ঘেরের পাড়ে মাচায় ফলানো উচ্ছেগাছ থেকে সবজি তুলছেন এক নারী। পূরব বিল পাবলা, ডুমুরিয়া, খুলনা, ১৮ এপ্রিলবিশাল মাশরুম। স্থানীয়ভাবে এটি জবাউল নামে পরিচিত। সুস্বাদু হওয়ায় পাহাড়ি জনগোষ্ঠীর কাছে এটি বেশ জনপ্রিয়। লুম্বিনী, রাঙামাটি, ১৮ এপ্রিল
বিজ্ঞাপন
গরুকে খাওয়ানোর জন্য ঘাস কাটছেন এক বৃদ্ধ। রাঙাপানি, রাঙামাটি, ১৮ এপ্রিল
বিজ্ঞাপন
নাগলিঙ্গম ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছি। বয়রা, খুলনা, ১৮ এপ্রিলগাছের ডালে বসে আছে দুই ভাতশালিক। কলাবাগান, পানছড়ি, খাগড়াছড়ি, ১৮ এপ্রিলজোড়াতালির ঝুঁকিপূর্ণ সেতু। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। বালুবাহী বাল্কহেডের ধাক্কায় খিরাই নদের ওপর নির্মিত সেতুর মাঝের পিলার ক্ষতিগ্রস্ত হওয়ায় এই অবস্থা হয়েছে। নতুন বাজার, দাউদকান্দি, কুমিল্লা, ১৮ এপ্রিলবেলগাছের পাতা ঝরে পড়েছে, শুকনো ডালে ঝুলছে বেল। সেনপাড়া, রংপুর, ১৮ এপ্রিলগাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে এসেছেন বকুল সাহা। পথে ঘুরে নারী ও শিশুদের ব্যবহারের জন্য কানের দুলসহ কাপড়ের তৈরি নানা পণ্য বিক্রি করছেন। জিলা স্কুলমাঠ, রংপুর, ১৮ এপ্রিলবিদ্যুতের তারে বসে আছে চড়ুই পাখি। কলাবাগান, পানছড়ি, খাগড়াছড়ি, ১৮ এপ্রিলঝলঝলি বসন্তপুর গ্রামের উদ্যোক্তা আবুল কালাম আজাদের বাগানে থোকায় থোকায় ঝুলে আছে আঙুর। পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ১৮ এপ্রিলগঙ্গাচড়া উপজেলা থেকে আসা হামে আক্রান্ত সন্তানকে ওষুধ খাওয়াচ্ছেন মা জায়তুনি বেগম। আইসোলেশন কক্ষ, শিশু ওয়ার্ড, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, ১৮ এপ্রিল