একঝলক ( ২৭ মার্চ ২০২৬)

বিএডিসির ধান উৎপাদন কেন্দ্রে বোরো ধানের খেতে আগাছা অপসারণে নিড়ানি দিচ্ছেন নারী শ্রমিকেরা। তাম্বুলখানা এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ২৭ মার্চ
ছবি: আলীমুজ্জামান
বাড়ির পাশে নিজেদের পুকুরে পলো দিয়ে মাছ ধরছেন এক গৃহবধূ। মুরারীদাহ এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ২৭ মার্চ
কক্সবাজার সমুদ্রসৈকতে ঘুরতে এসে ঘোড়ায় চড়ছেন পর্যটকেরা। কক্সবাজার, ২৭ মার্চ
চৈত্র মাসে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। কখনো রোদ, কখনো ভ্যাপসা গরম। চৈত্রের দুপুরে ক্লান্ত রিকশাচালক ঘুমিয়ে পড়েছেন। আলিয়া মাদ্রাসা মাঠ, সিলেট, ২৫ মার্চ
ট্রাকে উঠে জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছেন পোশাক কারখানার শ্রমিকেরা। ঢাকা কোচ টার্মিনাল এলাকা, ঢাকা–বগুড়া মহাসড়ক, শেরপুর, বগুড়া, ২৭ মার্চ
ভুট্টাখেতে অতিরিক্ত শস্য হিসেবে চাষ করা পাটশাক তুলে বিক্রির জন্য ভ্যানে তুলছেন একজন। শেখপাড়া, রংপুর, ২৭ মার্চ
জাল টেনে বড় পুকুরের মাছ ধরতে ব্যস্ত মৎস্য শ্রমিকেরা। পুকুরের মাছ ধরা শেষে প্রত্যেকে মজুরি পাবেন ৫০০ টাকা। গাড়াখোলা, ফুলতলা উপজেলা, খুলনা, ২৭ মার্চ
পাকা সড়ক দিয়ে হাঁসের ঝাঁক নিয়ে চলেছেন একজন। এ সময় হাঁসগুলোকে পথ করে দিতে নছিমন থেমে যায়। দোস্তপাড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৭ মার্চ
ঝুঁকি নিয়ে ট্রাকে তোলা মালামালের ওপর বসে গন্তব্যে যাচ্ছেন শ্রমিকেরা। জুরাইন, ঢাকা, ২৭ মার্চ
নিয়ম অমান্য করে ঝুঁকি নিয়ে উড়ালসড়কে অন্যান্য দ্রুতগামী যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অটোরিকশা। জুরাইন, ঢাকা, ২৭ মার্চ
ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন মানুষ। কমলাপুর রেলস্টেশন, ঢাকা, ২৭ মার্চ
পাম্পে তেল না থাকায় বিপাকে মোটরসাইকেলের চালকেরা। নীলক্ষেত, ঢাকা, ২৭ মার্চ