একঝলক (১৯ জুলাই ২০২৬)

পথের ধারে ফুটে থাকা হলুদ চাকুন্দা ফুলে ধরা দিয়েছে বর্ষার রূপ। সুবর্ণসারা, বেলকুচি, সিরাজগঞ্জ, ১৯ জুলাই
ছবি: আরিফুল গণি
পাহাড়ে বাড়ছে বিদেশি ফল রাম্বুটানের চাষ। মৌসুমের তাজা রাম্বুটান বিক্রি হচ্ছে বাজারে। বনরূপা, রাঙামাটি, ১৯ জুলাই
ছেলেকে সঙ্গে নিয়ে জমিতে সেচ দিচ্ছেন এক মা। কৃষিকাজের ফাঁকেই সন্তানের সঙ্গে ভাগ করে নিচ্ছেন জীবনের লড়াই। উলিপুর, বগুড়া, ১৯ জুলাই
আমন মৌসুমের চাষাবাদের প্রস্তুতিতে বীজতলা থেকে ধানের চারা তুলে ঝুড়িতে ভরছেন এক পাহাড়ি নারী। চড়ুইপাড়া, বান্দরবান, ১৯ জুলাই
বৃষ্টির ফোঁটা পড়েছে ফুটে থাকা সাদা ধুতরা ফুলে। সুবর্ণসারা, বেলকুচি, সিরাজগঞ্জ, ১৯ জুলাই
শুকনা বাঁশের কঞ্চির ওপর নিশ্চিন্তে বসে আছে একটি ফড়িং। থোয়াইংগ্যপাড়া, বান্দরবান, ১৯ জুলাই
টানা বৃষ্টিতে ডুবে গেছে ধানখেত। ক্ষতি কমাতে আধা পাকা ধান কেটে নিচ্ছেন কৃষক। চান্দির চর, মানিকগঞ্জ, ১৯ জুলাই
স্কুল ছুটির পর নেমেছে বৃষ্টি। ভিজে যাওয়ার আগেই দৌড়ে বাড়ির পথে প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা। রায়েরমহল, খুলনা, ১৯ জুলাই
কাঁধে কাঁধ মিলিয়ে বিদ্যালয়ের পথে তিন সহপাঠী। পানবাজার, রংপুর, ১৯ জুলাই
সংস্কারের এক বছরের মধ্যেই আবার গর্তে ভরে গেছে খুলনার মোস্তফার মোড়–বয়রা বাইপাস লিংক সড়কের রায়েরমহল অংশ। এতে প্রতিদিন দুর্ভোগে পড়ছেন পথচারী ও যানবাহনের চালকেরা। খুলনা, ১৯ জুলাই
দল বেঁধে সাইকেলে মালামাল নিয়ে গ্রামের পথে চলেছেন ফেরিওয়ালারা। চন্দনপাট, রংপুর, ১৯ জুলাই
সকাল থেকেই ছিল মেঘলা আকাশ। কিছুক্ষণের মধ্যেই নামে ঝুমবৃষ্টি। হঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন পথে বের হওয়া মানুষ। তিনমাথা মোড়, দুপচাঁচিয়া, বগুড়া, ১৯ জুলাই
পাহাড়ি ঢলের পর কর্ণফুলীর ঘোলা পানি। নদীতে হাতজাল ফেলে মাছ ধরছেন এক তরুণ। এ সময় ছোট মাছ ও চিংড়ির দেখা মেলে বেশি। ব্রিকফিল্ড, কাপ্তাই, রাঙামাটি, ১৯ জুলাই
বর্ষার টইটম্বুর পানিতে দেশীয় মাছের আশায় জাল পেতে বসে আছেন এক মৎস্যজীবী। কুশিঘাট, সিলেট, ১৯ জুলাই
রঙিন রাধাচূড়া ফুলের ডালে মধুর খোঁজে ব্যস্ত মৌটুসি। রায়ের মহল, খুলনা, ১৯ জুলাই
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্ত্রী মেহের আফরোজ শাওনসহ অনেকে। গাজীপুর, ১৯ জুলাই
বাড়তি তাপমাত্রার সঙ্গে খাপ খাইয়ে জৈব প্রযুক্তিতে চাষাবাদ করছেন কৃষক। মহিধর, রাজারহাট, কুড়িগ্রাম, ১৯ জুলাই
শ্রাবণের স্নিগ্ধ বর্ষাধারার সৌন্দর্য নৃত্যের ছন্দে তুলে ধরেন খুদে নৃত্যশিল্পীরা। পাবনা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘রিমঝিম ঘন ঘন রে’ অনুষ্ঠানের একটি মুহূর্ত। পাবনা, ১৯ জুলাই
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে হাউসবোটে কাপ্তাই হ্রদ ভ্রমণে মেতে উঠেছেন পর্যটকেরা। বালুখালী, রাঙামাটি, ১৯ জুলাই
বিদ্যালয়ের পরীক্ষা শেষে মাঠে ফুটবল নিয়ে মেতে উঠেছে শিক্ষার্থীরা। পুলিশ লাইনস স্কুল, পাবনা, ১৯ জুলাই