একঝলক (১০ এপ্রিল ২০২৫)

এসএসসি পরীক্ষার প্রথম দিনে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। আজিমপুর, ঢাকা, ১০ এপ্রিল
ছবি: জাহিদুল করিম
সবুজ পালক বসন্তবাউরি পাখিটি গাছের ডালে বসে বটফল খাচ্ছে। কাপ্তাই, রাঙামাটি, ১০ এপ্রিল
বন থেকে হরেক রকমের শাকসবজি ও লতাপাতা সংগ্রহ করে বাড়ি ফিরছেন বৃদ্ধ পাহাড়ি নারী। বনের লতাপাতায় ঔষধি গুণ বেশি থাকে। তাই পাহাড়ের বাসিন্দাদের মধ্যে চাহিদা রয়েছে। শিমুজ্জেছড়া, রাঙামাটি, ১০ এপ্রিল
হাওরের মাঝখানে ফুটন্ত লাল শাপলা। চৈত্রের তপ্ত সকালে শাপলার এমন সৌন্দর্য মন জুড়িয়ে দেয়। পারাইর হাওর, সিলেট, ১০ এপ্রিল
গাজায় গণহত্যা বন্ধের দাবিতে অপরাজেয় বাংলার পাদদেশে সাদা দলের শিক্ষকদের মানববন্ধন। ঢাকা বিশ্ববিদ্যালয়, ১০ এপ্রিল
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে লেবু আনা হয়েছে সিলেট নগরের সোবহানীঘাট বাজারে। বিক্রির জন্য ঝাঁপিতে করে সাজিয়ে রাখছেন পাইকারি বিক্রেতারা। এখান থেকে খুচরা বিক্রেতারা লেবু কেনেন। সোবহানীঘাট, সিলেট, ১০ এপ্রিল
সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। অভিভাবকের সঙ্গে মোটরসাইকেলে চেপে যেতে যেতে শেষ মুহূর্তে বইয়ের পাতায় চোখ বুলিয়ে নিচ্ছে এক শিক্ষার্থী। সাতমাথা, বগুড়া, ১০ এপ্রিল
সকালের রোদে বাগানবিলাসের সৌন্দর্য। ভাগলপুর, কিশোরগঞ্জ, ১০ এপ্রিল
আজ শুরু হলো এসএসসি পরীক্ষা। কেন্দ্রে পরীক্ষা দিতে প্রবেশের আগে স্বজনের সঙ্গে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করছে এক শিক্ষার্থী। পাবলিক কলেজ, খুলনা, ১০ এপ্রিল
বর্গা নিয়ে প্রায় এক বিঘা জমিতে ইরি ধান লাগিয়েছিলেন তপন বিশ্বাস। কৃষিশ্রমিকের খরচ বাঁচাতে একাই জমির পাকা ধান কাটছেন তিনি। রাজবাঁধ, বটিয়াঘাটা, খুলনা, ১০ এপ্রিল
এসএসসি পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হচ্ছে পরীক্ষার্থীরা, এ সময় হাত উঁচিয়ে নিজের সন্তানের দৃষ্টি আকর্ষণ করছেন এক অভিভাবক। কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী, ১০ এপ্রিল
গবাদিপশুর জন্য ঝুড়িভর্তি ঘাস নিয়ে বাড়িতে ফিরছেন দুই পাহাড়ি নারী। ভাঙ্গামুড়া, বান্দরবান, ১০ এপ্রিল
কয়েক দিনের টানা গরমের পর রংপুরে সকালের দিকে একপশলা বৃষ্টিতে স্বস্তি পেয়েছে নগরবাসী। শাপলা চত্বর, রংপুর, ১০ এপ্রিল
তীব্র গরমে লেকের পানিতে নেমে জলকেলিতে মেতেছে শিশু–কিশোরেরা। ক্রিসেন্ট লেক, ঢাকা, ১০ এপ্রিল
এসএসসি পরীক্ষার কেন্দ্রে মুঠোফোন নিয়ে এলে তা জমা দেওয়ার জন্য বাক্স রাখা হয়েছে একটি কেন্দ্রে। এই বাক্সকে ‘ভুল শোধরানোর বাক্স’ বলছেন অনেকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বাক্সটি দেখছেন। হাটগাঙ্গোপাড়া পরীক্ষাকেন্দ্র, বাগমারা, রাজশাহী, ১০ এপ্রিল
ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদ ও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে র্যালি করে ফরিদপুর মহানগর বিএনপি। এ সময় পুলিশ আগে থেকেই সড়কের পাশে বাটার দোকানের সামনে অবস্থান নেয়। নীলটুলী, ফরিদপুর, ১০ এপ্রিল
মহাসড়কে তিন চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তা অমান্য করে শ্যালো ইঞ্জিনচালিত যান চালিয়ে গন্তব্যে যাচ্ছেন কয়েকজন। প্রায়ই এসব যানবাহন মহাসড়কে চলতে দেখা যায়। এসব ধীরগতির যানবাহনের কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। কাশিপুর, বরিশাল, ১০ এপ্রিল
ফরিদপুরে এ বছর ভুট্টার ফলন ভালো হয়েছে। বাজারে দামও যাচ্ছে ভালো। খেত থেকে ভুট্টা তুলে মাড়াই করে খেতের পাশে রোদে শুকাচ্ছেন কৃষক। বাজারে প্রতি মণ ভুট্টা ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। মোস্তফাডাঙ্গী, অম্বিকাপুর, ফরিদপুর, ১০ এপ্রিল
রাজবাড়ীর জমিদারব্রিজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে দ্রুতগামী পরিবহনের নিচে চলে যায় এই মোটরসাইকেল। আরোহী প্রাণে রক্ষা পেলেও গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে পাঠানো হয়। জমিদারব্রিজ, রাজবাড়ী, ১০ এপ্রিল
প্রচণ্ড গরমে পানির চাহিদা বেশি। বাসাবাড়িসহ আশপাশের দোকানি, পথচারী ও যানবাহনের চালকেরা গণভবনের বাইরে বসানো কলের পানি সংগ্রহ করতে ভিড় করেছেন। হাটখোলা, ঢাকা, ১০ এপ্রিল
মহাসড়কে চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে তিন চাকার যানবাহনের, কিন্তু তা অমান্য করেই মহাসমারোহে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে দেখা যায় তিন চাকার যানবাহনের অবাধ চলাচল। কাঁচপুর, ঢাকা, ১০ এপ্রিল