একঝলক (২৮ জুন ২০২৩)

ঈদ উপলক্ষে পছন্দের টুপি দেখছেন এক ক্রেতা। শ্রীমঙ্গল, মৌলভীবাজার। ২৮ জুন
ছবি: শিমুল তরফদার
সিলেটে সড়কের পাশে বিক্রির জন্য সাতকরা সাজিয়ে বসেছেন এক বিক্রেতা। বন্দরবাজার, সিলেট, ২৮ জুন
মুষলধারার বৃষ্টিতে খুলনার অনেক সড়ক পানিতে ডুবে গেছে। চলাচলে ভোগান্তিতে পড়ছেন চালকেরা। আবু নাসের হাসপাতাল মোড়, খুলনা, ২৮ জুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ ভ্যানে করে কোরবানির পশু হাটে নিয়ে যাওয়া হচ্ছে। গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা,২৮ জুন
বৃষ্টির দিনে ছাতা প্রয়োজন হয় সবচেয়ে বেশি। নষ্ট ছাতা মেরামতে ব্যস্ত দুই কারিগর। টেপাখোলা, ফরিদপুর, ২৭ জুন
কোরবানির গরুকে গোসল করানো হচ্ছে। মেহেদীবাগ, চট্টগ্রাম, ২৮ জুন
কোরবানির পশুর মাংস কাটার জন্য গাছের গুঁড়ি, টুকরি ও মাদুর কিনছেন এক ক্রেতা। সাগরিকা মোড়, চট্টগ্রাম, ২৮ জুন। ছবি: জুয়েল শীল ০৯. বৃষ্টিতে ভিজে আম বিক্রি করছেন এক ব্যক্তি। জানকী ধাপেরহাট, রংপুর ২৮ জুন
বৃষ্টিতে ভিজে আম বিক্রি করছেন এক ব্যক্তি। জানকী ধাপেরহাট, রংপুর ২৮ জুন
ঝুম বৃষ্টি মাথায় নিয়ে প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। কমলাপুর রেলস্টেশন, ঢাকা, ২৮ জুন
রাজধানীতে দিনভর বৃষ্টি। ট্রেনের অপেক্ষায় প্ল্যাটফর্মে থাকা এক শিশু বৃষ্টির পানি ধরার চেষ্টা করছে। কমলাপুর রেলস্টেশন, ঢাকা, ২৮ জুন
ঈদ উদ্‌যাপনের জন্য রাজধানী ছাড়ছেন ঘরমুখী মানুষ। বৃষ্টির কারণে লঞ্চ টার্মিনালে মানুষজনের উপস্থিতি একটু কম দেখা যায়
ঈদ উদ্‌যাপন করতে ঢাকা নগরের অনেক বাসিন্দাই গ্রামের বাড়িতে গেছেন। ফলে শহরের রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। মতিঝিল, ২৮ জুন
বৃষ্টির কারণে কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতা উভয়কে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। চণ্ডীপাশা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠ, নান্দাইল, ময়মনসিংহ, ২৮ জুন
বৈরী আবহাওয়া উপেক্ষা করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘরমুখী মানুষের ভিড় পড়ছে দৌলতদিয়া ঘাটে। বৃষ্টির মধ্যেও লঞ্চে যাত্রীদের ভিড় দেখা যায়। দৌলতদিয়া লঞ্চঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী, ২৮ জুন
ঈদে সালামি দিতে নতুন টাকার চাহিদা বেড়ে যায়। তাই বিক্রি হচ্ছে বাজারে। প্রতি ১০০০ নতুন টাকা ১০০ টাকা বেশিতে বিক্রি হচ্ছে। স্টেশন রোড, ঈশ্বরদী, পাবনা, ২৮ জুন