একঝলক (২০ জুলাই ২০২২)

কৃষক সোলেমান শেখ তাঁর জমির পাটগাছ কেটে রেখেছেন। পানির অভাবে জাগ দিতে পারছেন না। হাবিবপুর, শৈলকুপা, ঝিনাইদহ, ২০ জুলাই
ছবি: প্রথম আলো
সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মৌন মিছিল করেন সাংবাদিকেরা। এনএস রোড, কুষ্টিয়া, ২০ জুলাই
জাহাঙ্গীর সরদার গ্রামাঞ্চলের খাল-বিল, পুকুর-ডোবায় সারা বছরই মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। মাছ ধরতে যাওয়ার আগে জালের ছেঁড়া অংশ সেলাই করে নিচ্ছেন। বনগ্রাম, ফরিদপুর, ২০ জুলাই
বর্ষায় যশোর রোডে পানি জমে চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়। নিউমার্কেট-জোড়াগেটের মাঝামাঝি, খুলনা, ২০ জুলাই
প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর ট্রাকটি সড়কের পাশে থাকা চারটি বৈদ্যুতিক খুঁটিকে ধাক্কা দিলে সেগুলোর তার ছিঁড়ে রাস্তায় পড়ে যায়। দক্ষিণ ভাংনাহাটি, শ্রীপুর, গাজীপুর, ২০ জুলাই
আওয়ামী লীগের কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে চান্দিনা উপজেলার মাধাইয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন নেতা–কর্মীরা। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মাধাইয়া, চান্দিনা, কুমিল্লা, ২০ জুলাই
বাঁশের তৈরি বিভিন্ন পণ্য নিয়ে ক্রেতার অপেক্ষায় বিক্রেতা। চৌয়ারা বাজার, কুমিল্লা, ২০ জুলাই
শ্রাবণের আকাশে ভাসছে সাদা মেঘের ভেলা। সেই আকাশে ঘুড়ি ওড়াতে এসেছে দুই বন্ধু। দলদলি চা-বাগান, সিলেট, ২০ জুলাই
বিদ্যুৎ ঘাটতি কমাতে সারা দেশের মতো সিলেটের বিভিন্ন এলাকায় এলাকাভিত্তিক লোডশেডিং চলছে। লোডশেডিংয়ের ফাঁকে লাইনে কাজ করছেন বিদ্যুৎ বিভাগের কর্মীরা। হাউজিং স্টেট, সিলেট, ২০ জুলাই
অল্প বৃষ্টিতেই রাজধানীর সড়কগুলোতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। গ্রিনরোড, ঢাকা, ২০ জুলাই
আজ বৃষ্টির পর রাজধানীর ধানমন্ডি হকার্স মার্কেট এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। হকার্স মার্কেট, ধানমন্ডি, ঢাকা, ২০ জুলাই
দাবদাহে কাহিল মানুষ। তাই পানিশূন্যতাসহ নানা রকমের অসুখে ডাবের চাহিদা বেড়েছে। নিউ ইঞ্জিনিয়ারপাড়া, রংপুর, ২০ জুলাই
বরিশাল-পটুয়াখালী মহাসড়কের হেলিপ্যাড এলাকায় বুধবার দুপুরে বাসচাপায় ব্যাটারিচালিত ইজিবাইকে থাকা পাঁচজন যাত্রী নিহত হন। সড়ক দুর্ঘটনায় নিহত ইজিবাইকচালক হাসিবের বাবার আহাজারি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাকেরগঞ্জ, বরিশাল
বরিশাল-পটুয়াখালী মহাসড়কের হেলিপ্যাড এলাকায় বুধবার দুপুরে সড়ক দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া ইজিবাইক। বাকেরগঞ্জ , বরিশাল
নড়াইলসহ সারা দেশের হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন, হত্যা, লুটপাট ও মন্দির ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ময়মনসিংহ জেলা শাখা। ফিরোজ-জাহাঙ্গীর চত্বর, ময়মনসিংহ, ২০ জুলাই
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল করে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল। কান্দিরপাড়, কুমিল্লা, ২০ জুলাই
নারী নির্যাতন মামলার কারণে ১২ বছর আলাদা ছিলেন রশিদ মিয়া ও হাসনা বেগম। আদালতের বিচারকের উদ্যোগে মামলাটি আপসে নিষ্পত্তি হয়েছে। মামলার দায় থেকে মুক্তি পেয়ে ফুল হাতে হাসিমুখে আবার সংসারে ফিরেছেন এই দম্পতি। আদালত প্রাঙ্গণ, সুনামগঞ্জ, ২০ জুলাই
রাজশাহী নিউমার্কেটের ফুটপাতের ব্যবসায়ী রিয়াজ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন ষষ্ঠীতলা এলাকাবাসী। জিরো পয়েন্ট, সাহেববাজার , রাজশাহী, ২০ জুলাই
বৃষ্টির পানিতে তলিয়ে গেছে মা ও শিশু হাসপাতালের নিচতলা। এতে ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনেরা। মা ও শিশু হাসপাতাল, আগ্রাবাদ, চট্রগ্রাম, ২০ জুলাই