একঝলক (১ এপ্রিল, ২০২৩)

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে কাপ্তাই হ্রদে খাবারের খোঁজে এসেছে শামুকখোল। কাটাছড়ি গ্রাম, রাঙামাটি, ১ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
নিয়ম অমান্য করে দুজনের পরিবর্তে মোটরসাইকেলে গন্তব্য যাচ্ছেন চারজন। কারও মাথায় নেই হেলমেট। বোয়ালখালী, দীঘিনালা, খাগড়াছড়ি, ১ এপ্রিল
হাওয়াই মিঠাই বিক্রি করেন আশরাফুল আলম। পান্ডারদীঘি, রংপুর, ১ এপ্রিল
নিয়ম অমান্য করে ঢাকা-সিলেট মহাসড়কে যততত্র চলে তিন চাকার যানবাহন। এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। তেলিবাজার, দক্ষিণ সুরমা, সিলেট, ১ এপ্রিল
দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকে করে সিলেটের পাইকারি ফলের আড়তে আনা হয় তরমুজ। এখান থেকে চলে খুচরা ও পাইকারি বেচাকেনা। ট্রাক থেকে তরমুজ নামাচ্ছেন এক শ্রমিক। কদমতলী, সিলেট, ১ এপ্রিল
যন্ত্রের সাহায্যে ধান ভাঙার কাজে ব্যস্ত এক পাহাড়ি নারী। কাটাছড়ি, রাঙামাটি, ১ এপ্রিল
গাছের ফোকর থেকে খাবার খাচ্ছে এক কাঠঠোকরা। শিয়ালী, রূপসা, খুলনা, ৩১ মার্চ
খাবারের সন্ধানে লোকালয়ে আসা বানরগুলোকে রুটি খাওয়াচ্ছেন এক পথচারী। এইচ.এম.সেন রোড, বন্দর, নারায়ণগঞ্জ, ৩১ মার্চ
সড়কের পাশে জমেছে বৃষ্টির পানি। সেখানে বসে ডাকছে এক ব্যাঙ। নিজগ্রাম, গাবতলী, বগুড়া, ৩১ মার্চ
গাছের ডালে থোকায় থোকায় ঝুলছে সুস্বাদু টক ফল অর বড়ই। বাদুরতলা, কুমিল্লা, ১ এপ্রিল