সূর্যাস্তের সময় জমিতে কর্মরত হাওরের মানুষেরা। বড় হাওর, নিকলী, কিশোরগঞ্জ, ৭ মেতরুণ উদ্যোক্তার বাগানে থোকায় থোকায় ঝুলছে বিদেশি জাতের আঙুর। মল্লিকবাড়ি গ্রাম, ভালুকা, ময়মনসিংহ, ৭ মেগাছের ডালে অপেক্ষমাণ মাছরাঙা পাখি। মিরপুর, ঢাকা, ৭ মে উঠোনে বসে সুচ-সুতার সাহায্যে কাঁথায় নকশা ফুটিয়ে তুলছেন এই গৃহবধূ। নরসিংহদিয়া, কৃষ্ণনগর, ফরিদপুর, ৭ মে
বিজ্ঞাপন
কয়েক দিন ঝড়বৃষ্টি থাকায় খেত থেকে নিয়ে আসা মসুর ডাল শুকানো যায়নি। এখন রোদ থাকায় চাতালে শুকিয়ে নেওয়া হচ্ছে। তালতলী, চরবাড়িয়া, বরিশাল, ৭ মেকলাসহ বিভিন্ন কৃষিপণ্য নিয়ে নৌকায় ভেসে রাঙামাটি শহরের বাজারের পথে পাহাড়ি মানুষ। বালুখালী, রাঙামাটি, ৭ মে
বিজ্ঞাপন
কীর্তনখোলা নদীর মধ্যে জেগে ওঠা চরে ঘাসও গজিয়েছে। চরের পাশে নৌকা নিয়ে মাছ শিকার করছেন মৎস্যশিকারিরা। ভাঙ্গারপাড়, চরবাড়িয়া, বরিশাল, ৭ মেবানরের আক্রমণ এড়াতে আগেভাগেই আধাপাকা লিচু সংগ্রহ করে বাজারে এনেছেন বিক্রেতা। কামিনীগঞ্জ বাজার, জুড়ী, মৌলভীবাজার, ৭ মেপথের ধারে ফুটে আছে ভাঁটফুল। মুগবেলাই, কামারখন্দ, সিরাজগঞ্জ, ৭ মেখানাখন্দে ভরা সড়কে জমে আছে বৃষ্টির পানি। সংস্কার না হওয়ায় দিনভর ভোগান্তি নিয়ে চলাচল করতে মানুষকে। কালীঘাট বাজার, সিলেট, ৭ মেরোদ উঠতেই বৃষ্টিতে ভেজা নতুন ধানমাড়াইয়ে ব্যস্ত কিষান-কিষানি। একদিকে ধানমাড়াইয়ের পর চলছে ঝাড়াবাছা, অন্যদিকে উচ্ছিষ্ট খড় উঠানের এক পাশে পালা করে রাখছেন কৃষক। রহিমপুর, গয়েশপুর, পাবনা, ৭ মেবোরো ধান কেটে মাড়াই শেষে হাওর থেকে নৌকায় করে রোদে শুকাতে নিয়ে আসছেন কৃষকেরা। জিলকার হাওর, সদর, সিলেট, ৭ মেবৈশাখের আকাশে যেন শ্রাবণের মেঘ জমেছে, যখন–তখন আকাশ ভেঙে নেমে আসবে ঝুম বৃষ্টি। গাছপাড়া, পাবনা, ৭ মেরোদের আলোয় উজ্জ্বল রাবার ভাইন ফুল। বেজেরডাঙ্গা, ফুলতলা, খুলনা, ৭ মেনদীপথে মালামাল পরিবহনের কার্গো জাহাজ পদ্মার তীরে ভিড়িয়ে মেরামত শেষে রঙের আঁচড় দিচ্ছেন শ্রমিকেরা। পালডাঙ্গী, ডিক্রির চর, ফরিদপুর, ৭ মেকয়েক দিনের টানা বৃষ্টিতে পাহাড়ের ঢালে ধস নেমে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন বহুতল ভবন ঝুঁকিতে পড়েছে। ঝগড়া বিল এলাকা, রাঙামাটি, ৭ মেধানের জমিতে বাঁশের ঝুড়ি কাঁধে নিয়ে ফসল বহন করে বাড়ি ফিরছে দুই পাহাড়ি কিশোরী। বাগমারা, বান্দরবান, ৭ মেআকাশে বৃষ্টির ভয়, তবু রোদ উঠতেই মাঠে নেমে দ্রুত পাকা ধান ঘরে তুলছেন কৃষিশ্রমিকেরা। বেজেরডাঙ্গা, ফুলতলা, খুলনা, ৭ মেকাঁচা মাটির পাতিল রোদে শুকানো শেষে তা পোড়াতে চুল্লিতে নিচ্ছেন নারীরা। পালপাড়া, রংপুর, ৭ মেযন্ত্র দিয়ে ভুট্টা মাড়াই চলছে। বালিয়াখোড়া, ঘিওর, মানিকগঞ্জ, ৭ মেঢাকার ফুটপাত দখল ও যানজট কমাতে সরকারের ‘ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬’ অনুযায়ী, গুলিস্তান এলাকার বিভিন্ন জোনে হকারদের নির্দিষ্ট স্থানে ব্যবসার জন্য বক্স আকারে জায়গা চিহ্নিত করে দেওয়া হয়েছে। শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ (পুরোনো বঙ্গবন্ধু অ্যাভিনিউ), ঢাকা, ৭ মেজমিতে পানি, তাই ধান কেটে প্লাস্টিকের চেয়ারে রাখছেন কৃষক। মুন্সিরহাট, রংপুর, ৭ মেউত্তর আমেরিকায় সামনের মাসে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল। সেই আমেজে বাংলাদেশেও। বিশ্বকাপ উপলক্ষে পছন্দের দলের পতাকা কিনতে ভিড় করছেন ক্রেতারা। দোকানিরাও বিভিন্ন দেশের পতাকার সাজিয়ে রেখেছেন। গুলিস্তান, ঢাকা, ৭ মেরোদঝলমলে সকালেই গ্রামের সড়ক পরিণত হয়েছে ধান শুকানোর ব্যস্ত আঙিনায়। ভেলুপাড়া, রংপুর, ৭ মেবিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে মানববন্ধন। রাজবাড়ী, ৭ মে