লেকের পাড় ঘেঁষে জমে আছে শেওলা ও আবর্জনা। এমন পরিবেশ এডিস মশার জন্য আদর্শ প্রজননস্থল। রাজধানীর গুলশান-মহাখালী সংযোগ সড়ক, ১১ জুলাইডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন রোগী। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, ১১ জুলাই বর্ষায় নদ-নদী, হাওরে নৌকাডুবির ঘটনা বাড়ে। তবু ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রীসহ নৌকা চলাচল করছে। সিঙ্গাইর নদ, সালুটিকর, গোয়াইনঘাট, সিলেট, ১১ জুলাইনিজের হাতে তৈরি শীতলপাটি বিক্রির জন্য বাজারে নিয়ে যাচ্ছেন সন্ধ্যা রানী। তাঁর আশা, এটি ৫০০ টাকায় বিক্রি করতে পারবেন। সালুটিকর ব্রিজ, গোয়াইনঘাট, সিলেট, ১১ জুলাই
বিজ্ঞাপন
বর্ষা মৌসুমে সিলেটের বিভিন্ন এলাকায় বসে নৌকার হাট। নৌকা বেচাকেনার পাশাপাশি নতুন বইঠা বিক্রি হয় এসব হাটে। ছোট-বড় এসব বইঠা ১০০ থেকে হাজার টাকায় বিক্রি হয়। সালুটিকর, গোয়াইনঘাট, সিলেট, ১১ জুলাই সিএনজি স্টেশনে গ্যাসের চাপ কম। এ কারণে গ্যাস নিতে আসা সিএনজিচালিত অটোরিকশার লম্বা সারি পড়ে গেছে। ছালিয়া, সিলেট, ১১ জুলাই
বিজ্ঞাপন
হাওর ও খাল-বিলে এখন ভরপুর পানি। বর্ষার নতুন পানিতে মাছ ধরা পড়ে বেশি। এ সময় চাহিদা বাড়ে মাছ ধরার ফাঁদ বা চাঁইয়ের। ছোট-বড় আকারভেদে একেকটি মাছ ধরার ফাঁদ বিক্রি হয় ৬০ থেকে ১২০ টাকায়। সালুটিকর, গোয়াইনঘাট, সিলেট, ১১ জুলাইস্থানীয়ভাবে ‘দোহার’ নামে পরিচিত জাল তৈরি করছেন বাবর আলী। একটি দোহার তৈরি বাবদ মজুরি পান তিনি ৬০০ টাকা। শ্রীরামপুর, রাজশাহী, ১১ জুলাইঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকি নিয়ে চলছে তিন চাকার যানবাহন। এতে প্রায়ই ঘটে দুর্ঘটনা। মোগরাপাড়া চৌরাস্তা, নারায়ণগঞ্জ, ১১ জুলাইট্রলার থেকে নামানো হচ্ছে ভুসির বস্তা। গোখাদ্য হিসেবে বিক্রি করা হবে এই ভুসি। বড়বাজার, খুলনা, ১১ জুলাইপাহাড়ে লটকন চাষ হচ্ছে। বাগানির কাছ থেকে লটকন কিনে স্থানীয় পাইকারি বাজারে ১০০ টাকা কেজিতে বিক্রি করা হয়। দেওয়ানপাড়া, বনরূপা, রাঙামাটি, ১১ জুলাইকাঁকরোল ফুলে পরাগায়ন ঘটাচ্ছেন এক কিষানি। রাণীপুকুর, মিঠাপুকুর, রংপুর, ১১ জুলাইআকাশমণিগাছের ডালে বাসা তৈরি করেছে বক। বরমী, শ্রীপুর, গাজীপুর, ১১ জুলাই সিলেটে সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে ছাতা মাথায় বিদ্যালয়ের যাচ্ছে শিক্ষার্থীরা। লাক্কাতুরা, সিলেট, ১১ জুলাইগৃহস্থালির কাজে ব্যবহৃত পণ্য বিক্রি করতে গ্রামের পথে বেরিয়েছেন এক ফেরিওয়ালা। মোলংহাট, মিঠাপুকুর রংপুর, ১১ জুলাই আনারসের চাহিদা থাকে সারা বছরই। পাইকারি ফলের আড়তে বিক্রির জন্য ট্রাক থেকে আনারস নামানো হচ্ছে। আকারভেদে এক হালি আনারস বিক্রি হচ্ছে ৮০-১২০ টাকায়। কদমতলী, সিলেট, ১১ জুলাইবৃষ্টিভেজা সকালে চা-বাগান থেকে পাতা তুলে ফিরছেন এক নারী চা-শ্রমিক। মালনীছড়া চা-বাগান, সিলেট, ১১ জুলাইট্রাক থেকে ভুট্টা নামিয়ে গোডাউনে নিচ্ছেন শ্রমিকেরা। পাইকারিতে প্রতি মণ ভুট্টা ১ হাজার থেকে ১ হাজার ৫০ টাকায় বিক্রি হচ্ছে। হাটখোলা, শেরপুর, বগুড়া, ১১ জুলাইবর্ষার পানির সঙ্গে নদীতে ভেসে এসেছে কচুরিপানা। তাই কচুরিপানার মধ্য দিয়ে নৌকায় যাত্রী নিয়ে পারাপারে বেগ পেতে হচ্ছে খেয়াঘাটের মাঝিদের। হাজীগঞ্জ, গুদারাঘাট, নারায়ণগঞ্জ, ১১ জুলাইকলেজ চত্বরে ফুটে আছে দৃষ্টিনন্দন জারুল ফুল। সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া, ১১ জুলাইলেকে ঘুরে বেড়াচ্ছে একটি গুইসাপ। সরকারি আজিজুল হক কলেজ লেক, বগুড়া, ১১ জুলাই কয়েক দিনের বৃষ্টিতে বাড়ির সামনে জমেছে পানি। সড়ক তলিয়ে যাওয়ায় কলাগাছের ভেলায় পারাপার হচ্ছে বাসিন্দারা। বর্ষা এলেই এমন বিড়ম্বনায় পড়তে হয় তাঁদের। ঝাকুনিপাড়া, কুমিল্লা, ১১ জুলাই