কোরবানির ঈদে মাংস কাটার জন্য গাছের গুঁড়ির চাহিদা বেড়ে যায়। স্থানীয়ভাবে এটি খাইট্টা নামে পরিচিত। তেঁতুলগাছ কেটে তৈরি করা হচ্ছে বড় আকৃতির খাইট্টা। পৈলানপুর, পাবনা, ১৮ জুনসিলেটে মুষলধারে বৃষ্টি নেমেছে। বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে শিশুকে স্কুলে নিয়ে যাচ্ছেন অভিভাবক। শিবগঞ্জ, সিলেট, ১৮ জুন
বিজ্ঞাপন
মাছ ধরার নৌকা মেরামতের কাজ চলছে। ঝাঁকুনিপাড়া, কুমিল্লা, ১৮ জুন
বিজ্ঞাপন
কুমিল্লা নগরে মশার উপদ্রব বেড়েছে। ফগার মেশিন দিয়ে ছিটানো হচ্ছে মশার ওষুধ। ছোটরা, কুমিল্লা, ১৮ জুনবৃষ্টিতে ঘাঘট নদের পানি বেড়েছে। সেখানে মাছ ধরতে নামছেন জেলেরা। পানবাড়ি, রংপুর, ১৮ জুনজাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলছে। ৬ মাস থেকে ৫ বছরের শিশুদের এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। কান্দিরপাড় পূবালী চত্বর, কুমিল্লা, ১৮ জুনগাছে ঝুলছে লাল জামরুল। বদিউজ্জামান ব্যাপারীপাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৮ জুনখালা তানিয়া আক্তারের সঙ্গে মালা বিক্রি করতে বেরিয়েছে শিশু আলী হোসেন। গোলাপ, রজনীগন্ধা আর কাঠগোলাপ ফুলের প্রতিটি মালা ২০ টাকা বিক্রি করেন তাঁরা। জল্লারপাড়া এলাকায়, নারায়ণগঞ্জ, ১৮ জুনকয়েক দিনের ভারী বর্ষণে সিলেট নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানিতে তলিয়ে যাওয়া রাস্তায় ভোগান্তি নিয়ে চলাচল করছেন এলাকাবাসী। রায়ের গ্রাম, সিলেট সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ড, ১৮ জুন গৃহস্থালির কাজে কুলার ব্যবহার এখনো দেখা যায়। বাজারে বাঁশের তৈরি প্রতিটি কুলা বিক্রি করা হচ্ছে ১১০ টাকায়। নালিতাবাড়ী পৌর শহর, শেরপুর, ১৮ জুনবোরো ধান চাষের মৌসুম শুরু হয়েছে। বীজতলা থেকে ধানের চারা সংগ্রহ করছেন পাহাড়ি নারীরা। লাচারি পাড়া, রামগড়, খাগড়াছড়ি, ১৮ জুননিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায় ট্রাকটি। বোয়ালিয়া বাজার, উল্লাপাড়া, সিরাজগঞ্জ, ১৮ জুনপশু হাসপাতালে পোষা বিড়ালের চিকিৎসা শেষে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। বন্দর ঘাট এলাকায়, নারায়ণগঞ্জ, ১৮ জুনময়ূর নদীর আবর্জনায় আগুন লেগে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে পুরো এলাকা। এরই মধ্যে ভোগান্তি নিয়ে চলাচল করছেন সবাই। গল্লামারি, খুলনা, ১৮ জুনস্কুল ছুটি শেষে বৃষ্টির মধ্যে ফুটবল খেলায় মেতেছে শিক্ষার্থীরা। কুমিল্লা জিলা স্কুল মাঠ, ১৮ জুনইট ভেঙে খোয়া বানানোর কাজে ব্যস্ত শ্রমিকেরা। প্রতি ঝুড়ি খোয়া ভেঙে ১০ টাকা মজুরি পান তাঁরা। সোনাডাঙ্গা বাইপাস সড়ক, খুলনা, ১৮ জুনসাইকেলে করে চুপিনগর উচ্চবিদ্যালয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। চুপিনগর গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ১৮ জুনবাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের তারুণ্যের সমাবেশ উপলক্ষে মাইক লাগানোর কাজ চলছে। সেন্ট্রাল হাইস্কুল মাঠ, বগুড়া, ১৮ জুনগুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে শাবককে পিঠে নিয়ে যাচ্ছে মা বানর। দীননাথ সেন রোড, গেন্ডারিয়া, ঢাকা, ১৮ জুনখানাখন্দে ভরা সড়ক। তাতে জমেছে বৃষ্টির পানি। এতে চলাচল করতে চরম ভোগান্তিতে পড়ছেন লোকজন। উত্তর জুরাইন, শ্যামপুর, ঢাকা, ১৮ জুন