বাঁশের ওপর বসে আছে একটি কাঠঠোকরা পাখি। দুরুলিয়া, শাজাহানপুর, বগুড়া, ২৩ জুলাই চট্টগ্রাম বন্দর থেকে সিরাজগঞ্জে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে মহাসড়কে উল্টে যায় মালবাহী ট্রাকটি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেন, মিরসরাই, চট্টগ্রাম, ২৩ জুলাই শুকনো ডালে বসে আছে ফড়িং। বালাঘাটা, বান্দরবান, ২৩ জুলাই
বিজ্ঞাপন
পিকআপে করে পাট এনে জাগ দেওয়ার জন্য বিলের পারে নামানো হচ্ছে। আদমপুর, ফরিদপুর, ২৩ জুলাই
বিজ্ঞাপন
হাওরের মাঝখান দিয়ে বয়ে যাওয়া সড়ক পানিতে ডুবে গেছে। সেই হাঁটুপানিতে এখন প্রতিদিন নানা প্রান্ত থেকে ভ্রমণপিপাসুরা এসে ভিড় করছেন। কুর্শা সড়ক, নিকলী, কিশোরগঞ্জ, ২২ জুলাই মাথায় ধানের চারা নিয়ে জমির দিকে যাচ্ছেন কয়েকজন কৃষিশ্রমিক। পীরগাছা, রংপুর, ২৩ জুলাই বৃষ্টিতে ভেজা ড্রাগন ফুল। নানিয়ারচর, রাঙামাটি, ২৩ জুলাই গাছভর্তি পেঁপে। লুম্বিনী, রাঙামাটি, ২৩ জুলাই বাঁশের তৈরি খাঁচাগুলো বিক্রির জন্য বাজারে নিয়ে যাওয়া হচ্ছে। বরুড়া, দাউদকান্দি, কুমিল্লা, ২৩ জুলাই বট ফল খাওয়ার চেষ্টায় পাখিটি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ২৩ জুলাই ‘জুলাই গণ-অভ্যুত্থান: এক বছরের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা। প্রথম আলো কার্যালয়, কারওয়ান বাজার, ঢাকা, ২৩ জুলাইবুধবার সাপ্তাহিক হাটে প্রয়োজনীয় সওদা কিনতে নৌপথে যাচ্ছেন গ্রামের মানুষ। দীঘলি বাঁক, রাঙামাটি, ২৩ জুলাইউঁচু টিলার ধারে ফাঁকা স্থানে ফুটবল খেলায় মেতেছে শিশু-কিশোরেরা। বালুচর, সিলেট, ২৩ জুলাইঅসহনীয় রোদ আর গরমে অতিষ্ঠ রিকশাচালক। ক্লান্ত হয়ে সড়কের পাশে রিকশায় বসে গামছা দিয়ে বাতাস করছেন। পুলিশ লাইনস, সিলেট, ২৩ জুলাইবিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ার আগে শিশুশিক্ষার্থীরা রাইডে চড়ে খেলছে। পীরগাছা, রংপুর, ২৩ জুলাইগোধূলিবেলায় ব্রহ্মপুত্র নদে চলছে পালতোলা নৌকা। কাচারিঘাট, ময়মনসিংহ, ২৩ জুলাইগুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। পাখার নিচে ছানাকে নিরাপদে রেখে কচুগাছের নিচে মা-মুরগিটি দাঁড়িয়ে আছে। গোসিংগা, শ্রীপুর, গাজীপুর। ২৩ জুলাইমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্বালন। য়ংড বৌদ্ধবিহার, খাগড়াছড়ি, ২৩ জুলাই। উপজেলার বড়দরগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্র্যাক ব্যাংকের আয়োজনে ও প্রথম আলো বন্ধুসভার সহযোগিতায় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালিত হয়। পীরগাছা, রংপুর, ২৩ জুলাইজমিতে পানি জমে ছিল। সেখানে এখন চাষাবাদ করার জন্য মই দেওয়া হয়েছে। জমির কাদাপানিতে স্থানীয় শিশু–কিশোরেরা ছোট প্রজাতির মাছ ধরছে। চরকাউয়া, বরিশাল, ২৩ জুলাই