একঝলক (১ জুলাই ২০২৫)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ১ জুলাই
ছবি: দীপু মালাকার
বর্ষার আকাশে কালো মেঘের ঘনঘটা। তাড়াশ, সিরাজগঞ্জ, ১ জুলাই
বিক্রির জন্য ভ্যানে আপেল সাজিয়ে রাখছেন বিক্রেতা। কেডি ঘোষ সড়ক, খুলনা, ১ জুলাই
জাল দিয়ে মাছ ধরছেন এক ব্যক্তি। নয়াপাড়া, পীরগঞ্জ, রংপুর, ১ জুলাই
ঠেলাগাড়িতে করে রাসায়নিকের খালি ড্রাম দোকানে দিতে যাচ্ছেন দুজন। কেডি ঘোষ সড়ক, খুলনা, ১ জুলাই।
বাঁশের তৈরি গৃহস্থালিসামগ্রী বিক্রি করতে হাটে যাচ্ছেন বিক্রেতা। পীরগঞ্জ, রংপুর, ১ জুলাই
গাছ থেকে খসে পড়া পাতাটি আটকে রয়েছে মাকড়সার জালে। দক্ষিণ সুরমা, সিলেট, ১ জুলাই
সড়কে জমেছে বৃষ্টির পানি। ভোগান্তিতে চলাচলকারীরা। মেজরটিলা, সিলেট, ১ জুলাই।
হাওরে মাছ ধরছে শিশু-কিশোরেরা। বেড়িবাঁধ, নিকলী, কিশোরগঞ্জ, ৩০ জুন
সাজসজ্জায় ব্যবহৃত ডেকারেটরের কাপড় ধোয়ার পর রোদে শুকাতে দিচ্ছেন দুজন। সাতকানিয়া, চট্টগ্রাম, ১ জুলাই
হোলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন অতিথিরা। ইতালি দূতাবাস, গুলশান-২, ঢাকা, ১ জুলাই
রক্তজবা ফুলে মধু খেতে এসেছে বড় প্রজাপতি। কাটাছড়ি, রাঙামাটি, ১ জুলাই
ডাব সংগ্রহ শেষে নৌকা থেকে তুলে ডাঙায় রাখা হচ্ছে। এসব ডাব পাইকারেরা দেশের বিভিন্ন জেলায় পাঠাবেন। অলংকারকাঠি, নেছারাবাদ, পিরোজপুর, ১ জুলাই
সন্ধ্যা নদীর পানিতে ডুবিয়ে রাখা হয়েছে গাছের গুঁড়ি। আকার ও মান অনুযায়ী এসব গুঁড়ির প্রতি সিএফটি ৩০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি করেন পাইকারেরা। স্বরূপকাঠি ফেরিঘাট, নেছারাবাদ, পিরোজপুর, ১ জুলাই
ঘরের দেয়াল নির্মাণে ব্যবহৃত হচ্ছে প্লাস্টিকের পরিত্যক্ত বোতল। সেটি দেখছে কয়েকটি শিশু ও কিশোর। গোসাইরহাট, শরীয়তপুর, ১ জুলাই
জুমের ফসলের আগাছা পরিষ্কারে কাজ করছেন পাহাড়ি জুমচাষি নারীরা। বাঁকছড়ি, রাঙামাটি, ১ জুলাই
ডোবায় জমে থাকা পানিতে মাছ ধরায় ব্যস্ত দুই শিশু। বেতছড়া, বান্দরবান, ১ জুলাই
ফারাজ হোসেন ফাউন্ডেশন ও এসকেএফ ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে আয়োজিত মেডিকেল ক্যাম্পে রোগী দেখছেন চিকিৎসকেরা। পরে রোগীদের মধ্যে বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়। ফুলদিঘী, শাজাহানপুর, বগুড়া, ১ জুলাই
রাস্তার পাশে ধান শুকানোর কাজে ব্যস্ত এক মারমা কিশোরী। বৈদ্যপাড়া, বান্দরবান, ১ জুলাই
ধান ভাঙানোর মেশিন নিয়ে হাওরের রাস্তা ধরে গন্তব্যে যাচ্ছে এক শিশু। করিমগঞ্জ-নিকলী সড়কের মজলিশপুর এলাকা, কিশোরগঞ্জ, ৩০ জুলাই
বরইগাছের কোটরে রয়েছে দোয়েলের তিনটি ছানা। তাদের জন্য খাবার সংগ্রহ করে নিয়ে যাচ্ছে দোয়েলটি। ইজ্জতপুর, শ্রীপুর, গাজীপুর। ১ জুলাই
খেত থেকে পাট কেটে ঘোড়ার গাড়িতে করে দূরের জলাশয়ে জাগ দিতে নিয়ে যাচ্ছেন কৃষকেরা। আদমপুর, ফরিদপুর, ১ জুলাই
ফারাজ হোসেন ফাউন্ডেশন ও এসকেএফ ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে আয়োজিত মেডিকেল ক্যাম্পে বিনা মূল্যে ওষুধ নিচ্ছেন চিকিৎসা নিতে আসা রোগীরা। দক্ষিণ চর কমলাপুর, ফরিদপুর, ১ জুলাই