একঝলক (৬ এপ্রিল ২০২৬)

নিজের বাগানের কলা, পেঁপে, আতাসহ বিভিন্ন ফল সাজিয়ে রাখছেন বিক্রেতা। মূলত পর্যটকেরাই এর ক্রেতা। সাপছড়ি যৌথ খামার, রাঙামাটি, ৬ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
চা-বাগানের মেঠো পথ ধরে গরুকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছেন এক নারী। দলদলি, সিলেট, ৬ এপ্রিল
কৃষক খেত থেকে গুটি পেঁয়াজ তুলে এনেছেন, এখন বাড়ির সামনে সড়কের ধারে বসে পেঁয়াজের পাতা কেটে পরিষ্কার করছেন দুই গৃহিণী। পারচর, ফরিদপুর, ৬ এপ্রিল
সুপারিগাছের খোল দিয়ে বানানো গাড়িতে খেলায় মেতেছে দুই শিশু। দিঘী, মানিকগঞ্জ, মানিকগঞ্জ, ৬ এপ্রিল
প্রথম আলো এবং রাঙামাটি বন্ধুসভার আয়োজনে মুক্তিযুদ্ধবিষয়ক অলিম্পিয়াডে প্রতিযোগীরা। সাপছড়ি উচ্চবিদ্যালয়, রাঙামাটি, ৬ এপ্রিল
এক সন্তান কোলে, আরেকটি পাশে নিয়ে চলছেন এক বম নার‍ী। রোদ থেকে বাঁচতে মাথায় ধরেছেন ছাতা। গেৎশিমানী পাড়া, বান্দরবান, ৬ এপ্রিল
গাইবান্ধার ব্রহ্মপুত্রের চরে আবাদ করা ফুটি বা বাঙ্গি এসেছে বাজারে। প্রতিটি বিক্রি হচ্ছে আকারভেদে ৭০ থেকে ১০০ টাকায়। জুম্মাপাড়া, রংপুর, ৬ এপ্রিল
হামে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছেই। হাসপাতালে হাম ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ২০ জন রোগীসহ মোট ভর্তি রয়েছে ৪৪ জন। হাসপাতালের বারান্দায় এক শিশুকে গা মুছিয়ে দিচ্ছেন অভিভাবক। জেনারেল হাসপাতাল, পাবনা, ৬ এপ্রিল
পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়া বোরো ধানের খেত দেখতে গিয়ে পানির নিচে লম্বা পাইপের মতো নিষিদ্ধ ‘ম্যাজিক জাল’ পান এক কৃষক। চেয়ারম্যানের জাওর এলাকা, জুড়ী, মৌলভীবাজার, ৬ এপ্রিল
পাহাড়ি ঢাল পেরিয়ে পিঠে ঝুড়িভর্তি কাঁচা আম নিয়ে আসছেন দুই নারী। শৈলপ্রপাত, বান্দরবান, ৬ এপ্রিল
কয়েক দিন ধরে ভারী বৃষ্টি হওয়ায় হাকালুকি হাওরে পানি বাড়ছে। হাওরের জমি থেকে মিষ্টিকুমড়া তুলে নৌকায় করে নিয়ে যেতে নদীর পাড়ে স্তূপ করে রেখেছেন এক চাষি। জুড়ী, মৌলভীবাজার, ৬ এপ্রিল
পাবনার টিকাদান কেন্দ্রগুলোয় পুরোদমে চলছে টিকাদান। প্রচণ্ড গরম উপেক্ষা করে শিশুদের নিয়ে টিকার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে অভিভাবকদের। পৌরসভা টিকাদান কেন্দ্র, পাবনা, ৬ এপ্রিল
চৈত্রের খরতাপে বৃষ্টি না হওয়ায় শুকিয়ে গেছে ঝিল-পুকুর। তলানিতে জমে থাকা অল্প পানিতে পুঁটি ও টাকি মাছ ধরছেন এক ব্যক্তি। খালিশপুর, খুলনা, ৬ এপ্রিল
কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে তাঁর পৈতৃক নিবাসে স্মরণ অনুষ্ঠান আয়োজন করে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ। হিমসাগর লেন, গোপালপুর, পাবনা, ৬ এপ্রিল
ঝিল-পুকুরের অল্প পানিতে কাদামাখা জলেই গরম থেকে স্বস্তি খুঁজে নিচ্ছে এক শিশু। খালিশপুর, খুলনা, ৬ এপ্রিল
পাহাড়ের বৈশাখ উৎসব বিজু-সাংগ্রাই-বৈসু-১৪৩২ উপলক্ষে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানে ত্রিপুরা জনগোষ্ঠীর গড়াইয়া নৃত্য পরিবেশন। ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট, রাঙামাটি, ৬ এপ্রিল
বিদ্যালয় এসে পাঠদান শুরুর আগে খেলায় মেতেছে শিশুরা। সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর, তাম্বুলখানা, ফরিদপুর, ৬ এপ্রিল
গরম আর লোডশেডিংয়ে হাতপাখার কদর বেড়েছে। তাই সৈয়দপুর থেকে রংপুর শহরে নানা রকমের হাতপাখা বিক্রি করতে এসেছেন মৌসুমি ব্যবসায়ী। সুরভি উদ্যানের সামনে, রংপুর, ৬ এপ্রিল
যানজটে স্থবির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ৬ এপ্রিল
হাম-রুবেলার জরুরি টিকাদান কার্যক্রমে এক শিশুকে টিকা দিচ্ছেন স্বাস্থ্যকর্মী। সদর রোড, বরিশাল, ৬ এপ্রিল
পাটের আবাদের জন্য কৃষকের জমি চাষ দিতে হবে। তাই ডিজেল নিতে ভোর থেকেই ট্রাক্টর নিয়ে পেট্রলপাম্পের মুখে অবস্থান করছেন এই চালক। তেল পাওয়ার অনিশ্চয়তায় অপেক্ষার প্রহর গুনতে গুনতে ঘুমিয়ে পড়েছেন তিনি। গোয়ালচামট, ফরিদপুর, ৬ এপ্রিল
স্কুলে যাওয়ার পথে ভাট ফুল নিয়ে খেলা করছে একদল শিশু। নছড়ি লোগাং, খাগড়াছড়ি, ৬ এপ্রিল