একঝলক (১১ মে ২০২৬)

একলা বসে ঘুঘু পাখিটি। সরকারি আজিজুল হক কলেজ চত্বর, বগুড়া, ১১ মে
ছবি: সোয়েল রানা
বেলগাছে ফুল ফুটেছে। আমঝুপি, মেহেরপুর, ১১ মে
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে লুঙ্গি তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন তাঁতিরা। তামাই, সিরাজগঞ্জ, ১১ মে
মিষ্টি আলুটি দেখতে যেন পাখির মতো। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১১ মে
জুম মরিচ, ধান্নো মরিচ বা গুরি মরিচ নামে পরিচিত এই ছোট মরিচটি সুগন্ধ ও ঝালের জন্য প্রসিদ্ধ। জুমেচাষ করা মরিচটি বেশ পছন্দ পাহাড়বাসীদের। শশি দেওয়ানপাড়া, রাঙামাটি, ১১ মে
বৃষ্টি হয়েছে। এখন জুমে ঘাস উঠেছে। ধানসহ বিভিন্ন ফসলের বীজ বুনছেন পাহাড়ি নারীরা। সাপছড়ি, রাঙামাটি, ১১ মে
বিলে জাল ফেলে মাছ ধরছেন একজন মৎস্যজীবী। বাজিতপুর, কিশোরগঞ্জ, ১১ মে
মস্ত কাতলা মাছ। আকুয়া বাইপাস মাছের আড়ত, ময়মনসিংহ, ১১ মে
বাড়ির বাগানে ফুটে আছে দাঁতরাঙ্গা ফুল। তামাই, বেলকুচি, সিরাজগঞ্জ, ১১ মে
শহরের বাজারে বিক্রির জন্য ভ্যানভর্তি লাউ নিয়ে যাওয়া হচ্ছে। ডুমুরিয়া, খুলনা, ১১ মে
ঘেরে মাছ ধরতে ব্যস্ত চাষিরা। যে মাছ আরও বড় হবে তা ছেড়ে দিচ্ছেন, আর যে মাছ বিক্রি করবেন, তা পাত্রে রাখছেন। বিল পাবলা, খুলনা, ১১ মে