X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
একঝলক (১৯ জানুয়ারি ২০২৬)
প্রথম আলো ডেস্ক
Published: 19 Jan 2026, 13:04
গবাদিপশুকে খাওয়ানোর জন্য খড় কাটছেন তিনি। শরাফপুর, ডুমুরিয়া, খুলনা, ১৯ জানুয়ারি
বাগানে ফুটে আছে সালভিয়া ফুল। জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ, কুমিল্লা, ১৯ জানুয়ারি
বাড়িতে বসে তাঁতে ওড়না (হাদি) বুনছেন পাহাড়ি এক তরুণী। বোদিপুর, রাঙামাটি, ১৯ জানুয়ারি
সড়কের পাশে বিক্রি করা নানা ধরনের শীতের পোশাক ক্রেতাদের চাহিদা অনুযায়ী কেটে ঠিক করছেন দরজি। পোশাক কাটার ধরন অনুযায়ী ২০ থেকে ২০০ টাকা মজুরি নেন তিনি। ফজলুল হক অ্যাভিনিউ, বরিশাল, ১৯ জানুয়ারি
বিজ্ঞাপন
বাঁশ দিয়ে ঝাঁকা বানাচ্ছেন এই ব্যক্তি। গোপালপুর, ফরিদপুর, ১৯ জানুয়ারি
গরুর দুধ বিক্রির অপেক্ষায় দাঁড়িয়ে আছেন গোয়ালা। বিটেশ্বর বাজার, দাউদকান্দি, কুমিল্লা, ১৯ জানুয়ারি
বিজ্ঞাপন
সড়কে চলছে সংস্কারকাজ। ধুলা উড়িয়ে সেই পথে চলছে যানবাহন। গৌরীপুর, ময়মনসিংহ, ১৯ জানুয়ারি
ঢাকা–মাওয়া মহাসড়কের ধলেশ্বরী সেতুর ওপরে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। চর কুন্দুলিয়া, কেরানীগঞ্জ, ১৯ জানুয়ারি
আঙিনায় শিম হয়েছে। শিশুটি লতায় ঝুলে থাকা শিম তুলছে রান্নার জন্য। মরংছড়ি মুখ পাড়া, রাঙামাটি, ১৯ জানুয়ারি
নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে যাত্রীবাহী বাস। নাগদা, মতলব দক্ষিণ, চাঁদপুর, ১৯ জানুয়ারি
কাজের ফাঁকে বাড়ি থেকে আনা খাবার খেতে বসেছেন দুজন কৃষক। বাউয়ারকান্দি হাওর, সিলেট, ১৯ জানুয়ারি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিত চেয়ে গতকাল রোববার হাইকোর্টে রিট করেছেন স্বতন্ত্র সহসভাপতি (ভিপি) প্রার্থী মমিনুর রশিদ। হাইকোর্টের রায় ঘোষণার আগে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক, ১৯ জানুয়ারি
ফুলজোড় নদীতে ডিঙিনৌকা নিয়ে মাছ ধরছেন জেলে। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৯ জানুয়ারি
কুড়িগ্রামের চিলমারী থেকে মিষ্টি আলু নিয়ে এসে বিক্রি করছেন এক ভ্রাম্যমাণ ব্যবসায়ী। জিলা স্কুলের সামনে, রংপুর, ১৯ জানুয়ারি
গণভোটের প্রচারের জন্য সারা দেশে ঘুরছে ভোটের গাড়ি। বিভিন্ন স্থানে দিনে ও রাতে সমাবেশ করে এই প্রচারণা চালানো হচ্ছে। সাতমাথা, বগুড়া, ১৯ জানুয়ারি
ভাটার চুল্লিতে পোড়ানোর জন্য কাঁচা ইট নিয়ে যাওয়া হচ্ছে। শরাফপুর, ডুমুরিয়া, খুলনা, ১৯ জানুয়ারি
দিগন্তজোড়া শর্ষে ফুল। নাজিরপুর, পাবনা, ১৯ জানুয়ারি
সাইকেলে কম্বল সাজিয়ে বিক্রির জন্য গ্রামের পথে চলেছেন এক ব্যবসায়ী। সাগরপাড়া, রংপুর, ১৯ জানুয়ারি
ভুট্টার জমিতে পরিচর্যায় ব্যস্ত এক প্রবীণ কৃষক। দড়িকামালপুর, পাবনা, ১৯ জানুয়ারি
বছরের শুরুতে অনেক স্কুলে এখন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। স্কুলের খেলায় বিস্কুট–দৌড়ে অংশ নিয়েছে ছোট্ট শিশুরা। পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ মাঠ, পাবনা, ১৯ জানুয়ারি
বেলা শেষে জাল নিয়ে বাড়িতে ফিরছেন এক ব্যক্তি। করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ১৯ জানুয়ারি
আরও পড়ুন
দেশের মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে: সংসদে প্রধানমন্ত্রী
ইরানি নেতৃত্ব ভেঙে পড়ার কোনো ঝুঁকি নেই: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন
ছিলেন বীর মুক্তিযোদ্ধা, ফুটবলও খেলেছেন—এবার হলেন স্পিকার
মির্জা আব্বাস অসুস্থ, এভারকেয়ার হাসপাতালে ভর্তি
তেলের দাম আবার ১০০ ডলার ছাড়াল, ২০০ ডলার ছাড়াতে পারে বলে ইরানের সতর্ক বার্তা