X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
একঝলক (১৭ মার্চ ২০২৬)
প্রথম আলো ডেস্ক
Published: 17 Mar 2026, 13:56
গাছের ডালে কচি জামরুলের থোকা। সেনহাটি, খুলনা, ১৭ মার্চ
উন্নয়নকাজে সড়কের একপাশ বন্ধ থাকায় সংকীর্ণ জায়গা দিয়ে চলাচল করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। চট্টগ্রাম, ১৭ মার্চ
বিজ্ঞাপন
বাঁশের লাঠির মাথায় পলিথিন বেঁধে ধান খেতে পুঁতে রাখা হচ্ছে। বাতাসে পলিথিন উড়লে একধরনের শোঁ শোঁ শব্দ হবে, তাতে ভয়ে পালিয়ে যাবে ইঁদুর, বাঁচবে ফসল। চর কৃষ্ণপুর, অম্বিকাপুর, ফরিদপুর, ১৭ মার্চ
বিজ্ঞাপন
মাড়াই শেষে বাড়ির সামনের সড়কের পাশে খেসারি ডাল ঝেড়ে নিচ্ছেন তিনি। আদমপুর, ফরিদপুর, ১৭ মার্চ
কাপ্তাই হ্রদ থেকে ধরা মাছ বাছাই করা হচ্ছে। বুড়িঘাট, নানিয়ারচর, রাঙামাটি, ১৭ মার্চ
চৈত্র মাসে পবিত্র ‘বারুণী’ স্নানে হিন্দু ধর্মাবলম্বীরা। শান্তিবাগ ঘাট, মৌলভীবাজার, ১৭ মার্চ
গঙ্গাপূজায় একে অপরের কপালে সিঁদুর মাখিয়ে দিচ্ছেন হিন্দু নারীরা। সাঙ্গু নদী পাড়, বান্দরবান, ১৭ মার্চ
ঈদে মেলায় বিক্রির জন্য মাটির তৈরি ব্যাংক ও পুতুল রং করার কাজে ব্যস্ত পাল পাড়ার শিল্পীরা। সেনহাটি, দিঘলিয়া, খুলনা, ১৭ মার্চ
লেকের পারে ছানা নিয়ে এসেছে বানরটি। গাজীপুর সাফারি পার্ক, শ্রীপুর, গাজীপুর, ১৭ মার্চ
গোমতী নদীকে ব্যবহার করে মাদক পাচার বেড়েছে। কুমিল্লা আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী কটক বাজার এলাকায় নদীর পাড়ে সতর্ক অবস্থানে বর্ডার গার্ড বাংলাদেশ–বিজিবির সদস্যরা। কটক বাজার, কুমিল্লা, ১৭ মার্চ
বর্ষা এলে আবার কাজে লাগবে নৌকা। এ সুযোগে চলছে মেরামতের কাজ। কাচারিঘাট, ময়মনসিংহ, ১৭ মার্চ
বহুল প্রতীক্ষিত সেতু খুলে দেওয়ায় নদীর দুই তীরে বাসিন্দাদের মধে৵ উচ্ছ্বাস। বাজনা বাজিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন তাঁরা। গোমা সেতু, বাকেরগঞ্জ, বরিশাল, ১৭ মার্চ
পবিত্র ঈদুল ফিতরের ছুটির প্রথম দিনেই ঢাকা-রংপুর মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। অনেকেই মোটরসাইকেলে যাত্রা করছেন। ছিলিমপুর, বগুড়া, ১৭ মার্চ
ঈদ কড়া নাড়ছে দরজায়। চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। তুলনামূলক অল্প দামে পছন্দের পোশাক কিনতে নিম্ন আয়ের মানুষেরা ভিড় করছেন ফুটপাত ও খোলা জায়গার অস্থায়ী দোকানে। সাতমাথা, বগুড়া, ১৭ মার্চ
ঈদযাত্রায় যাত্রীদের বিনা মূল্যে সেবা দিচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সিলেট রেলস্টেশনে স্থাপন করা হয়েছে প্রাথমিক চিকিৎসাকেন্দ্র। রেলস্টেশন, সিলেট, ১৭ মার্চ
ঈদের ছুটিতে শহর থেকে গ্রামে যাচ্ছেন মা–মেয়ে। রেলস্টেশন, সিলেট, ১৭ মার্চ।
ঈদ সামনে রেখে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। ছেলের জন্য টুপি কিনছেন এক ব্যক্তি। দেওয়ানবাড়ি সড়ক, রংপুর। ১৭ মার্চ
সহমর্মিতার ঈদ কর্মসূচির অংশ হিসেবে প্রথম আলো নীলফামারী বন্ধুসভার উদ্যোগে শিশু–কিশোরদের মধে৵ ঈদের জামা বিতরণ করা হয়। টাউন ক্লাব মাঠ, নীলফামারী, ১৭ মার্চ
ঈদ সামনে রেখে জমে উঠেছে কেনাকাটা। শহরের ফুটপাত ও বিপণিবিতানগুলোতে নতুন পোশাক ও জুতা কিনতে ক্রেতার ভিড়। দৌলতপুর, খুলনা, ১৭ মার্চ
সহমর্মিতার ঈদ কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ী ও গোয়ালন্দ বন্ধুসভার উদ্যোগে এতিমখানা ও মাদ্রাসায় চাল প্রদানসহ দুস্থ পরিবারের মধে৵ আর্থিক অনুদান ও শাড়ি বিতরণ করা হয়। গোয়ালন্দ, রাজবাড়ী, ১৭ মার্চ
ফুল ঝরে পড়া শিমুলগাছ যেন শূন্যতার প্রতিচ্ছবি। ঘাটিনা ব্রিজ এলাকা, উল্লাপাড়া, সিরাজগঞ্জ, ১৭ মার্চ
আরও পড়ুন
বাংলাদেশ–ভারতের সম্পর্কের অগ্রগতি ধরে রাখতে শ্রদ্ধা ও বোঝাপড়া জরুরি
ইরানি তেল কেনায় চীনা কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা, ক্ষুব্ধ বেইজিংয়ের পাল্টা নিষেধাজ্ঞা
তেলসংকটের পর কি চীনের ইভির রাজত্ব আসছে
দেড় ঘণ্টার বৃষ্টিতে আবারও তলিয়ে গেল চট্টগ্রামের প্রবর্তক মোড়
মা ছেড়ে চলে গিয়েছেন আগেই, এবার পিটুনিতে নিহত বাবা, ২ বছরের মুসলিমার কী হবে