সিলেটে সোমবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মাঝে ছাতা নিয়ে বিদ্যালয়ের পথে এক শিক্ষার্থী। শিবগঞ্জ, সিলেট, ২৭ এপ্রিলপত্রপল্লবহীন গাছের ডালে কয়েকটি আমলকী ঝুলে আছে। কান্দেবছড়া, রাঙামাটি, ২৭ এপ্রিল
বিজ্ঞাপন
গ্রীষ্মের এই সময়ে লেবুর চাহিদা বাড়ে। পাইকারি বাজারে বাড়ে লেবুর কেনাবেচা। সোবহানী ঘাট, সিলেট, ২৭ এপ্রিল
বিজ্ঞাপন
নিজের খেত থেকে চিচিঙ্গা তুলছেন পাহাড়ি এক কিষানি। কান্দেবছড়া, রাঙামাটি, ২৭ এপ্রিল৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল এবং ২৪ টাকা কেজি দরে ৫ কেজি আটা সংগ্রহের জন্য ভোর থেকে ওএমএস ডিলারের দোকানের সামনে অপেক্ষায় নিম্ন আয়ের মানুষেরা। দিগনগর, ফরিদপুর, ২৭ এপ্রিলমাছের খাবারসহ ঘেরের নিয়মিত পরিচর্যায় প্রয়োজনীয় ড্রাম কাঁধে নিয়ে চলছেন এক ব্যক্তি। ঘোনা মাদারডাঙ্গা, ডুমুরিয়া, খুলনা, ২৭ এপ্রিলকাটা ধানের গোছায় খাবারের খোঁজে নেমেছে শালিকের দল। ডুমুরিয়া, খুলনা, ২৭ এপ্রিলশিশুদের হাম ও রুবেলার টিকা প্রদান কর্মসূচি চলছে, তাই স্বাস্থ্যকর্মীরা সকালে যাচ্ছেন টিকাকেন্দ্রে। সিটি করপোরেশন কার্যালয়ের সামনে, রংপুর, ২৭ এপ্রিলডোবায় ফুটেছে কচুরিপানার ফুল। বানিয়াজুরী, ঘিওর, মানিকগঞ্জ, ২৭ এপ্রিলওএমএসের স্বল্পমূল্যের চাল ও আটা কিনতে দাদির সঙ্গে এসেছে শিশুটি। অপেক্ষায় থাকতে থাকতে মাটিতে কিছু একটা লিখে সময় পার করছে সে। পশ্চিম খাসবাগ, রংপুর, ২৭ এপ্রিলসবুজের মাঝে শোভা ছড়াচ্ছে বেগুনি রেললতা ফুল। স্থানীয় লোকজন এটিকে মাইক ফুলও বলে। চুরখাই, ময়মনসিংহ, ২৭ এপ্রিল রোদে ধান শুকাতে ব্যস্ত চাতালশ্রমিকেরা। ঘোনা মাদারডাঙ্গা, খুলনা, ২৭ এপ্রিলপ্রধানমন্ত্রী তারেক রহমান আজ যশোর সফর করছেন। ঢাকা থেকে উড়োজাহাজে পৌঁছানোর পর তিনি ওঠেন ‘সবার আগে বাংলাদেশ’ লেখা বাসটিতে। বিমানবন্দর, যশোর, ২৭ এপ্রিল