পেয়ারাগাছে ফুল এসেছে। ওয়াগগা, কাপ্তাই, রাঙামাটি, ১৬ জুলাই‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করা হয়। জাফরপাড়া, পীরগঞ্জ, রংপুর, ১৬ জুলাই
বিজ্ঞাপন
সাতসকালে জমি থেকে লাউ তুলে বিক্রির জন্য নেওয়া হচ্ছে। ভিমেরগড়, মিঠাপুকুর, রংপুর, ১৬ জুলাই
বিজ্ঞাপন
বর্ষাকালে গোচারণ ভূমি ডুবে যাওয়ায় সবুজ কাঁচা ঘাসের সংকটে খড়ের চাহিদা বাড়ে। এক এলাকা থেকে খড় বিক্রির জন্য অন্য এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। চর ঘোষপুর, পাবনা, ১৬ জুলাইএলাকার বর্জ্য অপসারণের কাজ করছেন এক বৃদ্ধা। চরপাড়া মোড়, ময়মনসিংহ, ১৬ জুলাইচালক নিয়ন্ত্রণ হারালে সড়ক বিভাজকের ওপর উঠে যায় পিকআপ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জলিল গেট, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ১৬ জুলাইএক নারী শ্রমিক বাগান থেকে চা-পাতা তুলছেন। ওয়াগগা ছড়া, কাপ্তাই, রাঙামাটি, ১৬ জুলাইখেতে নিড়ানি দিচ্ছেন এক পাহাড়ি কিষানি। ম্রলং পাড়া, বান্দরবান, ১৬ জুলাইতারের ওপর বসে আছে মাছরাঙা পাখি। ছুটি ভাটবাউর, মানিকগঞ্জ, ১৬ জুলাইসুপারিগাছের চারা কিনছেন এক ক্রেতা। কাউখালী ঘাগড়া, রাঙামাটি, ১৬ জুলাইগাছের সঙ্গে চিংড়ির পোনা ধরার নেট ঝুলিয়ে বানানো হয়েছে দোলনা। তাতে বসে দোল খাচ্ছে এক কিশোর। কচুবুনিয়া, বটিয়াঘাটা, খুলনা, ১৬ জুলাইমাছ ধরতে জলাধারে জাল ফেলছেন এক ব্যক্তি। জলমা, বটিয়াঘাটা, খুলনা, ১৬ জুলাইএকপশলা বৃষ্টির পর ভবনের রেলিং চুইয়ে পড়ছে পানি। রণতিথা, সিরাজগঞ্জ, ১৬ জুলাইগাছের ডালে বসে ডেকে যাচ্ছে একটি হলদে পাখি। দেশমা, শাজাহানপুর, বগুড়া, ১৬ জুলাইবাড়ির উঠানে বসে দইয়ের বাটি রাঙিয়ে তুলছেন এক নারী। ডেমাজানী, বগুড়া, ১৬ জুলাইড্রাগন ফল ও লটকন নিয়ে ক্রেতার অপেক্ষায়। গির্জা মহল্লা, বরিশাল, ১৬ জুলাইসড়কের পাশে চলছে মাছ বেচাকেনা। ফলপট্টি, বরিশাল, ১৬ জুলাই ১৮. মাছ শিকারে ঠেলাজাল নিয়ে বিলের দিকে যাচ্ছেন শৌখিন মৎস্যশিকারি। দক্ষিণ ছিলোনীয়া, লালমাই, কুমিল্লা, ১৬ জুলাইএক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে যায় শহরের প্রধান সড়ক। চলাচলে বিপাকে পড়েন নগরবাসী। সৈয়দপুর, নীলফামারী, ১৬ জুলাইজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান কার্যালয় রাজধানীর রূপায়ণ টাওয়ারে অবস্থিত। ভবনটির সামনে পড়ে আছে অবিস্ফোরিত ককটেল। বাংলামোটর, ঢাকা, ১৬ জুলাই