ঘাসের ওপর বসে আছে প্রজাপতি। বৈরাগিগঞ্জ এলাকা, মিঠাপুকুর, রংপুর, ১১ জুলাইখেত থেকে কাঁচা মরিচ তুলছেন এক নারী। বলদিপুকুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ১১ জুলাই
বিজ্ঞাপন
বন্যার পানিতে সড়ক ডুবে আছে। লোকজনের চলাচলের জন্য সড়কে বালুভর্তি বস্তা ফেলে উঁচু করা হয়েছে। তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ এলাকা, জুড়ী, মৌলভীবাজার, ১১ জুলাই
বিজ্ঞাপন
বিক্রির জন্য সড়কের পাশে কলা, কাঁঠাল, আনারসের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। নানিয়ারচর, রাঙামাটি, ১১ জুলাইনিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে উল্টো পথে চলছে তিন চাকার ধীরগতির যানবাহন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকা, নারায়ণগঞ্জ, ১১ জুলাইসিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের চাপ কম। তাই বিভিন্ন যানবাহন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস পাচ্ছে না। দয়াপুর এলাকা, কুমিল্লা, ১১ জুলাইঢ্যাঁড়সের খেতে সার ছিটাচ্ছেন চাষি। ধনপুর এলাকা, কুমিল্লা, ১১ জুলাইশ্যালো মেশিনে সেচ দিয়ে আউশ ধানের চারা রোপণ করছেন কৃষকেরা। হটিলাপুর এলাকা, বগুড়া, ১১ জুলাইপার্কের ভেতর ফুটবল খেলায় মেতেছে শিশু-কিশোরেরা। মুক্তিযোদ্ধা পার্ক, বরিশাল, ১১ জুলাইখানজাহান আলী দিঘিতে বড়শি ফেলে মাছ শিকারে ব্যস্ত একজন। খানজাহান আলী মাজার এলাকা, বাগেরহাট, ১১ জুলাইবিদ্যুতের তারে বসে আছে একটি পাখি। শ্রীপুর, গাজীপুর, ১১ জুলাইওএমএসের পণ্য কিনতে ট্রাকের পাশে মানুষের অপেক্ষা। চৌহাট্টা এলাকা, সিলেট, ১১ জুলাই। ছবি: আনিস মাহমুদ