ভরদুপুরে একটু প্রশান্তির খোঁজে। রাধাকান্তপুর, দোগাছি, পাবনা, ১৩ এপ্রিলশরীয়তপুরে বিভিন্ন গ্রামে নীল উৎসব পালন করা হচ্ছে। রাতের বেলায় বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় একটি দল। পালং এলাকা, শরীয়তপুর, ১২ এপ্রিল
বিজ্ঞাপন
পবিত্র রমজান মাসে পর্যটকহীন সিলেটের রাতারগুল। গোয়াইনঘাট উপজেলার এই মিঠাপানির জলাবনের বুনো সৌন্দর্য উপভোগ করতে আসেন পর্যটকেরা। রাতারগুল, গোয়াইনঘাট, সিলেট, ১২ এপ্রিল
বিজ্ঞাপন
কাজিবাছা নদীতে নৌকায় বসে গলদা চিংড়ি ধরতে বড়শি ফেলছেন একজন। কিসমত ফুলতলা, বটিয়াঘাটা উপজেলা, খুলনা, ১৩ এপ্রিলগরম থেকে রেহাই পেতে নদীতে নেমেছে কুকুরটি। কিসমত ফুলতলা, বটিয়াঘাটা উপজেলা, খুলনা, ১৩ এপ্রিলবরিশাল থেকে নদীপথে ট্রলারে করে আমগাছের গুঁড়ি এসেছে। ঘাট থেকে গুঁড়িগুলো স মিলে নিয়ে যাচ্ছেন শ্রমিকেরা। আসবাব তৈরিসহ গৃহনির্মাণে আমকাঠের চাহিদা রয়েছে। দক্ষিণ সস্তাপুর, নারায়ণগঞ্জ, ১৩ এপ্রিল বিজু উৎসবে বাঁশ খড়ম দৌড় প্রতিযোগিতায় মেতেছেন গ্রামের যুবকেরা। ভেতর তারাবনিয়া গ্রাম, দীঘিনালা, খাগড়াছড়ি, ১২ এপ্রিলখাদ্যসংকটে ভুগছে বানর। তাই বন ছেড়ে এরা লোকালয়ে চলে আসছে। বরমী খেয়াঘাট, শ্রীপুর, গাজীপুর, ১৩ এপ্রিলচাঁপাইনবাবগঞ্জের ৪ নম্বর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের টিকইল গ্রামের দেখন বর্মনের বাড়িতে আলপনার কাজ করছেন সাথি বর্মন। টিকইল গ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, ১৩ এপ্রিল হাওরাঞ্চলে বৈশাখ মানে বোরো ফসল ঘরে তোলার আনন্দ। ধান কাটার মধ্য দিয়ে শুরু হয় হাওরপারের কিষান-কিষানিদের বৈশাখ। হাওরজুড়ে থাকে উৎসবের আমেজ। বৈশাখ এলেই হাওরাঞ্চলের চিরচেনা এ রূপ চোখে পড়ে। দামরিয়ার হাওর, কটালপুর, ফেঞ্চুগঞ্জ, সিলেট, ১৩ এপ্রিলহাওর থেকে ধান কেটে নৌকায় করে বাড়ি নিয়ে যাচ্ছেন কৃষক। সঙ্গে বাড়ি ফিরছে দুই শিশু। দামরিয়ার হাওর, কটালপুর, ফেঞ্চুগঞ্জ, সিলেট, ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের চড়কপূজাসহ নানা আয়োজন চলছে। পৌরাণিক কাহিনি অবলম্বনে মন্দিরের সামনে নাটিকায় অভিনয় করছেন এলাকার কয়েকজন। শহরতলির চব্বিশহাজারী এলাকা, রংপুর, ১৩ এপ্রিলপয়লা বৈশাখ উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় মুখোশে রং করা হচ্ছে। অন্যান্য বছর মঙ্গল শোভাযাত্রা ক্যাম্পাসের বাইরে হলেও এবার সে উদ্যাপন হবে ক্যাম্পাসের ভেতরে। খুলনা বিশ্ববিদ্যালয়, ১৩ এপ্রিলদেশে মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বাড়িতে রাখা নির্মাণসামগ্রীতে পানি দেওয়ার ফাঁকে একটু প্রশান্তির জন্য মাথায় পানি দিচ্ছেন ইউসুফ মণ্ডল। কাজীপাড়া গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ১৩ এপ্রিলভ্যানে ভরে প্লাস্টিকের ড্রাম নিয়ে যাচ্ছেন এই চালক। শহীদ হিটলু সড়ক, বগুড়া, ১৩ এপ্রিল চৈত্রের ভরদুপুরে শিমুলের ফল ফেটে তুলা ছড়িয়ে পড়েছে আশপাশে। লক্ষ্মীকোলা গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ১৩ এপ্রিল