চাকা দিয়ে খেলনা গাড়ি নিয়ে মাঠে খেলায় মেতেছে এক শিশু। নূরনগর, খুলনা, ১৭ জুনপাপোশ তৈরির কাজ করছেন দুই নারী। গাইবান্ধা, ১৭ জুনসামনে ঈদুল আজহা। এই ঈদে মুসলিম সম্প্রদায় পশু কোরবানি দেয়। তাই এ সময় অনেকেই ঘরের দা, বঁটি ও ছুরি ধার করিয়ে নেন। আর শান দেওয়ার এ কাজটি বাড়ি বাড়ি ঘুরে করেন এই পেশায় নিয়োজিত ব্যক্তিরা। সিংগা বাইপাস, পাবনা, ১৭ জুনভ্যানে আনারস সাজিয়ে ঘুরে ঘুরে বিক্রি করেন এই বিক্রেতা। সাতমাথা এলাকা, বগুড়া শহর, ১৭ জুন
বিজ্ঞাপন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে বনমালী শিল্পকলা কেন্দ্র আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা। বনমালী শিল্পকলা কেন্দ্র, পাবনা, ১৬ জুনপথের ধারে সৌন্দর্য বিলাচ্ছে কৃষ্ণচূড়া ফুল। পেলাইদ, শ্রীপুর, গাজীপুর, ১৭ জুন। ছবি: সাদিক মৃধা
বিজ্ঞাপন
বরিশাল সিটি করপোরেশন নির্বাচন শেষ হয়েছে কয়েক দিন হলো। তবে নগরের বিভিন্ন সড়কে টাঙানো রয়েছে প্রার্থীদের পোস্টার। এখন সেগুলো সিটি করপোশনের কর্মীরা অপসারণ করছেন। গির্জা মহল্লা, বরিশাল নগর, ১৭ জুনডেঙ্গু মশা নিয়ে সচেতন হওয়ার আহ্বান ‘শিশুস্বপ্ন’ নামের একটি সংগঠনের। অশ্বিনী কুমার হল চত্বর, বরিশাল নগর, ১৭ জুনবৃষ্টিতে বেড়েছে খাল-বিল, নদী-নালায় পানি। কাঁধে জাল নিয়ে মাছ শিকারে যাচ্ছেন দুই মৎস্যশিকারি। চানপুর, কুমিল্লা, ১৭ জুনজলাশয়ে শোভা ছড়িয়েছে পদ্মফুল। সিসিডিবি, পেলাইদ, শ্রীপুর, গাজীপুর, ১৭ জুনসড়কে জমে থাকা বৃষ্টির পানি দিয়ে নিজের অটোরিকশাটি ধুয়ে নিচ্ছেন চালক। সাইনবোর্ড, নারায়ণগঞ্জ, ১৭ জুনবৃষ্টি থেকে বাঁচতে পলিথিন মুড়িয়ে বসে আছেন পলিথিন বিক্রেতা ফুল মিয়া। সুরমাপয়েন্ট, সিলেট, ১৭ জুনচট্টগ্রামে পোষা প্রাণী মেলায় পাখি দেখছেন এক পাখিপ্রেমী। ফেয়ার গ্রাউন্ড বিডি নামের একটি সংগঠন এ আয়োজন করে। রেলওয়ে অফিসার্স ক্লাব, সিআরবি, চট্টগ্রাম, ১৭ জুনকদম ফুল কুড়াচ্ছে ছোট্ট শিশু আলিফ। মধ্যপাড়া, নিয়ামতপুর করিমগঞ্জ, কিশোরগঞ্জে, ১৭ জুনসকালে মুষলধারে বৃষ্টিতে নগরের বিভিন্ন সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। রহমতগঞ্জ, চট্টগ্রাম, ১৭ জুনজামালপুরের সাংবাদিক গোলাম রব্বানিকে হত্যার প্রতিবাদে কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন। কুমিল্লা প্রেসক্লাব, ১৭ জুন