রংপুরে শ্যামাসুন্দরী খাল পরিষ্কার কার্যক্রম চালানো হচ্ছে। আজ শনিবার সকালে ‘শ্যামাসুন্দরী খাল পরিষ্কার করি, সুন্দর ও স্বাস্থ্যসম্মত নগর গড়ি’ স্লোগানে এই কার্যক্রম শুরু হয়। রংপুর সিটি করপোরেশনের আয়োজনে ও বিডি ক্লিন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়। ছবিগুলো আজ রংপুর নগরের চেকপোস্ট এলাকা থেকে শাপলা চত্বর এলাকার মধ্যে তোলা।