৌহদহ, সারিয়াকান্দি, বগুড়া, ২৪ মে
প্রচণ্ড গরমের মধ্যে প্রখর রোদ উপেক্ষা করে চাতালে কাজ করছেন শ্রমিক আবু সাইদ। মোলংহাট, মিঠাপুকুর, রংপুর, ২৪ মে
যমুনার নদীতে মাছ ধরার আশায় নৌকা মেরামত করছেন দুই ব্যক্তি। রৌহদহ, সারিয়াকান্দি, বগুড়া, ২৪ মে
পুকুরের মাছ বা গাছের লিচু বাঁচাতে অনেকেই কারেন্ট জাল ব্যবহার করেন। এসব জালে আটকে পড়ে প্রাণ হারায় পাখিরা। বক্তারপুর, ঈশ্বরদী, পাবনা, ২৪ মে
পাবনায় টসটসে লাল বোম্বাই লিচু উঠতে শুরু করেছে। প্রকারভেদে প্রতি এক হাজার লিচু বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ থেকে ৩ হাজার ৫০০ টাকায়। আওতাপাড়া, ঈশ্বরদী, পাবনা, ২৪ মে
কুমড়া ফুলের বাজারে ভালো চাহিদা রয়েছে। নিজের খেতের কুমড়া ফুল তুলে এনে এক মুঠো (আঁটি) ১০ টাকায় বাজারে বিক্রি করছেন নাজমুল শেখ। ব্রাহ্মণকান্দা, ফরিদপুর, ২৪ মে
তোশক তৈরিতে ব্যস্ত এক কারিগর। বলদিপুকুর, মিঠাপুকুর, রংপুর, ২৪ মে
রংপুর-দিনাজপুর মহাসড়কের এক পাশে ধান মাড়াই করছেন কৃষকেরা। পাশ দিয়ে চলছে বাস। এতে দুর্ঘটনার ঝুঁকি থাকে। ফকিরহাট, মিঠাপুকুর, রংপুর, ২৪ মে
ধান শুকানোর কাজে ব্যস্ত পরিবারের সদস্যরা। তাঁদের তৃষ্ণা মেটাতে পানি নিয়ে যাচ্ছে এই শিশু। ছড়ান, মিঠাপুকুর, রংপুর, ২৪ মে
বাঁশ দিয়ে মোড়া তৈরি করছেন রফিকুল ইসলাম। শ্যামপুর, রংপুর, ২৪ মে
পাহাড়ে চায়না-৩ লিচুর চাষ এবং ফলন বাড়ছে। লিচুর পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ১০০ চায়না-৩ লিচু বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকায়। বনরুপা, রাঙামাটি, ২৪ মে
পাহাড়ে হলুদের বীজ বুনছেন জুমচাষিরা। মুরালিপাড়া, কাপ্তাই, রাঙামাটি, ২৪ মে
গাছে ফুটেছে কামরাঙা ফুল। সেই ফুল থেকে মধু সংগ্রহ করতে এসেছে মৌমাছি। শ্রীপুর, গাজীপুর, ২৪ মে
চট্টগ্রামের আউটার রিং রোডে উল্টো পথে চলছে গাড়ি। এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। আউটার রিং রোড, দক্ষিণ কাট্টলী, রাসমণি ঘাট, চট্টগ্রাম, ২৪ মে