ভ্যাপসা গরমে একটু শীতল হতে পুকুরে নেমেছে কিশোরেরা। চকছাতিয়ানী, পাবনা, ২২ জুলাই পদ্মা নদীতে জেলেদের জালে ২০ কেজি ওজনের এই পাঙাশ মাছটি ধরা পড়ে। মাছটি স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা কিনে নিয়ে বিক্রি করেন। রাজবাড়ী, গোয়ালন্দ, ২২ জুলাই
বিজ্ঞাপন
জুমার নামাজ শেষে সুশৃঙ্খলভাবে মাদ্রাসায় ফিরে যাচ্ছে একদল শিক্ষার্থী। মক্তবমোড়, পাবনা, ২২ জুলাই
বিজ্ঞাপন
লোডশেডিংয়ের কারণে বেড়েছে চার্জার ফ্যানের ব্যবহার। অনেকে নতুন ফ্যান কিনছেন, অনেকে আবার পুরোনো ফ্যান মেরামত করিয়ে নিচ্ছেন। সাহেববাজার, রাজশাহী, ২২ জুলাই জমিতে আমনের চারা রোপণ করছেন কৃষকেরা। পূর্ব ইচলি, গঙ্গাচড়া, রংপুর, ২২ জুলাই জলাশয়ে কচুরিপানার মধ্যে জাল ফেলে মাছ ধরছেন জেলেরা। আনুরবাজার, গঙ্গাচড়া, রংপুর, ২২ জুলাই পানিতে পাট জাগ দিচ্ছেন চাষিরা। কৈজুরী, ফরিদপুর, ২২ জুলাইমেঘনা উপজেলা ছেড়ে পিকআপে করে মালামাল নিয়ে ঢাকায় যাচ্ছে বেদে পরিবার। মানিকারচর, মেঘনা, কুমিল্লা, ২২ জুলাই সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে খুলনার জনউদ্যোগ নামে একটি সংগঠন মানববন্ধন করে। পিকচার প্যালেস মোড়, খুলনা, ২২ জুলাই খুলনায় ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। বিক্রির জন্য স্টলে শামুকে লতাগাছ সাজিয়ে রাখা হয়েছে। সার্কিট হাউস মাঠ, খুলনা, ২২ জুলাই কুমিল্লার দুর্গাপুর গ্রামে বাঁশ-বেতের তৈরি ঝুড়ি তৈরিতে ব্যস্ত এক নারী। প্রতিটি ঝুড়ি ৭০-৭৫ টাকায় পাইকারি বিক্রি করা হয়। দুর্গাপুর, কুমিল্লা, ২২ জুলাই ভারতের ক্ষুদ্র জাতিগোষ্ঠী থেকে প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষেরা। এ উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে আনন্দ সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করা হয়। মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা, ২২ জুলাইর্যাব ও পুলিশের সহযোগিতায় পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তর। এ সময় পাহাড় কাটার বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়। আলীনগর, জাফরাবাদ, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ২২ জুলাই জাতীয় জাদুঘরের সামনে নড়াইলে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করে কেন্দ্রীয় খেলাঘর আসর। শাহবাগ, ঢাকা, ২২ জুলাইসংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে সম্মিলিত সনাতন পরিষদের ব্যানারে ৪০টি সংগঠনের মানববন্ধন, বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বালন করা হয়। শাহবাগ, ঢাকা, ২২ জুলাই