গাবতলী হাট থেকে সাত লাখ টাকায় গরুটি কিনেছেন এক ক্রেতা। সকাল সকাল গরুটি ধানমন্ডি ৮ নম্বর ব্রিজ দিয়ে নিয়ে যাওয়া হয়। ধানমন্ডি, ঢাকা, ২৭ মে ২০২৬ঝালকাঠিতে সকালে ঝুম বৃষ্টিতে গরুর হাটে ক্রেতার উপস্থিতি কম। বিকনা মাঠ, ঝালকাঠি, ২৭ মে
বিজ্ঞাপন
ঈদ উপলক্ষে ফেরিতে ঘরমুখী যাত্রীদের ভিড়। পাটুরিয়ার ৩ নম্বর ঘাট, মানিকগঞ্জ, ২৭ মে
বিজ্ঞাপন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় দীর্ঘ যানজটে আটকে আছে যানবাহন। বেলা ৩টা, কালিয়াকৈর, গাজীপুর, ২৭ মেশিশুদের ঈদ মানেই পটকা, আতশবাজি আর নানা রকমের খেলনা নিয়ে ছোটাছুটি। তাই অভিভাবকের সঙ্গে শিশুরাও খেলনার দোকানে ভিড় করছে। নবাবগঞ্জ বাজার, রংপুর, ২৭ মেঈদ মানেই মেহেদি রাঙানো হাত। তাই নানা রকমের মেহেদি সাজিয়ে রাখা হয়েছে বিক্রির জন্য। নবাবগঞ্জ বাজার, রংপুর, ২৭ মেকক্সবাজার সমুদ্রসৈকত এখন অনেকটা ফাঁকা। সুগন্ধা সৈকত, কক্সবাজার, ২৭ মে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ১০ গ্রামের বেশির ভাগ বাসিন্দা আজ বুধবার পবিত্র ঈদুল আজহা পালন করে। বোয়ালমারী উপজেলা, ফরিদপুর, ২৭ মেঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চাহিদার তুলনায় যাত্রীবাহী বাসের সংখ্যা অনেক কম। তাই ট্রাকেই চড়ে রওনা হয়েছেন ঈদে বাড়ি ফিরতে ইচ্ছুক অনেকে। বাওয়ার কুমারজানী, মির্জাপুর, টাঙ্গাইল, ২ মেঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু জবাই ও মাংস প্রস্তুতের কাজে ব্যবহারের জন্য বাজারে বিক্রি হচ্ছে গাছের গুঁড়ি। কিনব্রিজ এলাকা, সিলেট, ২৭ মেসবুজ ধানখেতের মধ্যে তীক্ষ্ণ দৃষ্টিতে শিকারের অপেক্ষায় কানি বক। লেমুঝিরি মারমা পাড়া, বান্দরবান, ২৭ মেনানির হাত ধরে জুমে যাচ্ছে এক শিশু। বালাঘাটা, বান্দরবান, ২৭ মেবৃষ্টির মধ্যে মাঠে খেলতে নেমেছে কিশোর-তরুণেরা। গার্হস্থ্য অর্থনীতি কলেজ, খুলনা, ২৭ মে চাঁপাইনবাবগঞ্জ থেকে বাসের মালামাল রাখার বাক্সে করে ছাগল আনা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২৭ মে সকাল ৯টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছাড়ার কথা ছিল বিজয় এক্সপ্রেস ট্রেনটির। তবে বিলম্ব হওয়ায় সকাল থেকে স্টেশনে অপেক্ষায় আছেন যাত্রীরা। দীর্ঘ অপেক্ষায় কেউ বসে, কেউ ঘুমিয়ে, আবার কেউ মোবাইল ফোনে সময় কাটাচ্ছেন। চট্টগ্রাম রেলস্টেশন, ২৭ মেযানবাহনের সংকটের কারণে পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করতে অনেকে ঝুঁকি নিয়ে ট্রাকে করে বাড়ি ফিরছেন। গাবতলী, ঢাকা, ২৭ মেপরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করতে পরিবার নিয়ে মোটরসাইকেলে চেপে যাত্রা করছেন তিনি। গাবতলী, ঢাকা, ২৭ মেঈদের নামাজের জন্য জাতীয় ঈদগাহ ময়দান ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে, জাতীয় ঈদগাহ, ঢাকা, ২৭ মে